আমার ছোট ছাদ বাগান।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার ,২ জুন ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আগেই বলেছি এবার আমার এইচএসসি পরীক্ষা চলছে তাই আপনাদের মাঝে ঠিকভাবে কাজ করতে পারছি না। এই সপ্তাহে আপনাদের মাঝে এর আগে একটি পোস্ট শেয়ার করেছি আর আজকে একটি পোস্ট শেয়ার করব। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ছাদ বাগানের সুন্দর ঘাসফুল নিয়ে। এখন আষাঢ় মাস প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির পানিতে চারপাশের প্রকৃতি সবুজ হয়ে উঠছে। বৃষ্টির পানির ছোঁয়ায় প্রকৃতি যেন নতুন রূপ ফিরে পাচ্ছে মনে হচ্ছে। ঠিক তেমনি আমার ছাদ বাগানে অনেকগুলো ফুলের গাছ ছিল কিন্তু এখন আর নেই। আমার কারনেই এমনটা হয়েছে ঠিকমত পানি দেওয়া পরিচর্যা করতে পারেনি। কয়দিন তো বেশ রোদ পড়ছিল আর এর মধ্যে সেই ভাবে ছাদে ওঠা হয়নি। তবে মাঝে মাঝে উঠতাম কিন্তু সেই ভাবে ফুল গুলোর পরিচর্যা করা হতো না।
একদিন হঠাৎ নিউজ থেকে দেখছি ঘাসফুল গুলো বড় হয়ে একদম নিচের দিকে ঝুলছে আর কতগুলো ফুল ফুটেছে। তখনই মোবাইল নিয়ে উঠে পড়লাম ছাদে। গিয়ে সত্যি দেখি অনেক ফুল আর গাছগুলো একদম সতেজ বড় বড় হয়ে গেছে। যদিও সকাল টাইমে উঠেছিলাম তাই সেই রকম করে ফুল এখনো ফুটে ওঠেনি। তবে অসংখ্য কলি ছিল গাছে। দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। প্রায় দু বছর হয়ে যাবে গাছগুলো লাগিয়েছিলাম ।প্রথমদিকে যত্ন ছিল কিন্তু তারপরে আর যত্ন করা হয়নি। কথায় আছে যত্নে মেরে রত্ন। কিন্তু যন্ত না করে যে এতো সুন্দর ফুল গাছ দেখতে পাবো ভাবতেই পারছিলাম না। গাছ গুলো দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। তাছাড়া সব থেকে বেশি ভালো লাগছিল ছোট ছোট টব গুলো ফুল গাছে ভর্তি হয়ে আরো নিচে লতা বেয়ে পড়ছে আর প্রতিটি লতায় তিন থেকে চারটা করে ফুলের কলি।
তারপর আমি ঠিক দুপুর বেলা রোদের সময় আবার এলোভেরা গাছ সহ ঘাসফুল গাছের ছবি তুলে নিলাম। এই ঘাসফুল গাছের নাম অনেকেই অনেক ধরনের নাম বলে থাকে। আমাদের এলাকাতে অনেকে আবার অফিস টাইম বা টাইম ফুল গাছ এরকম বলে। তবে আপনাদের এলাকায় এই ফুলের নাম কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আছি আমি আপনাদের মাঝে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আপু, আপনার লেখা পড়েই মনে হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কটা যত্নে না থাকলেও ভালোবাসা যদি থাকে, প্রকৃতি নিজেই তার রূপ ফিরিয়ে দেয়। ঘাসফুলের লতা, কলি আর সতেজ পাতাগুলোর বর্ণনা সত্যিই মন ছুঁয়ে গেল। বিশেষ করে যেভাবে বৃষ্টির ছোঁয়ায় গাছগুলো নতুন প্রাণ পেয়েছে, তা যেন এক নিঃশব্দ আনন্দের উৎসব।আপনার মতো একজন প্রকৃতিপ্রেমী মানুষের কাছ থেকে এমন গল্প পাওয়া সত্যিই আনন্দের। ছাদবাগানকে ভালোবেসে আপনি একে জীবন্ত করে তুলেছেন। শুভকামনা রইলো, আপনার প্রতিটি গাছ ফুলে-ফলে ভরে উঠুক।
বাগান করতে আমারও খুবই ভালো লাগে। আর আপনার ছোট বাগান দেখে খুবই ভালো লেগেছে। অসাধারণ ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন আপনি।
আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। গাছে যখন ফল ধরে বা ফুল ধরে তখন মনে একটা চরম শান্তি অনুভব হয়। বেশ ভালো লাগলো আপনার ছাদ বাগানটি দেখে। সুন্দর সুন্দর কিছু গাছ লাগিয়েছেন আপনি।