স্বরচিত কবিতা:-"সৃষ্টিকর্তার দান"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সৃষ্টিকর্তার দান এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"সৃষ্টিকর্তার দান"
আকাশজুড়ে নীলের ছায়া
সবুজে মোড়ানো ধরণি।
প্রভুর হাতে গড়া এ জগৎ
শান্তির এক বরণ।
সূর্য ওঠে নিয়ম মেনে
চাঁদ হাসে রাত্রির কোলে।
তারারা গায় প্রভুর গান
নিখুঁত সৃষ্টির তালে।
ফুল ফোটে রঙে রঙে
সুবাস মেশে বাতাসে।
নদী বয়ে চলে ধীরে ধীরে
পাহাড় দাঁড়ায় ছায়াতে।
রহমতের সকাল
পাখির ডাকে ঘুম ভাঙে
স্নিগ্ধ আলো মুখে লাগে।
শিশির নামে ঘাসের ডগায়
ভোরের সুরে মনটা জাগে।
হৃদয়ে দিলেন অনুভব
ভালোবাসার ধারা।
মস্তিষ্কে জ্ঞান বুদ্ধির আলো
দিলেন সত্য সারা।
কবিতার মূলভাব
আজকের এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে নেয়ামত হিসেবে আমাদের জন্য এই সুন্দর পৃথিবীটা তৈরি করেছেন এবং আমাদেরকে তৈরি করেছেন। আমাদের শারীরিক সুস্থতা বা প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আরো সবকিছুই সৃষ্টিকর্তার রহমত। আসলে আমরা সৃষ্টিকর্তার প্রতি সকলেই অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি আমাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছেন সুন্দরভাবে চলার সবকিছুই করে দিয়েছে। শুধু একটা পৃথিবী দিয়েছে সবকিছুই তার সৃষ্টি। আশা করছেন আমার এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। সত্যি সৃষ্টিকর্তার কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতা লিখতে ও পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে এখন আর কবিতা লিখা হয় না। আসলে প্রভুর হাতে গড়া শান্তির ধরনীর মাঝে বেঁচে থাকতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
https://x.com/APatwary88409/status/1923211516758638802?t=mzEJrD47OejQ2amcrqzRpA&s=19
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন।