স্বরচিত কবিতা || মানবতা

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।আজকের কবিতাটা মানবতা নিয়ে লেখা। মানুষ শুধু রক্তেমাংসে গড়া নয়, মানবিকতা থাকলেই তাকে মানুষ হিসেবে ধরা যায়।যাইহোক আশা করি আমার কবিতাটা আপনাদের ভালো লাগবে।

Purple Illustrative Thank You Facebook Post (5).jpg

♥মানবতা♥️

মানুষ হওয়া বড় কথা, ধর্মের চেয়ে বড় সে পরিচয়,
যেখানে দুঃখ দেখবে, এগিয়ে যাও সেটাই মানবতার জয়।
চাকচিক্য নয়, অন্তরের আলোয় মানুষ চিনে নাও,
মুখোশের ভিড়ে নয়, হৃদয়ের টানে ভালোবাসা দাও।

একজন ক্ষুধার্ত পথিকের পাশে একটুখানি ভাত,
মানবতার সেই ভাষা, বুঝে না কোনো জাত।
বর্ণ, ভাষা, দেশ নয়, সহানুভূতি হোক চেনা,
মানবতাই শেখায় কাঁদতে, কাঁদাতে না।

ধর্ম যদি ভালোবাসা শেখায়, তবে মানবতা তার পথ,
সবার জন্য একটাই সূর্য ওঠে, তাই কেন এই রথ-বিরথ?
মানবতাই বলে, ভাঙো দেয়াল,গড়ো সেতু,
ঘৃণা নয়, ভালোবাসা হোক হৃদয়ের মূল সূত্র।

মানুষের পাশে দাঁড়ানোতেই সার্থক জীবন হবে,
মানবতা ছাড়া কেউই প্রকৃত মানুষ রবে না ভবে।
তাই অহংকার নয়, এগিয়ে দাও সহানুভূতির হাত,
মানবতা থাকলে পৃথিবীতে হবে অনেক সুন্দর প্রভাত।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 60065.83
ETH 1578.98
USDT 1.00
SBD 0.42