স্বরচিত কবিতা: "কিছু প্রত্যাশা"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20250103_040406.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি লেখা হয়েছে আশাকে কেন্দ্র করে।কথায় বলে--আশায় বাঁধা বাধে অর্থাৎ আশা রাখলে তা পূরণ হবেই।কিছুসময় আমরা আশা করেও তা ব্যর্থতার খাতায় নাম লেখে।তখন মনটা অনেক ভেঙে যাওয়া পাথরের টুকরোর মতোই বিচ্ছিন্ন হয়ে পড়ে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

কিছু প্রত্যাশা


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমার আশাগুলি বড্ড সরল
একটু চাওয়াতেই মোমের মতো গলে পড়ে
শিখার শেষ বিন্দু অবধি আমি চাই তা ধরে রাখতে।
কখনো বা চাওয়াগুলো অপূর্ণ থেকে যায়
হৃদয়ের জ্বলন্ত আবেগগুলো হঠাৎ স্তম্ভিত হয়ে যায়
বিচারকের চোখে আমি হয়ে পড়ি অগণ্য।
হাওয়া প্রবাহিত হচ্ছে যেন একই অভিমুখে
বারেবারে এই একই অভিমুখের কারণ কি!
সবই হাতে ধরে রাখা পুতুল নাচের মতো অংশ---
আমার আশাগুলি টুকরো পাথর হয়ে
ছিটকে পড়ে বিচ্ছিন্নতায় বিপরীত অভিমুখে।
স্বল্প চাওয়াগুলিও হারিয়ে যায় দমকা হাওয়ায়
ঘূর্ণায়মান প্রক্রিয়া চলতে থাকবে বারেবারে,
আমি তার অংশীদার হবো মাত্র কয়েকবার
খাপছাড়া জীবন রহস্যময়তায় ঢাকা।
বিরূপ দৃষ্টিগুলো বারেবারে আপন স্বার্থে
প্রমাণের চাবিকাঠি নাড়িয়ে ঘুরেফিরে,
কিছু প্রত্যাশা নাম লেখাবে মূল্যহীনের খাতায়
আর কিছু প্রত্যাশা পড়ে থাকবে আলো-আঁধারের পাতায়।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

কবিতা অনুভূতি প্রকাশের মাধ্যম।দিদি আপনি দারুন কবিতা লেখেন। আপনার কবিতাগুলো আমি বরাবরই পড়ে থাকি আমার অনেক ভালো লাগে। আপনার মত আমিও চেষ্টা করি কবিতা লেখার জন্য। এক বুক আশা নিয়েই মানুষ বাঁচে তাইতো আমাদের আশা করা উচিত এবং সেই অনুপাতে কাজ করা।ধন্যবাদ দিদি, দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

একদমই তাই,আশায় বাসা বাঁধে।আপনার লেখাগুলিও কিন্তু দারুণ হয়।ধন্যবাদ আপু উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কবিতাটার মধ্যেও অনেক সরলতা এবং নমনীয়তা খুঁজে পেলাম। বেশ দারুণ লিখেছেন আপু। কবিতা লিখতে আমারও খুবই ভালো লাগে। আপনার কবিতার অনুভূতি অসাধারণ ছিল।

 last year 

আপনারও কবিতা লিখতে ভালো লাগে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

 last year 

দিদি আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আজকেও অনেক সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন আপনি। আমার কাছে অসম্ভব সুন্দর ভালো লেগেছে আপনার আজকের কবিতাটা পড়তে। আশা এমন একটা জিনিস যেটাকে দমিয়ে রাখলে সবকিছুই অন্যরকম হয়ে যাবে। তাইতো আমরা সব সময় আশায় বুক বাঁধি। অনেক সুন্দর করে আশা নিয়ে লিখেছেন কবিতাটি।

 last year 

একদম-ই তাই।আশায় বাসা বাঁধে তেমনি আপু কবিতা লিখতে আমারও ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার জন্য।

 last year 

আপনি কবিতা পড়তে পছন্দ করেন এটা জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাইয়া।সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250103_043624978.jpg

IMG_20250103_043645.jpg

 last year 

আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর এই কবিতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year (edited)

অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন, ভালো লাগলো পড়ে।ধন্যবাদ ও স্বাগতম আপনাকে💐.

 last year 

আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

 last year 

সুন্দর মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আমাদের কিছু আশা কিছু প্রত‍্যাশা কখনোই পূরণ হওয়ার না আপু। ঐগুলো যেন চিরকাল অপূর্ণ থেকে যাবে। দারুণ লিখলেন আপনি কবিতা টা। বেশ লাগল পড়ে। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আসলেই সবকিছু পূরণ করা সম্ভব না।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

মানুষের আশাকে নিয়ে আপনি সুন্দরভাবে কবিতা লিখেছেন ।কবিতার লাইন গুলো আসলেই অনেক ভালো লাগলো পড়ে ।কবিতার মাধ্যমে মানুষের চাওয়া-পাওয়ার
আশা তুলে ধরেছেন ।ধন্যবাদ শুভকামনা রইল।

 last year 

আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 60480.78
ETH 1583.43
USDT 1.00
SBD 0.47