ভ্রমন:-ডিসি পার্কে ফুলের মাঝে (পর্ব ৭)

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডিসি পার্কে ভ্রমণের কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000058995.jpg

আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। ঘোরাঘুরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। সেজন্য সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে আমার ঘোরাঘুরি করার মুহূর্তগুলো শেয়ার করার জন্য। যখনই সম্ভব হয় তখনই ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়ি কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন সমস্যার কারণে বেরোনো হয় না। বেশ কিছুদিন আগে আমি শীতের মধ্যেই ডিসি পার্কে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য সেখানে গোটা একটা দিন কাটিয়েছি। যদিও এর মধ্যে ডিসি পার্কে ঘোরাঘুরি করার বেশ কিছু পর্ব আপনাদের মাঝে এবং বেশ কিছু মুহূর্ত শেয়ার করা হয়েছে। আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই পর্বেও ডিসি পার্ক সুন্দর কিছু ফুল সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব।

1000058996.jpg

1000058994.jpg

এবারে ডিসি পার্কে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন সেখানে ফুলের মেলা চলছিল। আর ফুলের মেলায় ছিল হাজার রকমের শীতকালীন ফুল। শীতকালীন ফুলের প্রতিযোগিতায় আমি জয়েন করে ডিসি পার্ক থেকে করা অনেক অনেক ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে এরই মধ্যে শেয়ার করে ফেলেছি। কিন্তু আজকে যেহেতু ডিসি পার্ক ভ্রমণের পর্বগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আর ডিসি পার্কে তো ফুল আর ফুল সেই ফুলের মেলায় গিয়ে যদি আপনাদের মাঝে কিছু ফুল ডিটেলসে শেয়ার না করে তাহলে কি আর হয়। যদিও আমি ডিসি পার্কের গতপর্ব গুলোর মধ্যে আপনাদের মাঝে ফুলের কিছু ডিটেলস ফটোগ্রাফি শেয়ার করবো বলে বলেছিলাম। তাই আজকে হাজির হয়ে গেলাম কিছু ফুলের ফটোগ্রাফি নিয়েছে এগুলো ডিসি পার্ক ভ্রমণের সময় করেছিলাম।

1000058993.jpg

1000058992.jpg

ডিসি পার্কে ভ্রমণের সময় অনেক অনেক বড় বড় ফুলের বাগান পড়ছিল। আর তখনই ফুলের বাগান গুলোর পাশেই ঘোরাঘুরি করার সময় এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছি। বেশ অনেকটা সময় নিয়ে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছি আমি। আসলে সেখানে এত এত রকমের ফুল ছিল যে সবাই ঘুরে ঘুরে ফুলগুলো দেখছিল। ফুলের পাশে আবার ফুলের মধ্যে অনেক অনেক ডিটেলস ছিল যেমন ছোট্ট একটা সাইনবোর্ডের মধ্যে ফুলের নাম বাংলা ও ইংরেজিতে লেখা ছিল। ফুল সম্পর্কে কিছু তথ্য দেওয়া ছিল যেটা আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে। যার কারণে তৎক্ষণাৎ আমি ফুল সম্বন্ধে কিছু ধারনা পেয়েছিলাম।

1000058990.jpg

1000058988.jpg

কারণ ডিসি পার্কে তো এত এত রকমের ফুল ছিল যেগুলো আসলে কখনো দেখিওনি আর যেগুলো সম্পর্কে দিয়ে জানিও না। পরবর্তীতে সেগুলো হয়তো সব জেনেছি গুগুলের রিসার্চ করে। কিন্তু তাদের এই অভিনব পদ্ধতিতে ফুল সাজানো এবং ফুলের তথ্য ও সাথে দিয়ে দেওয়ার কারণে প্রত্যেকটা ফুল দেখার সাথে সাথে সে ফুল সম্বন্ধে ধারণা লাভ করেছি। তবে মজার ব্যাপার কি ছিল জানেন সেখানে বেশ কয়েকটি ফুলের নামের বানান ভুল ছিল। যেমন একটা ফুল ছিল ক্যালেন্ডুলা ফুল। ইংরেজিতে তার নামটা তারা ঠিকই লিখেছে তবে বাংলায় লিখেছে ক্যালেন্ডার। এটা দেখে তো পুরা ডিসির পার্ক জুড়েই এটা নিয়ে অনেক মজার হাসাহাসি করছিলাম বেশ ভালই লেগেছিল।

1000058948.jpg

1000058951.jpg

ডিসি পার্কে অনেক অনেক রকমের ফুল ছিল। সবগুলো ফুলের ফটোগ্রাফি তো আর একসাথে আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব নয়। সেজন্য আমি আপনাদের মাঝে পার্ক ভ্রমণের এই পর্বে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। কারণ সেখানে অনেক অনেক ফুল ছিল আর অনেক অনেক ফটোগ্রাফি করা হয়েছে। তার মধ্যে আমি আপনাদের মাঝে আজকে যে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি তার মধ্যে উপরের এক নম্বর ফটোগ্রাফি টা ছিল ডায়ান্থাস ফটোগ্রাফি। এটি ছিলো গোলাপি ডায়ান্থাস ফুল দেখতে দারুন ছিল। তারপরে ছিল বেশ কয়েকটি কসমস ফুলের ফটোগ্রাফি যেখানে ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো কসমস ফুল দেখা যাচ্ছে।

1000058954.jpg

তাছাড়াও আমি আরো বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তার মধ্যে ছিল জিপসি ফুল, লিলি ফুল, চন্দ্রমল্লিকা ফুল, জিনিয়া ফুল, লাল রঙের মোরগ ফুল ইত্যাদি ইত্যাদি। আসলে সেখানে এত এত ফুলের ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই গুলিয়ে ফেলছিলাম। চারিদিকে এত এত ফুলের সৌরভ আসলে খুবই চমৎকার লেগেছিল। এই ছিল ডিসি পার্ক ভ্রমণে ফুলের ফটোগ্রাফি কিছু মুহূর্ত। আশা করছি আমার আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীট্রাভেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপু। আপনার মোবাইলে ধারণ করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000059012.jpg

 last year 

ডিসি পার্কে ফুলের মাঝে কাটানো অনেক সুন্দর একটা মুহূর্ত আপনি আজকে শেয়ার করলেন সবার মাঝে। আপনার কাটানো পুরো মুহূর্তটা ছিল অনেক বেশী সুন্দর। প্রতিটা ফুলের সৌন্দর্য দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়েছি। ডিসি পার্কে গিয়ে ভালো সময় অতিবাহিত করেছিলেন, আপনার প্রতিটা পোস্ট পড়ে বুঝতে পারছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62963.73
ETH 1698.85
USDT 1.00
SBD 0.38