স্বরচিত কবিতা: "টুকরো আশা"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে মানুষের একটু একটু করে সাজানো আশাকে নিয়ে।যেখানে আশাগুলি ধীরে ধীরে একটি জগতে রূপান্তরিত হয়, কিন্তু সব আশার সেই জগত গড়ে ওঠে না।কখনো ভেঙে গুড়িয়ে যায় ব্যর্থতার বেড়াজালে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
টুকরো আশা
সাজিয়েছিলাম এক রঙিন জগত,
যেখানে মিশে যাবো তুমি আর আমি
শরতের কাশফুলের মতো ভেসে যাবো--
রঙিন স্রোতের শিউলি ফুলের কলি।
কিছুটা ফুল ফুটেছিলো খুশিতে
কিছুটা ফুল ফুটেছিলো ব্যাকুলতায়,
কিছুটা ফুল ফুটেছিলো যন্ত্রণায়
ব্যর্থতার চরম শীর্ষ পেরিয়ে উত্তেজনায়।
একাকী পথ চলতে চলতে যখন বড্ড ক্লান্ত
তখন হাত ধরে ওঠানোর মতো চাই শক্তি,
তীব্র কষ্টে যখন মায়াগুলো পলাতক
কুড়িয়ে পাওয়ার মতোই অশরীরী মূর্তি।
ভোরের কিরণের মতো আশাগুলি সতেজ
তাজা হাওয়ায় মেঘমুক্ত গন্ধে মাতোয়ারা পরিবেশ,
টুকরো আশাগুলি ভেঙে যায় কাঁচের মতো
বীভৎস এক অমানবিকতার ফলশ্রুতিতে।
গাছের চারা জন্মে পুরোনো বাল্বের ভিতর
সুরক্ষিত মনে হলেও কতটুকু তার পরিচয়?
উড়ন্ত ঘুড়ির মতো,ভেসে যাওয়া নৌকার মতো
টুকরো আশাগুলি শ্বাস নিতে চায় মুক্ত বাতাসে।
টুকরো আশাগুলি ফিরে পেতে চায় নতুন প্রানের ছন্দ
নতুনের নীল ঠিকানায় গড়ে উঠতে,
কিন্তু ব্যর্থতার করাঘাতে সবই আজ নিস্তেজ
রঙিন জগতে আপন পরিচয়ে গড়ে ওঠা বেশ।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
একটা সময় গিয়ে সবাই হাল ছেড়ে দেয়। সবাই নিস্তেজ হয়ে নিজের পথ দেখতে থাকে। তখন আর চাইলেও কাউকেও পাওয়া যায় না পাশে। কবিতা টা বেশ সুন্দর লিখেছেন দিদি। বেশ চমৎকার লাগল পড়ে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আসলেই ভাইয়া, অপেক্ষারও তো একটা শেষ থাকে।ধন্যবাদ আপনার দারুণ মন্তব্যের জন্য।
এটা সত্যি বলেছেন কবিতা হলো হৃদয়ের অনুভূতির ফসল। দিদি আপনার স্বরচিত কবিতা সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার স্বরচিত টুকরো আশা কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আমার কবিতা দ্বারা আপনাকে মুগ্ধতা দিতে পেরে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।
এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। অনেক কিছু ফুটে উঠেছে লাইন গুলোর মধ্যে। আপনি অনেক সুন্দর টপিক নিয়ে এই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।
আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
আপনার আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। এত সুন্দর ভাবে কবিতা গুলো লেখেন। ছন্দে মিল থাকে যার কারনে পরি ভালো লাগে।
চেষ্টা করি ছন্দ মিলিয়ে লিখতে, ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের প্রত্যেকের হৃদয়ে টুকরো আশা জমা হয় । আমরা প্রত্যেকে চাই আমাদের প্রিয়জনকে নিয়ে এই আশা গুলো পূরণ হোক। কিন্তু সময় এবং বাস্তবতার ব্যবধানে আশা গুলো পূরণ হয় না। তবে আপনার মনের আশা পুরো পূরণ হোক এই আশাবাদ ব্যক্ত করি
সময় ও বাস্তবতা খুবই নির্মম যা কারো-ই নয়।আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা এখানে শেয়ার করছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এই কবিতা তৈরি করার মাধ্যমে আপনার কবি প্রতিভাও খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷ ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
কবি প্রতিভা ফুটে উঠেছে কিনা জানিনা ভাইয়া, তবে চেষ্টা করছি মনের অনুভূতি নিগড়ে দেওয়ার জন্য।ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।
সব সময় এরকম অসাধারণ কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
☺️😊