ফটোগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। ঐ সবমিলিয়ে চলে যাচ্ছে আর কী। তবে বলতে পারেন কঠিন বাস্তবতার মাঝে দিন অতিবাহিত করছি আমি। সবকিছু কেমন জানি গোলমেলে মনে হচ্ছে। মানিয়ে নেওয়া ছাড়া যখন কোন কিছুই করার নেই এইজন্যই চেষ্টা করছি মানিয়ে নেওয়ার। যাইহোক অনেক দিন হলো আপনাদের সাথে ঐভাবে ফটোগ্রাফি শেয়ার করে নেওয়া হয় না। আজ আপনাদের সাথে আবার বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
- এই ফটোগ্রাফি টা ধারণ করা কয়েকদিন আগে। আমি নীলক্ষেত যাচ্ছিলাম ঐসময় রিক্সায় বসে এই ফটোগ্রাফি টা ধারণ করার চেষ্টা করেছিলাম। যেখানে দুপাশে সুন্দর রাস্তা এবং গাছপালা। দেখে বেশ দারুণ লাগছিল। এবং রাস্তার দুই পাশে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল।
- বাংলা একটা কবিতায় এমন একটা লাইন আছে " দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘরে হইতে দুই পা ফেলিয়া"। এই ফটোগ্রাফির ব্যাপার টা যেন ঠিক সেইটা। আমার প্লান্টের একটা অংশে এই জায়গাটা। কিন্তু এই এক বছরে আমি এই জায়গাই একবারও যায়নি। এখানে বেশ সুন্দর গাছপালা রয়েছে। কয়েকদিন আগে আমার প্লান্টের আমার এক সহকারি এখানে নিয়ে গেলে দেখে বেশ ভালো লেগেছিল আমার।
- আমার ইউনিভার্সিটির ৮ তলা থেকে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। এই ফটোগ্রাফি টা উপর থেকে ধারণ করার জন্য ঢাকা শহরের একটা দারুণ দিকের বর্ণনা আপনি পাবেন। বেশ দারুণ এবং চমৎকার। উপর থেকে শহর টা দেখতে বেশ অন্যরকম লাগে। যেটা নিচ থেকে দেখে আমি কখনোই বুঝতে পারবেন না।
- এই ফটোগ্রাফি ধারণ করেছিলাম আমার গ্রাম থেকে। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে একদিন মাঠের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। ঐসময় এই দৃশ্য টা আমার নজরে আসে। এবং আমি এই ফটোগ্রাফি টা ধারণ করে। এইরকম সুন্দর মাঠের দিকে তাকালে একেবারে মন জুড়িয়ে যায়। কী চমৎকার দৃশ্য। কী সুন্দর পরিবেশ।
- এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম আমার এলাকা থেকে। আমার এলাকার মধ্যে দিয়ে সুন্দর সরু একটা পিচঢালা রাস্তা চলে গিয়েছ সাপের মতো একেবেকে। এবং রাস্তার দুপাশে নানান ধরনের গাছ। এই ফটোগ্রাফি টা একদিন বিকেলে আমি ধারণ করেছিলাম।
- এই জায়গাটার ফটোগ্রাফি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এটা আমার খুবই পছন্দের একটা জায়গা। এই জায়গাই গিয়ে বসে থাকলে আমি অন্য রকম একটা ভালোলাগা অনূভব করি। সবকিছু যেন আবার নতুন করে ভাবতে শুরু করি। এই জায়গাটার সাথে আমার সম্পর্ক প্রায় এগারো বছরের। এই ফটোগ্রাফি টা গত ঈদে বাড়িতে গিয়ে ধারণ করেছিলাম।
- এটা হলো হাতিরঝিল ব্রীজ। যদিও হাতিরঝিলে এইরকম ব্রীজ বেশ কয়েকটা আছে। এইটা কত নাম্বার ঠিক বলতে পারবো না। একদিন ইউনিভার্সিটি শেষ করে আমি হাঁটতে গিয়েছিলাম হাতিরঝিলে। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। ঐসময় মানুষ বেশ কম ছিল। কারণ তখনও পুরোপুরি বিকেল হয়নি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1943577737664565447?t=xnJLdwFL7cvzQhMwKck3YQ&s=19
https://x.com/Emon423/status/1943577975070560465?t=jcQPYXEk5h363FuDHSWnRA&s=19
https://x.com/Emon423/status/1943578255761772838?t=FHScbp0O9JdHXrd2XsS4wQ&s=19
https://x.com/Emon423/status/1943578563736932837?t=l5WqfwTXsJOI8aj5gmGiMQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
এমন সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখলে যেন সেখানে যেতে ইচ্ছা করে। ভীষণ সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের আপনি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বেশ ভালো লাগলো।
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রথম এবং শেষের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।