গুনাগুণে সমৃদ্ধ নিম পাতা। @farhanahossin
নিম গাছ এক ধরনের ঔষধি গাছ।এটি এমন এক ধরনের গাছ যার ডাল, পাতা সহ প্রতিটি অংশই আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক উপকারি।নিম পাতার গুনাগুনের কোনো শেষ নাই। নিম গাছের একটা মজার বিষয় হলো, নিম পাতা তিতা স্বাদের হলেও এই গাছের ফল পাকা অবস্থায় মিষ্টি হয়। নিম গাছের পাতার পাশাপাশি নিম কাঠেরও এখন অনেক চাহিদা রয়েছে। কারণ নিম কাঠে ঘুন ধরে না যার কারণে নিম কাঠের আসবাবপত্র অনেক দিন টেকসই হয়।
নিম পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ও আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। আমি আমার বাসায় সব সময় শুকনো নিম পাতা রাখার চেষ্টা করি, যার ফলে যে কোন প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি। নিমের তেল আমি নিয়মিত আমার চুলে ব্যবহার করি। যার কারণে আমার চুলের অনেক রকম সমস্যা থেকে মুক্তি পেয়েছি।
নানান রকম রোগ প্রতিরোধ এ নিম পাতা অনেক কার্যকরী। আমার বাবার যখন ডায়াবেটিস ধরা পরেছিলো, তখন আমার বাবা রেগুলার নিম পাতার রস খেতো, এবং নিম পাতার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণ এ অনেক দ্রুত কাজ করতো।
ওজন কমাতেও নিম পাতা অনেক উপকারী। সকালে খালি পেটে পানির সাথে নিম পাতার পাউডার, মধু, লেবুর রস মিশিয়ে খেলে, পেটের চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও নানা ধরনের কাটা-ক্ষত সারাতে নিম পাতার ব্যবহার করা হয়। ক্ষত স্থানে নিম পাতা আর কাচা হলুদ পেস্ট করে লাগালে অনেক দ্রুত শুকিয়ে যায়।তেমনি এলার্জি জনিতো রোগেও নিম পাতা অনেক উপকারী। মশা তাড়ানোর কাজেও এই নিম পাতা ব্যবহার করা হয়।
নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের গোড়া ফোলা,রক্ত পড়া কমাতে সাহায্য করে। এছাড়া আরো অনেক ধরনের রোগ প্রতিরোধ এ নিম পাতার ব্যবহার হয়ে থাকে।
এই ছিল আমার জানা নিম পাতার গুনাগুণ ও ব্যবহার। চেষ্টা করেছি সহজ ভাবে গুছিয়ে লেখার। আমার লেখার মাঝে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই কে। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।
নিম গাছ অনেক উপকারী। নিম গাছের ডাল দিয়ে আমি মিসওয়াক করতাম। এতে দাঁত মজবুত হয়। নিম গাছের ছাল-বকলগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। নিম পাতা বাটা পাকা চুলে দিলে সুন্দর বর্ণ ধারণ করে। আপনার পোস্টটি অন্তত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আমার পোস্টটি পড়ে কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
@farhanahossin , আপনার পোস্ট টি পড়ে নীমের অনেক গুনের কথা জানতে পেলাম। আসলেই নীম একটি ঔষুধী গুনসম্মৃদ্ধ ভেসজ উদ্ভিদ।নীম গাছের বাতাস ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের সবার বাড়ির আঙ্গিনায় একটি করে নীম গাছ লাগানো উচিত। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু, আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য।
নিম গাছ এমন একটি গাছ, যে গাছ চিনে না এমন মানুষ নাই বলেই চলে। নিম গাছের উপকারিতা প্রচুর পরিমাণে রয়েছে। এই গাছের ডাল দিয়ে যদি দাঁত ব্রাশ করা হয় তাহলে দাঁতের মাড়ি অনেক শক্ত হয়।
আপনি নিম গাছ নিয়ে এত বিস্তারিত আলোচনা করেছেন, এবং অনেক উপকারী সম্পর্কে বলেছেন যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না।
পরামর্শ মূলক একটি পোস্ট করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া, আমার পোস্ট পড়ার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য।
নিমপাতা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন খুবই উপকারী! ঠিক তেমনি ডাল দিয়ে যদি আমরা আমাদের দাঁত পরিষ্কার করি,,, তাহলে আমাদের দাঁত সুরক্ষিত থাকে।
যাদের চুলকানি রয়েছে,,, তাদের ক্ষেত্রে নিম পাতা দিয়ে গরম পানি করে গোসল করলে! তাদের চুলকানি নিমিষেই ভালো হয়ে যায়! আসলে নিম পাতার গুনাগুন বলে শেষ করা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এত সুন্দর উপকারী একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু, আমার পোস্ট পড়ার জন্য এবং আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য।
নিম একটা ওষুধি বৃক্ষ।
আমদের বাড়িতে নিম গাছ ছিলো।মা পাতা বেটে ট্যাবলেটের মতো করে রোদে শুকিয়ে রাখতো। সেগুলো আমাদের প্রতিদিনই খালিপেট এ খেতে দিত।
এত চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
আপনাকেও অনেক ধন্যবাদ আপু, আমার পোস্ট এ সুন্দর কমেন্ট করার জন্য।
আপনি নিমপাতা ও নিমের ডাল নিয়ে যে বর্ণনা আমাদের মাঝে করেছেন এটা আসলে অনেক সুন্দর একটি বর্ণনা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নিমপাতা ও নিমের ডালের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করার জন্য