সুন্দর একটি দিনের কিছু সুন্দর মুহূর্ত।🌺🌺
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
আমি সাধারণত যেভাবে চলাফেরা করি তাতে করে আমার ভেতরের চরম দুর্দশা গুলো মানুষ দেখতে পায় না।সবাই ভাবে আমার জীবনটা খুবই সুন্দর এবং পরিপাটি।কিন্তু আমার ভিতরে সব সময় কি চলে তা শুধু আমিই জানি।তারপরও নিজেকে সামলিয়ে নিয়ে নিজের সংসারটাকে ঠিক রাখার চেষ্টা করি। সেদিন রবিবারের আড্ডায় আমি আমার জীবনের চরম বাস্তবতার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম।আর আমার গল্পগুলো শুনে কমিউনিটির প্রতিষ্ঠাতা বড় দাদা এবং এডমিন মডারেটর ও সকল সদস্যবৃন্দ যারা উপস্থিত ছিলেন তারা সকলেই খুবই মর্মাহত হয়েছিলেন।সবাই যার যার জায়গা থেকে আমাকে সান্তনা,ভরসা দিয়েছিলেন।এটা আমার কাছে একটা পরম পাওয়া বলে মনে হয়।কষ্টের দিনে যে মানুষ গুলো ভরসা দেয় তারাই তো আসল বন্ধু।আমার বাংলা ব্লগ এমন একটি পরিবার যেখানে সবাই সবার মঙ্গল চিন্তা করে সেদিন আরো ভালোভাবে এটা বুঝতে পেরেছি।
ঐদিন কথাগুলো শেয়ার করার পরে আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম আর তাই চোখের জল আটকিয়ে রাখতে পারিনি।শো শেষে প্রচুর কান্না করেছিলাম।আবারো নতুন করে পুরাতন স্মৃতিগুলো আমার চোখে ভেসে উঠেছিলো যা আমাকে খুবই কষ্ট দিয়েছিলো।আর আমি যখনই কোনো বিষয় নিয়ে কষ্ট পাই তখন আমি অসুস্থ হয়ে পড়ি।বেশ কয়েকদিন আমাকে বিছানায় কাটাতে হয় তারপর আস্তে আস্তে যখন পুরনো স্মৃতিগুলো ভুলে যাই তখন আবারো নিজেকে সামলিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি।ঠিক এবারও সেরকমটাই ঘটেছিলো আমার সাথে।রবিবার রাত থেকে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি একটানা ১০ দিনের মতো বিছানায় শুয়ে বসে কাটাই মোটামুটি বেশ খারাপ একটা পর্যায়ে ছিলাম।আজ দুদিন ধরে একটু আরাম বোধ করছি।সংসারের কাজকর্মে একটু মনোযোগ দিচ্ছি।আজ অনেকদিন পর ছাদে উঠেছিলাম গিয়ে দেখি আমার শখের গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে।
এই মাসের প্রথমদিকে ১০০ টাকা দিয়ে ছোট্ট একটা জবা ফুলের গাছ কিনে টবে লাগিয়েছিলাম।আজ দেখি সেই গাছে বেশ বড়সড় ফুল ফুটেছে।সকালে বৃষ্টি হয়েছিলো,আর সেই বৃষ্টির জলে ফুলগুলো সুন্দর থেকে আরো সুন্দর হয়ে উঠেছে।তাই আর দেরি না করে ক্যামেরাবন্দি করে ফেললাম।বেশ কিছু সময় ছাদে বসে ফুলগুলোর সৌন্দর্যে উপভোগ করলাম।এতে করে মনটা অনেক ফ্রেশ লাগছিলো।সব মিলিয়ে আজকের দিনটি বেশ ভালোভাবেই উপভোগ করেছিলাম।আর তাই ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে যুক্ত হতে পারলাম।আমার ছোটখাটো জিনিসগুলো আপনাদের সবার সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে।কিন্তু মানসিক দুর্দশার কারণে অনেক সময় আপনাদের কাছ থেকে আমাকে দূরে থাকতে হয়।তখন সবাইকে খুব মিস করি খুব মন চায় নিজের সর্বোচ্চটা দিয়ে কমিউনিটিতে যুক্ত থাকি।কিন্তু আসলে পারি না আমি বাস্তবতার কাছে বড় বেশি অসহায় হয়ে পড়ি। আসলে আমার জীবনের ঘটনাগুলো কখনোই জীবন থেকে একবারে শেষ হয়ে যায় না!প্রতিনিয়তই আমার সাথে নতুন নতুন কোনো না কোনো ঘটনা ঘটেই থাকে যা চাইলেও আমি সবাইকে বলতে পারিনা,আর বলেই বা কি লাভ!আমি চাইলেই তো আর আমার জীবনের সব সমস্যা গুলো দূর হয়ে যাবে না।আর তাই তখন চুপচাপ নিজের মধ্যে রেখে একা একা কষ্ট অনুভব করি।হয়তোবা এই কষ্টগুলো আমার মৃত্যুর আগ পর্যন্তই আমাকে ভোগ করতে হবে।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক -https://x.com/chakiatoshi/status/1928836452059590997?t=PIiIi-IlYtXHF8nniQRYdA&s=19
https://x.com/chakiatoshi/status/1928838449190285619?t=YLXY358GF2ECR56OlOrGbQ&s=19
https://x.com/chakiatoshi/status/1928842227788214777?t=XExIU6mPYBBKhrqaRGJE5w&s=19
টুইটার লিংক-https://x.com/chakiatoshi/status/1928839550039638040?t=AV0huuL5rUbiNOz3ukYJ0g&s=19