নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১৫ )

in Tron Fan Club4 days ago

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ১৫ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর হঠাৎ বর্তমানের অয়ন চিৎকার করে উঠলো- না! যাস না! কিন্তু কেউ তার কথা শুনছে না। ছোট অয়ন জলের ভেতরে পা দিল। আরেক পা, আরেকটা। হঠাৎ করে তখন পা পিছলে গেল এবং সে জলে পড়ে গেল। হাত-পা ছুঁড়ছে এবং চিৎকার করছে-বাঁচাও! পাশের লোকজন দৌড়ে এলো, কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে গেছে।তার মনে হতে লাগে, জল যেনো তাকে টেনে নিচ্ছে। এরপর ধীরে ধীরে সে ডুবে গেল এবং সব শেষ। অয়ন হঠাৎ নিজের ঘরে ফিরে এলো এবং সে হাঁপাতে থাকে। কিন্তু তার চোখে জল আর সে বলতে থাকে- আমি… আমি মারা গিয়েছিলাম…।ছায়াটা তখন ধীরে বললো- হ্যাঁ, তুই মরেছিলি।

তাহলে আমি এখন…? তুই বেঁচে আছিস, কিন্তু পুরোটা না…। অয়ন কাঁপা গলায় বললো- মানে?ছায়াটা এবার একদম সামনে এসে দাঁড়ালো এবং বললো- তোর একটা অংশ এই নদীর সাথে থেকে গেছে। আর আমি সেই অংশ। শুনে অয়নের শরীর ঠান্ডা হয়ে গেল আর বললো- তাহলে তুমি আমার আত্মা? ছায়াটা বললো- আমি তোর অন্ধকার, তোর শেষ মুহূর্ত, তোর মৃত্যু। অয়ন মাথা নেড়ে বললো- না, এটা অসম্ভব! ছায়াটা তখন হেসে উঠলো এবং বললো- তুই বেঁচে গেছিস, কিন্তু পুরোটা না। কারণ কেউ তোকে ফিরিয়ে এনেছিল। অয়ন পুরো থমকে গেল এবং জিজ্ঞাসা করলো- কে? ছায়াটা ধীরে বললো- যে লোকটা তোর পাশে ছিল, যাকে তুই বাবা ভাবিস...। অয়নের বুক কেঁপে উঠলো- মানে?!.....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58528.07
ETH 1561.47
USDT 1.00
SBD 0.38