স্বরচিত একগুচ্ছ অনুকবিতা
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
আকাশ কাঁদে বৃষ্টি ঝরে,
মনের মাঝে স্মৃতি পড়ে।
ভুলে যাওয়া এক গল্প যেন,
হৃদয় জুড়ে দোলা ধরে।
(২)
সূর্য হাসে ভোরের বেলা,
পাখিরা গায় মিষ্টি গলায়।
নতুন দিনের শুরু হলো,
সব দুঃখ যেন দূরে গেলো ।
(৩)
বন্ধু মানে পাশে থাকা,
দুঃখে-সুখে হাতটা রাখা।
সব সময়ে যে না ছাড়ে,
মন থেকে যেন দোয়া বাড়ে।
(৪)
আবেগ আসে নীরব পায়ে,
অনুভূতির ঢেউ তুলে হায়।
চোখের জলে ভেসে ওঠে,
অন্তরের কথা অশ্রু লুটায়।
কথা না বলেও বোঝা যায়,
হৃদয় যখন কাঁদে চুপচাপ হায়।
(৫)
আবেগ যদি হয় নিয়ন্ত্রিত,
জীবন তখন হয় গঠিত।
অতিরিক্ত ডুবে যেও না,
মনের ভারে হাল ছেড়ো না।
অনুভূতি হোক ভালোবাসার জয়,
তবেই মনের অন্ধকারও হয় ক্ষয়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার কয়েকটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলির মধ্যে প্রকৃতি ,বন্ধুর পরিচয় এবং নিজের মনের মস্তিষ্ক নিয়ন্ত্রিত আবেগ সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলি খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখা অনু কবিতাগুলি ভীষণ ভালো লাগলো পড়ে।
ভীষণ সুন্দর কিছু অনু কবিতা আপনি রচনা করেছেন। প্রত্যেকটি কবিতাই ভীষণ সুন্দর এবং ভালো লেগেছে আমার পড়ে। তবে পাঁচ নম্বর অর্থাৎ শেষের কবিতাটি অসম্ভব সুন্দর। সব থেকে ওই কবিতাটি যেন আমার মন ছুয়ে গেল।
আপু আপনি সব সময় চমৎকার চমৎকার অনু কবিতা লেখেন। আজকে আপনি খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন।তবে অনু কবিতার মাঝে নিজের ছোট অনুভূতিগুলো প্রকাশ করা যায়। ধন্যবাদ এত চমৎকার চমৎকার ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতায় লিখে শেয়ার করার জন্য।
প্রকৃতির সাথে আবেগ এবং ভালোবাসার বেশ সুন্দর মিলবন্ধন করেছেন আপনি আপনার এই কবিতাগুলিতে। ভীষণ সুন্দর করে রচনা করেছেন আপনি প্রতিটি কবিতা। শেষের কবিতাটা তো অসাধারণ সুন্দর আবেগ এবং বাস্তবতা তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো আপনার কবিতা গুলি পড়ে।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5