স্বরচিত কবিতা:-"সংগ্রামী জীবন"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "সংগ্রামী জীবন" কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000058225.jpg

"সংগ্রামী জীবন"

সংগ্রাম দিয়ে শুরু হলো জীবন,
স্বপ্ন ছিল একদিন হবো উজ্জ্বল নক্ষত্র।
কাঁটায় ভরা ছিল পথটা,
তবুও থামিনি,
আশার প্রদীপ রেখেছিলাম জ্বেলে।

বৃষ্টি এলো, ঝড়ও বইল,
কখনো আঁধারে পথে হারিয়ে গেছি,
হঠাৎ হৃদয়ের আগুন জ্বলল,
আবার উঠে দাঁড়ালাম।

হতাশার গভীর অন্ধকারে,
আলো খুঁজেছি নিজের মাঝে,
শপথ নিয়েছি, লড়ব আমি,
দুঃখের কাছে হার মানবোনা।

চোখের জলে ভিজে গিয়েছে বুক,
তবু থামিনি, পথ চলেছি অক্লান্ত,
সাফল্য আসবে এই বিশ্বাসে,
আগামীর সূর্য উঠবে নতুন প্রভাতে।

সংগ্রামী জীবন সহজ নয়,
তবে যারা লড়াই করে যায়,
তারাই একদিন আলো হয়ে,
বিশ্বটাকে বদলে দিতে পারে।

সংগ্রামী জীবন সহজ কই,
লড়াই যাঁরা করে নিরন্তর,
তারাই একদিন আলো হয়ে
বদলে দেয় বিশ্ব সুন্দর!

কবিতার মূলভাব

দুনিয়াবী জীবনে আমাদের প্রত্যেকে প্রতিনিয়ত সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। আজকে আমি এই কবিতার মাধ্যমে সংগ্রামী জীবনের কিছু চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেখানে আমাদেরকে প্রতিমুহূর্তেই কষ্ট- দুঃখের মুখোমুখি হয়ে লড়াই করে বাঁচতে হয়। জীবনের পথ কখনো সোজা সরল আর মুসৃন হয় না সবসময় বাঁধা বিপত্তি সামনে এসে দাঁড়ায়। আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে জীবনের সব বাধা-বিপত্তি পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় আমাদেরকে। প্রতিটা মুহূর্তে লড়াই চালিয়ে যেতে হয় জীবনে বেঁচে থাকার জন্য। সংগ্রামের মাধ্যমে আমাদের জীবনে একসময় সাফল্যের আলো ছড়িয়ে পড়ে। সংগ্রাম করার মাধ্যমে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি সমাজে ও বিশ্বে। বিশ্ব দরবারে নিজেদেরকে ছড়িয়ে দিতে পারি বদলে দিতে পারি সবকিছু। এই কবিতাটিতে মূলত আমি সাহস আত্মবিশ্বাস সংগ্রাম অধ্যবসায় এবং পরিশ্রম সবকিছু ফুটিয়ে তুলেছি যা সত্যি সংগ্রামী মানুষের প্রেরণার উৎস।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000058244.jpg

 last year 

আপনার লেখা সংগ্রামী জীবন কবিতাটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর টপিক নিয়ে আজকের এই কবিতাটি লিখেছেন। এরকম টপিক নিয়ে লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

 last year 

আমার আজকের এই কবিতাটি আপনার কাছে পড়তে বেশ ভালো লেগেছে যদি খুবই খুশি হলাম।

 last year 

সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।

 last year 

কবিতা পড়লে আপনার মন ভালো হয়ে যায় শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61213.72
ETH 1607.70
USDT 1.00
SBD 0.41