প্রাকৃতিক সৌন্দর্যের মনমুগ্ধকর ভিডিওগ্রাফি!!

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ১৩ ই মে ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000570859.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। কয়েকদিন আগে আমি আমার পুরাতন অ‍্যালবামে একটু ঘোরাঘুরি করছিলাম। বলতে গেলে একটা ছবি খুজছিলাম। অনেক খোঁজার পরেও ছবিটা আমি পাইনি। তবে ঐদিন আমার স্মৃতি থেকে হারিয়ে যাওয়া কিছু ছবি এবং ভিডিও আমি পেয়েছিলাম। যার মধ্যে একটা ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকেই গ্রামে বড় হয়েছি। এইজন্যই গ্রামের শান্ত নিরিবিলি সবুজ প্রকৃতিতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। গ্রামের গাছপালা ঘেরা সুন্দর পরিবেশ সবসময় মুগ্ধ করে আমাকে। ২০২২ সালের কথা। তখন শরৎকাল চলছে। ইংরেজিতে বলতে গেলে অক্টোবর মাস হবে সম্ভবত। বিকেলের দিকে আমার গ্রামের পূর্ব দিকের মাঠে চলে যেতাম।।

পুরো মাঠ জুড়ে সবুজ ঘাস দেখা যেত। দিগন্ত বিস্তৃত একটা সৌন্দর্য নজরে আসতো। দূরে গাছের ছায়াঘেরা গ্রাম দেখা যেত। মাঠের উপরে থাকত অসাধারণ সাদা আকাশ। দেখে মনে হতো কেউ যেন মেঘের ভেলায় করে আকাশে ঘুরছে। ঐদিন বিকেলে আমার সাথে ছিল আমার এলাকার বন্ধু মেহেদী। রৌদ্দজ্জল পরিবেশ ছিল। তবে বেশ বাতাস ছিল। সেই বাতাসে একটা প্রশান্তি ছিল। যা আমার পুরো শরীরে একটা শিহরণ এর সৃষ্টি করছিল। উপরে ছিল সুন্দর আকাশ। ঐরকম সুন্দর মনোরম পরিবেশ ঐসময় আমার গ্রামে একেবারে সাধারণ ব‍্যাপার ছিল। আমি ফোন বের করে ভিডিও টা ধারণ করি। সত্যি বলতে আমি শুধু ফোনটা ঠিকভাবে নাড়াচাড়া করেছিলাম।



কিন্তু পরবর্তীতে ভিডিও টা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। আমি ধারণ করে ফেলেছিলাম আমার জীবনের সবচাইতে সুন্দর একটা ভিডিও। ঐ ভিডিও টা যখন গতদিন নজরে আসলো আমি ঐ পরিবেশ টা অনেক মিস করছিলাম। এখন তো ঐরকম অবমুক্ত আকাশের দেখা পাওয়া টা যেন সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়ে। ভিডিও টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও এর মধ্যে আমার নিজের অনূভুতি মিশে রয়েছে। এখন আফসোস হয় একটা সময় এই পরিবেশ প্রকৃতি কে ঐভাবে আমি গুরুত্ব দেয়নি। কিন্তু এখন এগুলো আমার কাছে স্বর্গের মতো মনে হয়। ঐ সৌন্দর্য ঐ দিনগুলো অনেক মিস করি।



----------
ভিডিও ধারক@emon42
ডিভাইসVIVO 1820
সময়অক্টোবর ২০২২
মিউজিকহায় ভালোবাসি।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও আপনার প্রাকৃতিক সৌন্দর্যের মনমুগ্ধকর ভিডিওগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাই।প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখলে মনটা ভরে যায়। আপনি দারুণ ভাবে পুরো সৌন্দর্য টি আমাদের মাঝে তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

প্রকৃতির এত সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর লাগলো আপনার প্রাকৃতিক ভিডিওটি। এমন জায়গায় গিয়ে বসলে বা ঘুরতে গেলে মনটা খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি প্রাকৃতিক ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই মনমুগ্ধকর। আর এই অপরূপ সৌন্দর্য আপনি অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফিটি এবং ভিডিওগ্রাফি অনেক সুন্দর লাগলো দেখতে। ভিডিওর সাথে গানটি অনেক ভালো মানিয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যের মনমুগ্ধকর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা এতো সুন্দর একটি ভিডিও ক্লিপ দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। পুরো ভিডিও ক্লিপ টি খুবই সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যের মনমুগ্ধকর ভিডিওগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক দারুন ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। ভিডিওগ্রাফির সাথে অনেক সুন্দর করে ফটোগ্রাফিও করেছেন। অনেক সুন্দর করে ভিডিওগ্রাফির বর্ণনা করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপনার এই ভিডিওগ্রাফি টা দেখে অনেক ভালো লাগলো। কারণ প্রাকৃতিক পরিবেশের এরকম সুন্দর মুহূর্ত দেখে যে কারোর মন ছুয়ে যায়। আপনার এই ভিডিওগ্রাফি টা আমার কাছে দারুন লাগলো। সুন্দর মুহূর্ত একটু বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60713.70
ETH 1556.06
USDT 1.00
SBD 0.50