বাঁধাকপি ঘন্ট রেসিপি ||১০%বেনিফিশিয়ারি shy-fox এবং ৫% abb-schoolকে বেনিফিশিয়ারি
নমস্কার সবাইকে।
এবার আমরা জেনে নেই এই রান্নাটি করতে আমি কি কি উপকরন ব্যাবহার করেছি।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বাঁধাকপি | ১ টি |
| ছোট আলু | ৫-৬ টি |
| কাঁচা মরিচ | ৭-৮ টি |
| তেজপাতা | ২ টি |
| আদা বাটা | ১ চা চামচ |
| জিরা বাটা / গুঁড়া | ১ চা চামচ |
| গরম মাসালা গুঁড়া | পরিমাণ মতো |
| হলুদ গুঁড়া | পরিমাণ মতো |
| আস্তা জিরা | পরিমাণ মতো |
| আটা/ ময়দা | সামান্য |
| লবণ | স্বাদমতো |
| সয়াবিন তেল | পরিমাণ মতো |
| ঘি | ২ চা চামচ |
| চিনি | পরিমাণ মতো |
রেসিপিটি আমি যেভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ নিম্নে আলোচনা করা হলঃ
প্রথম ধাপ
প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে সুন্দর ভাবে কেটে নিব এবং সুন্দরভাবে ধুইয়ে নিব। এরসাথে আমি কয়েকটা ছোট আলু ছিলে মাঝে দিয়ে দুই টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে বড় আলু নিতে পারেন অথবা আলু না দিলেও চলবে।
দ্বিতীয় ধাপ
এরপর কড়াইয়ে তেল পরিমাণ মত দিয়ে তেলটা গরম হয়ে এলে এতে জিরাএবং তেজ পাতা দিয়ে ফোঁড়ন দিয়ে নিবো এবং আলুটা তেলে দিয়ে সামান্য হ;লুদ লবণ দিয়ে ভেজে নিব। ফোঁড়ন দিলে যে আসাধারন সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা আমার কাছে খুব ভাল লাগে।
তৃতীয় ধাপ
এবার কড়াইতে কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিবো এবং একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুড়ো এবং কাঁচা মরিচ দিয়ে দিবো। হলুদ আই ঘন্টটায় কম ব্যাবহার করলেই খেতে ভাল হয়। তাই আপনারাও চেষ্টা করবেন সল্প পরিমাণে ব্যাবহার করার। আর লবণ দিলেই পানি উঠে আসবে।
চতুর্থ ধাপ
এ পর্যায়ে উপকরণ গুলো সুন্দর করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিবো সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই এ পর্যায়ে একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি । কিন্তু এইটা পুরোটাই আপনাদের ইচ্ছা। এরপর আবার একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায়।
পঞ্চম ধাপ
এবার এ আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিবো। এরপর আবার উপকরন গুলো মিশিয়ে নিবো।
ষষ্ঠ ধাপ
এবারে ৫-১০ মিনিটের মধ্যে মোটামোটি সুসিদ্ধ হয়ে যাবে যদি না হয় আর কিছুক্ষণ সিদ্ধ করে নিব।
সপ্তম ধাপ
| ফটোগ্রাফার: | @cmchandrika |
|---|---|
| ডিভাইস: | রিয়াল মি জি টি মাস্টার |
আপনার পোস্ট কোয়ালিটি,ছবি ক্যাপচার সব ই বেশ সুন্দর।তবে একটিভিটিস বাড়াতে হবে।
বাঁধাকপির ঘন্টা আমার কাছে মনে হয়েছে নতুন একটি রেসিপি। রেসিপিটি এর আগে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে একদিন বাসায় ট্রাই করে দেখব। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আমার কাছে এভাবে বাঁধাকপি ঘন্ট রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছেন। আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই ঘন্টটির স্পেশালিটি কি আটা বা ময়দা দেওয়া ?আপনার রেসিপিটি ইউনিক কখন ও খাওয়া হয়নি।শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেকদিন হলো বাঁধাকপি ঘন্ট রেসিপি খাওয়া হয় না অনেকদিন বাদে আপনার এই রেসিপিটি দেখে জিভে জল এসে গেল আপু। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আমাদের এখানে এই সময় বাঁধাকপি পাওয়া যায় না ।এটা শীতকালীন সবজি যেটা শীতের সময় খাওয়া হয়ে থাকে। শীতের অগ্রিম একটি ঘন্টা রেসিপি দেখতে পেলাম। আসলে এই ধরনের ঘন্টো করলে খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে ঘন্টো করলে আমার কাছে বেশি ভালো লাগে।
Delicious Cabbage Jam, this looks very delicious, I love cabbage even though we often eat it as a clear vegetable. Thank you for giving a step-by-step method of making it, hopefully it can be processed at home for delicious dishes.