স্বরচিত কবিতা: "অজানা সীমান্তে!"

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যদিও আবহাওয়ার খুবই খারাপ অবস্থা আর সঙ্গে নেটওয়ার্কেরও।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250805_081024.jpg

(কলেজমেকার দিয়ে তৈরি)


কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে।আসলে মানুষ ভালোবাসার মধ্যে সবসময় বিশ্বাসকে খুঁজে পেতে চায়।কিন্তু কোনো কোনো ভালোবাসা শুধুই ধোঁকা দিয়েই শুরু ও শেষ হয়।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অজানা সীমান্তে!


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বৃষ্টির আগমনে স্নাত হতে ইচ্ছে করে বারবার
বসন্তের আগমনে রং মাখতে ইচ্ছে করে অপার,
কখনো ইচ্ছে করে ভালোবাসার আকাশে উড়তে
আর প্রেম সাগরের বুকে সারাটা দিন ভাসতে।


চঞ্চল হৃদয় জুড়ে প্রতিচ্ছবিগুলো জীবন্ত
নুনে পোড়া ছাইয়ের মতো কখনো বিশ্বাস ভঙ্গ,
ওই যে দূরের মাঝি ভাইয়ের প্রেম হয় নদীর সঙ্গে
শৈশবের স্মৃতি জুড়ে আছে সোঁদা মাটির গন্ধে।

ধোঁকারা হাত বাড়ায় প্রতি মুহূর্তে
দূর থেকে দূরান্ত, সে কোন অজানা সীমান্তে!
প্রস্ফুটিত ফুলগুলো সদ্য ফুটতেই ঝরে পড়ে
লোলুপ দৃষ্টির আঁচড়ে মাটির উপর লুটিয়ে।

সিক্ততা, রঙ্গিনতা সবই মাকড়সার জাল
ভালোবাসার মাঝে শুধুই স্বার্থের দেওয়াল,
ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে বাস্তবতা
স্পষ্টতায় ঘুম থেকে জেগে ওঠে মিথ্যেরা।

সেই নদীর ঘাট,সরিষা ফুলের মাঠ
ধোঁয়া হয়ে ওড়ে উষ্ণ মনের আকাশে,
সামনে পড়ে থাকে অজানা সীমান্ত
আর ধোঁকা খাওয়ার স্মৃতিচিহ্ন।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 11 months ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250806_071234562.jpg

IMG_20250806_071813.jpg

কমেন্টস লিংক--

https://x.com/green0156/status/1952905263012561253

https://x.com/green0156/status/1952907172976967743

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।

 11 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 11 months ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

আপনারা পড়েন বলেই তো আমার লেখা ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।

 11 months ago 

আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি আজকে এত সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এত চমৎকার একটি কবিতা আপনার কাছ থেকে পড়ে বেশ ভালোই লাগছে৷ আর এই কবিতার মধ্যে যেভাবে আপনি অজানা সীমান্তের এই টাইটেল দিয়েছেন তা আরও অনেক বেশি চমৎকার হয়েছে৷

 10 months ago 

এত সুন্দর মন্তব্য দ্বারা সবসময় উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61536.92
ETH 1644.15
USDT 1.00
SBD 0.42