স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

(১)
মনের ভেতর ঝড় উঠে আজ,
চোখের ভাষায় লুকানো সাজ।
ভালোবাসা ছিল, ছিলো বিশ্বাস,
সব হারিয়ে আজ কেবল দীর্ঘশ্বাস।

(২)
তুমি চেয়েছিলে শুধু হাসি,
আমি চেয়েছিলাম মনের উচ্ছ্বাস।
তুমি মেতেছিলে খেলায়, আমি জীবনে,
তাই হার মেনেছি আপন চিনে।

(৩)
যেখানে স্বার্থ, সেখানেই মুখ,
ভালোবাসায় থাকে না আর সুখ।
সময় গেলে সরে যায় ছায়া,
তবু মুছে না হৃদয়ের মায়া।

(৪)
চেয়ে ছিলাম ফেরাবে মুখ,
মিলে যাবে পুরোনো সুখ।
তুমি গেলে ফিরলে না আর,
রইল কেবল কিছু অবিচার।

(৫)
ভালোবাসার মুখোশ পরে,
স্বার্থ খোঁজে মানুষ ঘরে ঘরে।
আবেগগুলো ভাঙে নিঃশব্দে,
ভুল বুঝি, তবুও থাকি প্রেমপূজিতে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last year 

ছোট ছোট অনু কবিতা গুলোর মাধ্যমে অনেকগুলো কবিতা একসাথে পড়া যায়।এই অনু কবিতা গুলোর মাধ্যমে আপনি আপনার মনের ভাব খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার লেখা প্রতিটা কবিতা ছিল দুর্দান্ত। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। কারণ এগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা হয়। আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।

 last year 

আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই অনু কবিতা গুলোর টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

বেশ সুন্দর করে একগুচ্ছ অনু কবিতা রচনা করেছেন। কবিতাগুলো প্রত্যেকটি ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটি লাইন অনেক বেশি আবেগি এবং ছন্দময় হয়েছে। তাই কবিতাগুলি পড়তে আরো বেশি ভালো লেগেছে।

 last year 

ভালোবাসার মুখোশ সত্যি মাঝে মাঝে স্বার্থ খোঁজে। আর আপনার লেখা কবিতা মন ছুঁয়ে গেল আপু। খুবই চমৎকার কবিতা লিখেছেন আপনি।

 last year 

আজকে আপনি ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আর অনু কবিতার মাঝে নিজের ছোট ছোট মনের অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ এত চমৎকার চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসম্ভব সুন্দর অনুভূতি সম্পন্ন কবিতা আপনি রচনা করেছেন। সুন্দর অনুভূতি সম্পন্ন কবিতা গুলি অনেক সুন্দর ভাবে ছন্দ মিলিয়েছেন। বাস্তবতা একদম সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। কবিতাগুলি পড়ে ভীষণ ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42