আমার কবিতার খাতা থেকে : পাখির ক্লান্ত ডাক
অনেক বছর তোমার প্রতীক্ষায় আমার দিবারাত্র
কোকিলের ডাকে সহস্র অনুক্ষনে তোমার প্রত্যাশা,
কখনো প্রদীপের পাদদেশ কখনো আলোকিত দেশ
প্রতীক্ষার সাতপাকে বাঁধা পড়ে নিগূঢ় স্বপ্নবাসা।
একদিন তুমি আর আমি আবেগের স্রোতে চেপে
অনন্ত ভালোলাগার দেশে পাড়ি দিয়ে রাতজাগা,
তুমি বাস্তবতা না হোক স্বপ্নলোকে আমার সঙ্গী
এভাবেই থাকবে জোস্না আকস্মিক ভালোলাগা।
দূর থেকে তোমাকে দেখা ঠিক চন্দ্রোলোকে দৃষ্টিপাত
আমি অনেক গোপনে নিঃশেষ হই অনেক পড়া দ্বন্দ্বে,
একটি ফুলের চারা বেড়ে উঠে চলেছে আঙ্গিনায়
যেদিন ফুল ফুটবে তুমি অন্তত এসো স্বপ্নের শেষ প্রান্তে।কত রাত জেগে যাওয়া পাখির ক্লান্ত ডাক
আর ঘুমাবো না বাকি সময় এভাবেই বয়ে যাক।
Delegate to
@beautycreativity
100 500 1000
𝐵𝑒𝒶𝓊𝓉𝓎 𝑜𝒻 𝒞𝓇𝑒𝒶𝓉𝒾𝓋𝒾𝓉𝓎. 𝐵𝑒𝒶𝓊𝓉𝓎 𝒾𝓃 𝓎𝑜𝓊𝓇 𝓂𝒾𝓃𝒹.𝒯𝒶𝓀𝑒 𝒾𝓉 𝑜𝓊𝓉 𝒶𝓃𝒹 𝓁𝑒𝓉 𝒾𝓉 𝑔𝑜.𝒞𝓇𝑒𝒶𝓉𝒾𝓋𝒾𝓉𝓎 𝒶𝓃𝒹 𝐻𝒶𝓇𝒹 𝓌𝑜𝓇𝓀𝒾𝓃𝑔.Discord- https://discord.gg/RX86Cc4FnA
THANK YOU VERY MUCH

সত্যিই কবিত্ব ভাবনা যে আপনার মধ্যে প্রবল ভাবে আছে তা আপনার লেখনীর মধ্যে ফুটে উঠে। ধন্যবাদ ।
অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগার মত আপনার কবিতায় এবং বিশেষ করে দৃশ্যপট সুন্দর
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।।ধন্যবাদ।।
অফুরন্ত অভিনন্দন রইল
শুভকামনা এবং অভিনন্দন রইল
চমৎকার উপসংহার ভাই, বেশ ভালো লেগেছে আমার কাছে। একদম হৃদয় ছুয়ে গেছে। ধন্যবাদ
অনেক অনেক শুভেচ্ছা নেবেন।আর এভাবেই পাশে থাকবেন।