Diy-"একটি বৃত্তের ডিজাইন আর্ট"

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-একটি বৃত্তের ডিজাইন আর্ট:

IMG_20250823_190703.jpg

আজ $puss এর জন্মদিন অর্থাৎ পুশ কয়েনের এক বছর পূর্ণ হলো।তাই এটি আমাদের খুবই আনন্দের একটি দিন।যাইহোক দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়নি।আসলে আর্ট করতে ইচ্ছে করলেও হাত সায় দেয় না।তাছাড়া যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।যাইহোক আজ হঠাৎ মনে হলো বৃত্তের মধ্যে একটি আর্ট করবো।তাই বৃত্তের মধ্যে ডিজাইন তৈরি করলাম রং-বেরঙের।আশা করি এই ডিজাইন আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

উপকরণ:

1.পেন্সিল
2.কাঁটা কম্পাস
3.রঙিন মার্কার পেন ও
4.রঙিন বলপেন

IMG_20250823_190337.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250823_190354.jpg
প্রথমে আমি পেন্সিল ও কাঁটা কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250823_190407.jpg
এবারে বৃত্তের মধ্যে কয়েকটি দাগ টেনে নেব একটু দূরত্ব করে।

ধাপঃ 3

IMG_20250823_190422.jpg
এবারে কালো রঙের বলপেন দিয়ে ডিজাইন করে নেব একটি খোপ পরপর।

ধাপঃ 4

IMG_20250823_190438.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 5

IMG_20250823_190515.jpg
এরপর অপর পাশের খোপগুলি নীল রঙের পেন দিয়ে ডিজাইন করে নেব।

ধাপঃ 6

IMG_20250823_190534.jpg
এখন খালি ত্রিকোন বক্সগুলি কালো রঙের বলপেন দিয়ে ডিজাইন করে নেব সিঁড়ির মতো করে সোজা ও বাঁকানো করে।

শেষ ধাপঃ

IMG_20250823_190735.jpg
এরপর মার্কার পেন দিয়ে বৃত্তের মধ্যে একপাশে লাল ফুল ও সবুজ পাতা একে নেব।সবশেষে অঙ্কনের নিচে আমার নাম লিখে নিলাম নীল রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20250823_190847.jpg

IMG_20250823_190547.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি বৃত্তের ডিজাইন আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি খুব সুন্দর করে একটি বৃত্তের ডিজাইন আর্ট করেছেন। তবে বৃত্তের মধ্যে ছোট ছোট ডিজাইন করার কারণে দেখতে বেশ ভালো লাগলো। আর সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বৃত্তের ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করবেন।

 9 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনার শেয়ার করা আজকের এই বৃত্তের ডিজাইন আর্ট বেশ অসাধারণ হয়েছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ একইসাথে এখানে যেভাবে আপনি এত চমৎকার ডিজাইন দিলেন তা যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি খুব সুন্দর ভাবে রঙের সংমিশ্রণ দিয়েছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60727.29
ETH 1556.40
USDT 1.00
SBD 0.47