"একখন্ড তরমুজের চিত্র অঙ্কন"
নমস্কার
একখন্ড তরমুজের চিত্র অঙ্কন:
অনেকদিন হয়ে গেল আমার কোনো আর্ট করাই হয়ে ওঠে না।যাইহোক প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।তেমনি আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে আজ হঠাৎ করেই তরমুজ খেতে মন চাইছিলো,কিন্তু অসময়ে তরমুজ কোথায় পাবো!সেজন্য মুখের স্বাদ খাতায় একে তৃপ্তি মেটালাম, হি হি।☺️☺️তাই চলে আসলাম একখন্ড তরমুজের চিত্র নিয়ে।যেটা অঙ্কনের পর বেশ সুন্দর ও সত্যিকারের মতো দেখতে লাগছিলো।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.রঙিন জেল পেন
3.পেন্সিল
4.রবার
5.স্কেল
6.রঙিন মার্কার পেন
7.কম্পাস ও
8.কালো বলপেন
9.কালো জলরং ও
10.তুলি
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কম্পাস ও পেন্সিলের সাহায্যে নৌকার মতো করে তিনটি দাগ একে নেব।তারপর ওই দাগের উপর স্কেল দিয়ে ত্রিভুজের মতো দাগ টেনে নেব।
ধাপঃ 2
এবারে একটি দাগ ওই ত্রিভুজের একপাশে দিয়ে নেব।তারপর বেগুনি ও লাল রঙের জেল পেন ব্যবহার করবো কালারের জন্য।
ধাপঃ 3
এভাবে উপরের দিকে পুরোটাই অংশ লাল রঙ করে একে নিতে হবে ও মাঝে মাঝেই বেগুনি রঙের ব্যবহার করতে হবে।
ধাপঃ 4
এখন মার্কার পেন দিয়ে একেবারে নিচে সবুজ ও তার উপরে হালকা হলুদ রং করে একে নিলাম।তরমুজের লাল রঙের নিচের অংশ সাদা রঙের রেখে দিতে হবে।
ধাপঃ 5
এরপর তরমুজের উপরের পুরো অংশটি জেল পেন দিয়ে একে নিয়ে আঙুলের সাহায্যে সেট করে নিলাম।
ধাপঃ 6
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।
ধাপঃ 7
এরপর তরমুজের লাল অংশের মধ্যে কালো রঙের বলপেন দিয়ে ছোট ছোট বীজ একে নিলাম।
শেষ ধাপঃ
এখন তরমুজের ডানপাশে ছায়ার মতো অংশটি কালো জলরং ও তুলির সাহায্যে একে নিলাম।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নিচে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একখন্ড তরমুজের চিত্র"।এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও বাস্তবের মতো মনে হচ্ছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একখন্ড তরমুজের চিত্র অঙ্কন করেছেন। আপনার আর্ট করা তরমুজের চিত্র টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তরমুজ টি দেখতে একদম বাস্তবের মতো লাগছে। তবে, তরমুজ টি বাস্তবের মতো না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।
অনেক ভালো লাগলো আপু খুব সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করলেন। আপনি এত সুন্দর করে তরমুজের কালার দিলেন। দেখতে একদম রিয়েল তরমুজের মত দেখাচ্ছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার পোস্টটা চোখের সামনে প্রথম যখন এসেছিল। প্রথমে ফটো পান খেয়াল করে মনে হয়েছিল তরমুজের ফালি আবার পোস্ট করেছে কেন। কিন্তু এরপরে দেখলাম আপনি এটা খুব সুন্দর করে আর্ট করেছেন। আপনার এই সুন্দর দক্ষতা দেখে আমি মুগ্ধ হলাম। অনেক সুন্দর ভাবে চিত্র অঙ্কন করেছেন আপনি।
বাহ্! দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। একখন্ড তরমুজের চিত্র অঙ্কনটা এককথায় দুর্দান্ত হয়েছে। হঠাৎ করে তাকালে মনে হয় যে সত্যিকারের তরমুজ। কালার কম্বিনেশনটাও একেবারে পারফেক্ট হয়েছে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তরমুজ খণ্ড টা দেখেই তো খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর ভাবে এটা আর্ট করেছেন। এই সময় আসলেই তরমুজ পাওয়া সম্ভব নয়। তবে তরমুজটা আমারও খুব পছন্দের। আপনার আর্ট দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
তরমুজের অনেক সুন্দর একটা আর্ট করেছেন। যেটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম, এটা সত্যিকারের তরমুজের পিস হবে। অনেক সুন্দর আপনি এটি অংকন করেছেন। সত্যিকারের তরমুজের ফটোগ্রাফি করেছেন মনে করেছিলাম। এই আর্টটি করে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমি নিজে তো চিন্তা করতে লাগলাম অসময় তরমুজ কোথায় ফেলো। আপনি দেখতেছি কি সুন্দর করে তরমুজের চিত্র অঙ্কন করেছেন। তবে আপনার চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে। আর আপনার চিত্র অঙ্কন দেখে মনে হচ্ছে বাস্তবেই তরমুজের টুকরো পড়ে রইলো। ধন্যবাদ এত সুন্দর করে তরমুজের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।