স্বরচিত কবিতা:-" মিথ্যেবাদী"।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মিথ্যেবাদী এই কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
"মিথ্যেবাদী"
মুখে হাসি, অন্তরে বিষ,
মিথ্যে কথায় বাজায় বীন।
নিজে পাপী, লুকায় সব,
অন্যের নামে রটায় মিথ্যে।
ভালো মানুষকে করে ভুল,
মিথ্যার বর্শা চালায় তীর।
চরিত্র ভাঙে, সম্মান হরণ,
সত্যকে চাপা দেয় অযথা কারণ।
অন্যের হক করে নষ্ট,
নির্দোষকে করে দোষের ভাগী।
নিজে পায় ধন-সম্পদ,
কিন্তু হৃদয় থাকে অশুদ্ধতার ছায়া।
এই দুনিয়া দেয় মুখোশের মান,
লোকের চোখে জয়ী মহান।
আল্লাহর নিকটে সবই প্রকাশ্য ,
কে সত্য, কে মিথ্যা।
আল্লাহর কাছে নেই ফাঁকি,
সেদিন হবে বড়ই ধরা।
হিসাবের দিন হবে হিসাব,
হার মানবে যে মিথ্যা কয়।
কবিতার মূলভাব
আজকের এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মিথ্যেবাদীদের পরিণতি কি হয় সেটাই।মানুষের মুখে হাসি আর মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে ভণ্ডামি মিথ্যা আর অন্যায়। সমাজে অনেকেই সম্মান আর সম্পদ অর্জন করে অন্যায়ভাবে নির্দোষকে দোষী বানিয়ে। কিন্তু আল্লাহ সব জানেন তাঁর নিকটে কিছুই গোপন নয়। শেষ বিচারের দিনে সত্য-মিথ্যার প্রকৃত চেহারা প্রকাশ পাবে আর মিথ্যাবাদীরা সেদিন রক্ষা পাবে না।
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু মিথ্যে নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছেন। আসলে আপু মিথ্যার কাছে আমরা সব সময় পরাজিত হয়।আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অনেক ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/APatwary88409/status/1910194948747710852?t=Sd7K2L6grfozw50ggRA8PA&s=19
অনেক চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন আপু পড়ে ভালো লাগলো। আপনার কবিতার প্রত্যেকটি লাইন অনবদ্য হয়েছে। আমাদের মহান সৃষ্টিকর্তা অবশ্য সবকিছুই দেখতে পান কে সত্য বা কে মিথ্যা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।