মেহগনি গাছের বীজ দিয়ে একটি মেয়ের জামার ডিজাইন। ১০% বেনিফিশিয়ারী প্রিয় @লাজুক-শিয়াল এর জন্য।
আসসালামুআলাইকুম।
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি এই ক্রাফট এর জন্য যে উপকরণসমূহ ব্যবহার করেছি এবং কিভাবে এটি তৈরি করেছি তা সম্পূর্ণভাবে নিচে তুলে ধরলাম।
- মেহগনি গাছের বীজ
- হলুদ রঙের কাগজ
- কালো রঙের চাল
- লাল রঙের চাল
- কাটার
- কার্ডবোর্ড
- আঠা
- পেন্সিল
প্রথম ধাপ প্রথমে আমি হলুদ রঙের কাগজ আর কার্ডবোর্ড হাতে নিলাম। এরপরে হলুদ কাগজের আকারে কার্ডবোর্ড কেটে নিলাম।
দ্বিতীয় ধাপ কেটে নেয়ার পর আমি কার্ডবোর্ড এর উপরের অংশে আঠা লাগিয়ে নিলাম।
তার উপরে আমি হলুদ রঙের কাগজ বসিয়ে দিলাম।
তৃতীয় ধাপ তারপরে আমি পেন্সিলের সাহায্যে হলুদ কাগজের উপরে একটি মেয়ে একে নিলাম।এক্ষেত্রে আমি মেয়েটির পিছনের দিকের অংশ একে নিলাম।
চতুর্থ ধাপ এরপরে আমি আঠা নিলাম। আমি মেয়েটির চুলের অংশে আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগানোর পর এর উপরে কালো রঙের চাল ছড়িয়ে দিলাম।
আমি হাত দিয়ে সুন্দর করে চুলের অংশে কালো রঙের চাল বসিয়ে দিলাম।
পঞ্চম ধাপ এরপরে আমি মেয়েটির পিছনের দিকের অংশ মানে পিঠের অংশে লাল রঙ এর জামা দেয়ার জন্য আঠা লাগিয়ে নিলাম।
এরপরে আমি আঠার উপরে লাল রঙের চাল ছড়িয়ে বসিয়ে দিলাম।
এইভাবে উপরের দিকের কাজ শেষ করে নিলাম৷
ষষ্ঠ ধাপ তারপরে আমি মেহগনির বীজগুলো হাতে নিলাম। বীজগুলো সব আমি জামার নিচের অংশের দিকে বসাবো। জামার গোল অংশের কাজ এর জন্যই মূলত আমি এটি ব্যবহার করলাম।
এজন্য আমি প্রথমে আঠা লাগিয়ে নিবো। নিচের দিক থেকে আমি এই বীজ বসাবো। নিচের দিকে আঠা লাগিয়ে এক এক করে আমি বীজগুলো বসাতে থাকলাম।
একধাপ বসানোর পর আমি উপরের দিকে আরেকটি ধাপ বসাবো৷ এজন্য আমি আবারও আঠা লাগিয়ে নিলাম। এরপরে আবার একটা একটা করে বসালাম।
আমি খুব সুন্দর করে বীজগুলো বসিয়ে দিলাম। এখন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
সপ্তম ধাপ এরপরে আমি চাল আর বীজের মাঝের অংশে কালো রঙের চাল আঠা দিয়ে বসিয়ে দিলাম।
এরপরে আমি কার্ডবোর্ড থেকে পাতলা করে কাগজ কেটে মেয়েটির হাত হিসেবে বসিয়ে দিলাম।
এইতো তৈরি করে পেল্লাম খুব সুন্দর একটি কাজ। আশা করি এটি আপনাদের সবার কাছেই নতুন লাগবে। আমি নিজেও এটি মনের মত করে তৈরি করেছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল।
ফটোগ্রাফার @bristy1 ডিভাইস স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম লোকেশন https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 💦 💦 BRISTY 💦 💦
ওয়াও খুবই ক্রিয়েটিভ একটি আইডিয়া। এটা খুবই ভালো লাগছে দেখতে। চিত্রটি সুন্দরভাবে মানিয়ে গেছে মেহগনি গাছের বীজগুলো সাথে। ধন্যবাদ আপু আমাদের সাথে এমনই একটি আর্ট শেয়ার করবার জন্য। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া
বাহ আপু আপনার চিন্তাধারার প্রশংসা করতেই হয়। আপনি পড়ে থাকা জিনিস দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করেছেন যা আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া
আপু আপনার ডাই প্রোজেক্টের আইডিয়াটা অসাধারণ হয়েছে। আপনি কি অনেক ইউনিক লাগছে। কখনো ভাবতেই পারিনি যে মেহগনি গাছের বীজ দিয়ে ও কিছু বানানো সম্ভব। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা ইউনিক আইডিয়া মাধ্যমে আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মতামত দিয়েছেন আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপু আপনি অসাধারণ একটি ড্রাই প্রজেক্ট তৈরি করেছেন। যা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আপনি উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে বুঝতে পারবে। সত্যি প্রশংসার মতো একটি কাজ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপু
ওয়াও আপু আপনার স্কিল দেখে আমি অবাক হয়ে গেলাম।।মেহগনি গাছের ফল দিয়ে এতো সুন্দর এবং কিউট একটা চিত্র একেছেন সত্যি অসাধারন হয়েছে।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো
।
অনেক ধন্যবাদ ভাইয়া।
মেহগনি গাছের বীজ দিয়ে আপনি অনেক সুন্দর করে চিত্রটি অঙ্কন এবং কারুকাজ দুটোর সময় কাজটি সম্পন্ন করেছে। দেখতে অসাধারণ লাগছে এবং কি অবাক লাগছে মানুষ চাইলে কিনা করতে পারে। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার আজকের ডিজাইনটা খুব চমৎকার ছিল। লাল, কালো চাল আর মেহগনির বীজ দিয়ে চমৎকার জিনিসটা বানিয়েছেন। সত্যিই প্রশংসনীয় কাজ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য 💌
খুব সুন্দর মতামত দিয়েছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।
কত সাধারন একটি জিনিস কে আপনি অসাধারণভাবে কাজে লাগিয়েছেন। খুব খুব সুন্দর হয়েছে। দারুন প্রতিভা আপনার।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
মেহগনি গাছের বীজ দিয়ে একটি মেয়ের জামার ডিজাইন ওয়াও। আপনার বুদ্ধির প্রসংশা না করে পারছিনা।দেখতে অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশন খুব ফুটেছে। ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছে।
শুভকামনা রইল
অনেক ধন্যবাদ আপনাকে