স্বরচিত কবিতা:-"প্রকৃতির মায়া"।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রকৃতির মায়া এই কবিতাআজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000063670.jpg

"প্রকৃতির মায়া"

নীরব নদীর ধারে বসে,
সন্ধ্যা নামে মনের কোণে,
পাতার ফাঁকে আলো খেলে
তবু হৃদয় থাকে ভাঙা সুরে।

সবুজ ঘাসের চাদরে,
কবিতা লেখে শিশির কণা,
চাঁদের আলো, স্নিগ্ধ বাতাস
সব কিছুতেই প্রকৃতির মায়া।

পাহাড় ডাকে মলিন স্বরে,
দিগন্ত ছুঁয়ে চলে মেঘ,
প্রকৃতির এই অসীম মায়া,
ভরিয়ে দেয় মনের সব।

ভোরের হাসি পাখির ডাকে,
ফুলের সুবাসে মিশে যায়,
তবু কেন যেন মনে হয়,
এই মায়া বড়োই অচেনা।

ছায়ায় ঘেরা বন মায়া
নেচে উঠে রৌদ্রের মায়া।
পাতা ঝরে নিঃশব্দে
প্রকৃতির মনে স্মৃতি রয়ে।

কবিতার মূলভাব

আজকে আমি আপনাদের মাঝে প্রকৃতির মায়া কবিতাটি শেয়ার করলাম। এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কথা। প্রকৃতি সৌন্দর্য দেখলে আমরা সবাই মুগ্ধ হই। প্রকৃতির সাথে যে আমাদের সম্পর্ক কতটুকু গভীর তা কবিতার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই কবিতাটি ভালো।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই লেখাটি খুব সুন্দরভাবে প্রকৃতির সৌন্দর্য আর শান্ত পরিবেশকে তুলে ধরেছে। নদীর ধারে বসে থাকা, পাতার ফাঁকে আলো, পাহাড়ের ডাক—সব কিছুতেই এক ধরনের মায়া আর ভালো লাগা আছে। কবিতার প্রতিটি লাইন যেন মনে এক ধরনের শান্তি এনে দেয়। কিন্তু সেই মায়ার মাঝেও যেন কোথাও একটা খালি অনুভব কাজ করে, যা খুব চেনা হলেও কিছুটা অচেনা মনে হয়।

 last year 

1000063678.jpg

1000063675.jpg

 last year 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে।

 last year 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64030.19
ETH 1728.17
USDT 1.00
SBD 0.42