নাটক রিভিউ || CHEAT CHAT

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে CHEAT CHAT। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



maxresdefault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকCHEAT CHAT
পরিচালকপাপন
অভিনয়ফারহান আহমেদ জোবান, তানজিন তিশা সহ আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব
দৈর্ঘ্য৪২ মিনিট ৩৫ সেকেন্ড
মুক্তির তারিখ০৩ সেপ্টেম্বর ২০২৪


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


Screenshot_20241203_215939_YouTube.jpg

Screenshot_20241203_220002_YouTube.jpg

Screenshot_20241203_220012_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আজকে আমি আপনার মাঝে একেবারে অসাধারণ একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। আজকের যে নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ এই নাটকের রিভিউ এর মধ্যে আমি সবকিছু খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করবো৷ এই নাটকের মধ্যে যখন আপনারা সবকিছু দেখে নিবেন তখন আপনারা এখান থেকে অনেক ভালো ধারণা অর্জন করতে পারবেন৷ এখানে এই নাটকের মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে সবকিছুই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন৷ এখানে এই নাটকের মধ্যে যখন সবকিছু আমি দেখতে পাই তখন এই নাটকের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব৷

এখানে প্রথমেই দেখানো হয় নায়িকা এবং তার বান্ধবী একটি রেস্টুরেন্টে বসে রয়েছে৷ তারা দুজনে একসাথে বসে গল্প করছিল৷ তাদের প্রতিদিনের কাজ ছিল কোন না কোন ছেলেকে পটিয়ে তার কাছ থেকে কিছু না কিছু নিয়ে নেওয়া৷ ঠিক তেমনি সেখানে একটি ছেলে চলে আসে৷ সে যখন সেখানে আসে তখন সেখানে নায়িকা এবং তার বান্ধবী তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাকে প্রেমের জালে ফাসিয়ে তার কাছ থেকে একটি ফোন নিয়ে নেয়। এর পরবর্তীতে অনেক ভাবেই তার সাথে কথাবার্তা বলতে থাকে৷ নায়িকা এমন করে অনেকের সাথে অনেক ধরনের প্রতারণামূলক কাজগুলো করতে থাকে৷ প্রতিনিয়ত সে মানুষের কাছ থেকে অনেক কিছুই নিতে থাকে।



Screenshot_20241203_220020_YouTube.jpg

Screenshot_20241203_220032_YouTube.jpg

Screenshot_20241203_220038_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর নায়িকা যখন একদিন তার একজন টিচারের সাথে ফ্লার্ট করছিল এবং তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল এবং তার সাথে সুন্দর সময় অতিবাহিত করতে থাকে, প্রেমের ফাদে ফেলার চেষ্টা করছিল তখন সেখানে ওই ছেলেটি চলে আসে এবং সেই ছেলেটি চলে আসার পরে তাকে নায়িকা অনেক ধরনের কথা বলে৷ সেখান থেকে চলে যেতে বলে৷ এর পরবর্তীতে সেই ছেলেটি নায়কের কাছে বলে৷ নায়ক ছিল তার বন্ধু এবং নায়ককে যখন সে সব কথা খুলে বলে তখন নায়ক বলে যে এরকম মেয়েদের ফাঁদে পড়লে তো এরকমই হবে৷ তাকে সবকিছুই দিয়ে দিতে হবে৷

পরবর্তীতে নায়ক বিভিন্নভাবেই তার যে জিনিসপত্র গুলো ছিল সেগুলো নেওয়ার জন্য প্ল্যান করছিল৷ নায়ক যখন একটি স্থানে বসেছিল তখন সেখানে একজন মেয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলে তখন নায়ক তার কাছ থেকে বিভিন্ন ভাবে কথাবার্তা বলার মধ্যে দিয়ে তার কাছ থেকে অনেক কিছুই নিয়ে নেয়৷ খাবারের বিলও সে ওই মেয়েটিকে দিয়ে দেওয়ায়। এর পরবর্তীতে সেখানে নায়কের যে বন্ধু ছিল সে আসে এবং তার সাথে আরও একজন বন্ধু আসার পরবর্তীতে নায়কের বন্ধু তাকে সব কথা খুলে বলে৷ এরপর সে তার বন্ধুকে আস্থা দেয় যে সে সব কিছুই সে নায়িকার থেকে তাকে নিয়ে দিবে।


Screenshot_20241203_220059_YouTube.jpg

Screenshot_20241203_220108_YouTube.jpg

Screenshot_20241203_220138_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর নায়িকাকে দেখানো হয় এবং নায়িকা যখন সেখানে আসে তখন নায়িকাকে যে শায়েস্তা করার বিষয়টি ছিল সেটি নায়ক করতে থাকে৷ সে নায়িকার সাথে বিভিন্ন ধরনের সময় অতিবাহিত করতে থাকে৷ তার সাথে এমন ভাবে কথাবার্তা বলতে থাকে যে নায়িকা বুঝতে পারে যে আসলে নায়িকাকে সে নায়িকার মত করে ট্রিট করবে৷ নায়িকার কাছ থেকে সে সবকিছু নিয়ে নিবে৷ কারণ নায়ক যখন প্রথমে নায়িকার সাথে দেখা করে তখন নায়ক বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়৷ যে খাবারের বিল ছিল সেখানে নায়িকা সেই খাবারের বিল দিতে থাকে৷ এর পরবর্তীতে নায়িকা যখন সেখানে তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তখন সে কোন কিছুই বুঝতে পারে না৷

