গরম-স্পেশাল সরিষাবাঁটা মাছের পাতলা তেতো ঝোল।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি রেসিপি পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
ছোটবেলায় দেখতাম রোজকার খাবারে তেতো থেকে টক সবই থাকতো।সে দিন গুলো আর নেই। মানুষ এখন এতোই ব্যস্ত, খুব সংক্ষেপে রান্না সাড়ে। তরকারির পদে টক থাকে না বললেই চলে।তেতোও এড়িয়ে চলেন অনেকেই। আমার দাদু কে দেখেছি প্রতিদিন দুপুরের খাবারে তেতো করলা বা নিমপাতা ভাজা রাখতেন।তেতো খাবার দেখলেই আমরা কান্নাকাটি শুরু করে দিতাম একদম খেতে চাইতাম না! তখন দাদু আমাদেরকে নানা ভাবে বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করতেন।তার মুখেই শুনেছি যে তেতো খাবার গুলো দারুণভাবে আমাদের শরীরে রোগের সাথে মোকাবিলা করতে পারে এবং তেতো খাবার শরীরেরর জন্য খুবই উপকারী বলেই যতো কষ্টই হোক আমাদের তেতো খাবার খেতে হয়। ছোটবেলায় না বুঝলেও এখন এর গুরুত্বটা বুঝতে পারি,তাই এখন প্রতিদিনের খাদ্য তালিকায় করলা বা অন্য তেতো জাতীয় খাবার গুলো রাখার চেষ্টা করি বিশেষ করে গরমের দিনে।সেই ছোটবেলায় আমাদের বাড়িতে দেখতাম গরমের দিনে করলা দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করা হতো।তেতো খেতে পছন্দ না করলেও এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগতো।সেই দিনের কথাগুলো হঠাৎ করে মনে পড়ে গেলো আর আজ তাই আমার মায়ের হাতের রান্না করা তেতো ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আপনাদের ভালো লাগবে!চলুন তাহলে রেসিপিটি জেনে নেয়া যাক।
উপকরণ
সরপুঁটি মাছ
আলু
সজনেডাঁটা
করলা
পেঁয়াজ কুঁচি
সরিষাবাটা
আদা রসুন বাটা
জিরাগুঁড়া
কাঁচা মরিচ বাঁটা
লবণ হলুদগুঁড়া
মরিচের গুঁড়া
তেল
সামান্য পরিমাণে কালো সরিষা তিন চার কোয়া রসুন ও এক ইঞ্চি পরিমাণ আদা শিলপাটায় ভালো করে বেঁটে নিয়েছি।তারপর দুটো কাঁচা মরিচ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে একসাথে সবগুলো বেঁটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
প্রথমে মাছ গুলো লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি।
#তৃতীয় ধাপ
এবার কড়াইয়ে মাছ ভাজার তেলের মধ্যে করলা গুলো দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে ভেজে তুলে নিয়েছি।
চতুর্থ ধাপ
তেলের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচিগুলো দিয়ে দিয়েছি।নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি।
পঞ্চম ধাপ
এবার আলু এবং সজনেডাঁটা গুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি।এরপর লবণ গুঁড়া মসলা গুলো দিয়ে নেড়েচেড়ে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এবার আদা রসুন সরিষা বাঁটা গুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
সপ্তম ধাপ
এবার পরিমাণ মতো ঝোল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি।ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।
অষ্টম ধাপ
এবার ভেজে রাখা করলা গুলো দিয়ে অল্প আঁচে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি।সবকিছু সিদ্ধ হয়ে ঝোল কমে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।আর এভাবেই তৈরি হয়ে গেলো গরমের দিনের স্পেশাল সরিষা বাটা মাছের পাতলা তেতো ঝোল রেসিপিটি।
পরিবেশন
আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভাল লেগেছে?আমার তো খুবই পছন্দের একটি রেসিপি এই রেসিপিটি গরমের দিনে এতে খুবই সুস্বাদু লাগে।কার কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন!সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলিয়ে থাকা যায় না। আপনি তো লোভ লাগিয়ে দিলেন মজাদার একটা রেসিপি দেখিয়ে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে বলে আমার মনে হয়। তবে আমার কিন্তু খুবই ফেভারিট। মনে তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন। দেখে খুব ভালো লাগলো রেসিপিটা।
আসলে আপু বর্তমান সবাই আরাম প্রিয় মানুষ। অনেকে রান্না না করে খেতে পারলে ভালো। যাইহোক তেতো খাবার গরমের সময় অনেক ভালো। আপনার রেসিপি নিশ্চয় অনেক মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ডেইলি টাস্ক -https://x.com/chakiatoshi/status/1913219509357609233?t=T7qKwUdreabQiFtgIWfOMg&s=19
https://x.com/chakiatoshi/status/1913222807539827140?t=oI7yFz1Bt1tZPIkK7seU9Q&s=19
https://x.com/chakiatoshi/status/1913224609035637019?t=HFbyYoYLLheRCqaDYi0Blg&s=19
https://x.com/chakiatoshi/status/1913225492230222200?t=S-dYA-Dk4uL3rmFcwFw45g&s=19
এই গরমে এমন সুন্দর একটি খাবার দুপুরের টেবিলে থাকলে দুপুরের খাবার জমে যাবে। তেতো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই গরমে এমন সুন্দর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। আমাদের বাড়িতেও ঘন ঘন উচ্ছে অথবা বিভিন্ন তেতো রেসিপি রান্না হয়ে থাকে। আর দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি।
সরিষা বাটা দিয়ে কখনো এভাবে সরপুঁটি মাছ খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।এত সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন যা দেখতেও বেশ লোভনীয় লাগছে। আপনার তৈরি করা রেসিপিটি দেখেই ভীষণ খেতে ইচ্ছে করছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ততো শাক বা সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা মুখের স্বাদে খেতে চাই না কিন্তুু কতোটা উপকারী তা বলে শেষ করা যাবে না।এই গরমে সরিষা বাটা দিয়ে পাতলা ঝোল খেতে যেমন উপকারী তেমনি সুস্বাদু। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে কতোটা সুস্বাদু হয়েছে। রন্ধন প্রণালী ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে একটা স্বাস্থ্যের জন্য উপকারী রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।