স্বরচিত কবিতা:-"প্রকৃতির ডাক"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রকৃতির ডাক এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"প্রকৃতির ডাক"
ভোরের হাওয়া শান্ত স্নিগ্ধ
পাতার দোলায় বাজে কানে।
পাখি ডাকে জানলার পাশে
প্রকৃতি ডাকে থাকো আমার আশে।
নদীর কূলে বাজে মধুর সুর
আকাশে ভাসে নূর।
সবুজ ঘাসের উপর রোদের হাসি
সেই হাসিতে ভরে যায় মন খানি।
শহরের কোলাহলে শোনা যায় না
তবু প্রকৃতি বলে থেমো না।
এসো বসো আমার ছায়ায়
মনটা ভরাও শান্তির হাওয়ায়।
হাঁটছে ক্লান্তি নিয়ে পথে পথে
তার জন্যই পাখি গান গায়।
যার চোখে মুখে নেই হাসি
তারই জন্য মাঠে শিশির বাসি।
প্রকৃতির ডাক নিঃশব্দে বাজে কানে
ভালোবাসার ছোঁয়ায় মন টানে।
কে শুনে সেই ডাক হৃদয়ে কোণে?
সেই তো পায় শান্তি প্রকৃতির টানে।
কবিতার মূলভাব
আজকে আমি যে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম "প্রকৃতির ডাক"। এই কবিতাটির মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মানুষ যখন নিঃসঙ্গ, নিরাশ এবং একাকী হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন প্রকৃতির ডাকে যখন সে সারা দেয় প্রকৃতি তাকে কাছে টেনে নেয়। প্রকৃতি মনের শান্তিটুকু ফিরিয়ে দেয় তার সৌন্দর্য দিয়ে।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/APatwary88409/status/1944773190729007325?t=8A5DnXvChMF21MwN7fs1Fw&s=19
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকে আপনি চমৎকার ভাষা দিয়ে সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা প্রকৃতির ডাক কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। মানুষ যখন একাকী থাকে তখন মানুষ প্রকৃতির ডাকে নিজেকে চাড়া দেয়। তবে আপনি সুন্দর ভাষা দিয়ে চমৎকার কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।