পরবর্তীতে যখন অনেক জায়গায় নায়িকার সাথে তার দেখা হয় তখন নায়িকা যখন ওই নায়কের বন্ধুর কাছ থেকে মোবাইল নিয়েছিল সেটি নায়ক ফিরিয়ে আনে৷ নায়ক যখন তার বন্ধুকে তার ফোন এনে দেয় তখন তার বন্ধু অনেক খুশি হয়ে যায়৷ এর পরবর্তীতে নায়কের কাছ থেকে যখন সে মোবাইলটি পেয়ে যায় তখন সে অনেক খুশি হয়ে যায়৷ এর পরবর্তীতে নায়িকা এবং নায়কের কাজ একই ছিল বলে তারা দুজনে একটি সিদ্ধান্ত নেয় তারা দুজনে দুজনের জীবনসঙ্গী হবে৷ এভাবে তাদের মধ্যে মিল হয়ে যায় এবং তারা সবসময় মানুষের কাছ থেকে প্রতারণা করার মাধ্যমে অনেক কিছুই নিয়ে নিতে থাকে।



নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


*খুবই সুন্দর একটি নাটক ছিল এটি। প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে নাটকের মধ্যে এত সুন্দর কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে তা বেশ অসাধারণ ছিল৷ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যায় তখন এখানে দেখানো হয় যে নায়িকা প্রতারণা করার মাধ্যমে অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেয়। নায়কের যে বন্ধু ছিল এর পরবর্তীতে নায়কের সম্পর্কে জানতে পারে। নায়কের সাথেও যখন নায়িকা বিষয়টি করার চেষ্টা করে তবে নায়িকা কোনভাবে সফল হতে পারেনা৷ উল্টো নায়ক নায়িকার কাছ থেকে সবকিছু নিয়ে নিতে থাকে৷

নায়িকা যার কাছ থেকে যত কিছু জিনিস নিয়েছিল সবকিছুই নায়ক নিয়ে নিতে চেষ্টা করে। এর পরবর্তীতে যখন নায়কের বন্ধুকে সে তার সবগুলো জিনিস বুঝিয়ে দেয় এবং একের পর এক নায়েকের কাছ থেকে সবকিছু নিয়ে নিতে থাকে তখন নায়িকা বুঝতে পারে যে সে এবং নায়ক একই ক্যাটাগরির মানুষ। তাই তারা দুজন দুজনকে ভালোবাসে ফেলে। এভাবে তাদের দুজনের মধ্যে মিল হয়ে যায়। তারা দুজনে মানুষের কাছ থেকে প্রতারণা করার মাধ্যমে অনেক কিছু নিয়ে নিতে থাকে । আসলে বাস্তবিক জীবনে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই । একটা সময় যখন একে অপরের শত্রু হিসেবে থাকে পরবর্তীতে শেষ পর্যন্ত যখন তারা দুজন দুজনকে বুঝতে পারে তখন তারা একসাথে হয়ে যায়। ঠিক সেরকম একটি বিষয়কে নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।*


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯.৫/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালোবাসা রইল আপনার প্রতি সবসময় আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷

 last year 

নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। তবে কয়েকদিন থেকে খুব একটা নাটক দেখার সময় হয়নি। চমৎকার একটি নাটকের রিভিউ উপস্থাপন করেছেন ভাইয়া। সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করব।

 last year 

খুবই সুন্দর ছিল নাটকটি৷ যদি দেখে নেন তাহলে আরো অনেক বেশি ভালো লাগবে।

 last year 

আপনি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ করেছেন। তারা দুজনে কিন্তু সব সময় তাদের নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। আপনি আজকে যে নাটকটার রিভিউ করেছেন, এই নাটকের কাহিনীটা দারুন ছিল। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।

 last year 

একেবারে ঠিক বলেছেন৷ তাই আমি তাদের নাটক সবসময়ই অনেক পছন্দ করে থাকি।

 last year 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।

 last year 

আমিও চেষ্টা করি এমন কিছু নাটকের রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার যাতে করে আপনারা নতুন নাটক সম্পর্কে হিসেবে আমার এই রিভিউ দেখতে পারেন।

 last year 

CHEAT CHAT নাটকের রিভিউটি একেবারে প্রাণবন্ত ও বিস্তারিত ছিল। আপনার লেখায় নাটকের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠলো। বিশেষ করে কাহিনির মোড় ও চরিত্রদের মানসিক দ্বন্দ্ব দারুণভাবে তুলে ধরেছেন। এমন চমৎকার রিভিউ দেখলে নাটকটি দেখতে ইচ্ছা জাগে। আপনার এমন সুন্দর কাজের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল।

 last year 

চেষ্টা করেছি বিস্তারিতভাবে লেখার৷ আপনার এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও আমার নাটকটি দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো।আর জোভান ও তানজিন তিশার অভিনয় আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক খুশি হলাম আপনার কাছ থেকে এই সুন্দর মন্তব্য পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59182.76
USDT 1.00
ETH 1536.64
SBD 0.42