"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


আজকে প্রথমে ঘুম থেকে উঠে পড়লাম এবং আজকে ঘুম থেকে উটতে একটু দেরি হয়ে গিয়েছিল৷ ঘুম থেকে উঠার পর আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম।সেখানে দেখলাম যে সবাই খুব সুন্দর পোস্ট শেয়ার করেছে। সুন্দর পোস্ট গুলো পড়ে খুবই ভালো লাগছিল। সবার সুন্দর পোস্টগুলো আমি পড়ার চেষ্টা করলাম৷ এরপর আমি আমার পোস্ট রেডি করলাম৷ পোস্ট রেডি করার জন্য যখন বসলাম তখন দেখলাম যে অনেকগুলো পোস্ট শেয়ার করা হয়ে গিয়েছে। তবে এখনো অনু কবিতা শেয়ার করা হয়নি।


তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসলাম। একের পর সবগুলো অনু কবিতা লিখে নিলাম৷ অনু কবিতাগুলো লেখার পরে যখন সবকিছু ঠিক করে দিয়ে শেয়ার করে দিলাম তখন আমি আমার পোস্টের যে সকল মন্তব্যগুলো ছিল সেগুলোর রিপ্লাই দিতে শুরু করলাম৷ আপনাদের পোস্টের মধ্যেও আমি মন্তব্য করতে শুরু করে দিলাম৷ এর পরবর্তীতে সবগুলো কাজ সেরে নিলাম৷ আজকে এভাবেই আমাদের দিন অতিবাহিত হলো৷ আশা করি আজকে আমি যে অনু কবিতাগুলো শেয়ার করেছি সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে৷ সেগুলো পড়ে আপনারা খুব সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

তোমার ছোঁয়াতে জেগে উঠে প্রাণ,
ভালোবাসা যেন মধুর গান।
চোখে চোখ রাখলেই বুঝি,
জীবনটা কত আপন সুখি।
তোমার হাসি, তোমার বলা,
সারাটা দিন শুধু তাতেই ভরা।


অনু কবিতা-২


চুপচাপ বসি নদীর তীরে,
তোমার কথা ভাসে বাতাসে ধীরে।
আসবে জানি, তবু মন কাঁদে,
ভালোবাসা কি শুধু স্মৃতিতে বাঁধে?
তবু হৃদয় রাখি তোমার পথ চেয়ে,
একদিন আসবে, ভালোবেসে নিয়ে।


অনু কবিতা-৩


হাসির মাঝে, কান্নার পাশে,
বন্ধু থাকে সব নিঃশ্বাসে।
দূরে থাকুক, মন তো কাছে,
স্মৃতিগুলো রাখে আগলে ভালোবাসে।


অনু কবিতা-৪


চলার পথে যদি ধরা খাই,
বন্ধুর হাতেই ভরসা পাই।
চোখে জল, তবু মুখে হাসি,
তাই তো বন্ধু ভালোবাসার খুঁটি।
পাশে থাকে, না বলেও বোঝে,
বন্ধুত্ব শুধু হৃদয়ে খোঁজে


অনু কবিতা-৫


বসন্ত সকালে গাছের ডালে,
কুকিল ডাকে মিষ্টি সুরে।
“কুহু কুহু” সুরে তার,
ভরিয়ে দেয় বুকের দুয়ার।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার প্রতি ভালোবাসা সবসময় আপনার এই সাপোর্ট আমাকে করার জন্য।

 last year 

আপনি সত্যিই চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন! প্রতিটি অনু কবিতা যেন একেকটি মনের ছোঁয়া, একেকটি অনুভবের গল্প। শব্দগুলোর মধ্যে হৃদয়ের স্পর্শ ছিল স্পষ্ট। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় কবিতাটি মন ছুঁয়ে গেল। আপনার নিয়মিত এমন মনোমুগ্ধকর অনু কবিতা পড়ে ভালো লাগে। সৃজনশীলতায় ভরপুর এই প্রয়াস অব্যাহত থাকুক। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 last year 

অনেক সুন্দর একটি কথা বলেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি আজকেও অনেক সুন্দর সুন্দর কিছু টপিক তুলে ধরে অনু কবিতাগুলো লিখেছেন। যেগুলো পড়ে মনটা ভালো হয়ে গেলো। আশা করি আপনার লেখা এরকম সুন্দর সুন্দর অনু কবিতা সব সময় পড়তে পারবো।

 last year 

অনেক সুন্দর ও গোছালো একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অপূর্ব সুন্দর কিছু অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তিন নম্বর কবিতাটি আমার পুরো মন ছুঁয়ে গেছে। দু নম্বর কবিতাটি ও ছিল বেশ ভালো। এছাড়া প্রত্যেকটি কবিতাই অনেক ভালো হয়েছে। পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে তিন নাম্বার অনু কবিতা ভালো লাগলো শুনে খুব খুশি হলাম।

 last year 

আপনি খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আর মনের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। খুব সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনিও চমৎকার একটি মন্তব্য শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাইয়া আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনার লেখা কবিতা গুলো কবিতা আমি অনেক বেশি পছন্দ করি। আজকের লেখা সবগুলো অনু কবিতা অসাধারণ ছিল ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে৷

 last year 

ভালো লাগার মত চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতাগুলো পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। আর আপনি সবসময়ই সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লেখেন। তবে এ ধরনের ছোট ছোট অনু কবিতার মধ্যে অনেক কিছু উপলব্ধি করা যায়। ভালো লাগার মত অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার এই মন্তব্যটি৷
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42