"স্বরচিত অনু কবিতা"

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।


Abb-jpg.png
সোর্স


প্রতিনিয়ত আমাদের কমিউনিটির অনেকে অনেক সুন্দর সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন৷ আমিও চেষ্টা করি প্রতিনিয়ত তাদের সুন্দর পোস্টগুলোতে কমেন্ট করার। ওনারাও খুবই সুন্দর কিছু কমেন্ট আমার পোস্টগুলোতে শেয়ার করে থাকেন৷ এর মাধ্যমে অনুপ্রেরণা পেতে পেতে আমি সবসময় চেষ্টা করি খুব সুন্দর কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার৷ তাই আজকে আমি চেষ্টা করলাম একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করার। তাই আমি আমাদের কমিউনিটির প্রথমে সবাই যেরকম সুন্দর সুন্দর পোস্ট গুলো শেয়ার করেছিলেন সেগুলো দেখে আসলাম। সেগুলোতে কিছু কমেন্ট করার চেষ্টা করলাম৷ এরপর আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য ভাবলাম।


এর পরবর্তী সময়ে আমি আমার অনু কবিতা গুলো তৈরি করার জন্য বসে পড়লাম৷ অনু কবিতাগুলো খুব ভালোভাবেই তৈরি করার চেষ্টা করলাম৷ একই সাথে অনু কবিতা গুলো তৈরি করার পাশাপাশি এখানে আমাদের কমিউনিটির আরো অনেকে যে সুন্দর সুন্দর অনু কবিতাগুলো শেয়ার করেছিলেন সেগুলো আমি দেখছিলাম৷ ওনাদের সুন্দর অনু কবিতা গুলো পড়ে অনেকটাই ভালো লাগছিল৷ তাই আবারও আমি আমার অনু কবিতা তৈরি করা শুরু করে দিলাম৷ সবকিছু শেষ করার পরে অনু কবিতার যে লাইনগুলো রয়েছে সবকিছু ঠিক করে নিলাম৷ সবগুলো লাইন ঠিক করে নেওয়ার পরে এটি আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ তাহলে চলুন অনু কবিতা গুলো দেখে আসা যাক।


সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,যেখানে থাকছে নতুন নতুন কিছু অনুকবিতা।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @bijoy1


অনু কবিতা-১

অজুহাত বড়ই খারাপ জিনিস।
আর এই অজুহাতের মাঝে হয় সব শেষ।
মিথ্যা আর অজুহাত যেন আপন দুই ভাই।
দুজনাতেই হয় কত সম্পর্কের ইতি।


অনু কবিতা-২


ভালো কাজের প্রতিদান সবসময় ভালই হয়।
খারাপ কাজ আবার ধ্বংসের বড় কারণ হয়।
গোলাকার পৃথিবীতে আপন পর চেনা দায়।
খুব কম লোকই শুধু আপন চিনতে পায়।


অনু কবিতা-৩


সকাল হলো পাখির কিচিরমিচির দিয়ে।
সূর্য মামার হাসি ছড়ায় চারিদিকে।
শুরু হয় জীবনের তাগিদের ছুটে চলা।
সারাদিন ছুটা ছুটির পর রাতে আসে বিশ্রামের পালা।


অনু কবিতা-৪


নিরবতার মানে বুঝলে না তুমি,
চোখের ভাষাও তোমার অজানা,
আমি নিরব, আমি অসহায়,
তুমি চঞ্চলতার ভিড়ে হয়েছো দিশেহারা।


অনু কবিতা-৫


জীবন নামের রেলগাড়িটা চলছে গতি নিয়ে,
দুঃখ নামের স্টেশন যেন আসছে ফিরে ফিরে,
জীবন ভরা কষ্ট নিয়ে যাচ্ছে বহুদূর,
গন্তব্য এখনো অজানা জানিনা কতদূর।




2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিঅনু কবিতা
ফটোগ্রাফার@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240306_081102.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 last year 

আপনার অনু কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর ভাবে সবগুলো অনু কবিতা লিখলেন। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতা লেখা হলে পড়তে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে আপনার পাঁচ নাম্বার অনু কবিতা পড়তে সব থেকে বেশি ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম কবিতা গুলো পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 last year 

চেষ্টা করেছি ছন্দে ছন্দে মিলিয়ে খুব সুন্দর অনু কবিতা শেয়ার করার৷ আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সাপোর্ট করার জন্য।

 last year 

  • 28.01.2024


1000121593.jpg

 last year 

ভাইয়া সব সময় মত আজও দারুন কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজও আপনার প্রতিটা অনু কবিতা অসম্ভব সুন্দর হয়েছে। আপনার কবিতাগুলো পড়ছিলাম আর মুগ্ধ হয়ে ভাবছিলাম যে কবিতা লেখায় আপনার অসম্ভব দক্ষতা রয়েছে। এই লাইনগুলো আমার ভীষণ ভালো লেগেছে।

জীবন নামের রেলগাড়িটা চলছে গতি নিয়ে,
দুঃখ নামের স্টেশন যেন আসছে ফিরে ফিরে,
জীবন ভরা কষ্ট নিয়ে যাচ্ছে বহুদূর,
গন্তব্য এখনো অজানা জানিনা কতদূর।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার মন্তব্যটি৷ এর মধ্যে আমার যে অনু কবিতা বেশি ভালো লাগছে সেটি এখানে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসাধারণ অনু কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা অনু কবিতাগুলো সব সময় আমার বেশ ভালো লাগে। এই সপ্তাহে অনেক সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করার৷ আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

কবিতা এবং অনু কবিতা দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি বেশ কয়েকটি অনু কবিতা শেয়ার করেছেন পড়েরষ খুব ভালো লাগলো ভাই। জীবনে রেল গাড়িটা মৃত্যু অবধি চলতে থাকে। আর এর গন্তব্য কোথায় আমরা কেউই জানিনা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

আমার মতো আপনিও অনু কবিতা এবং কবিতা পছন্দ করেন শুনে খুব খুশি হলাম।

 last year 

জীবন ও বাস্তবতা নিয়ে আপনি কয়েকটি অনু কবিতা লিখেছেন যা পড়তে ভালোই লাগলো। বাস্তব জীবনের কিছু কথা শুনতে ভালো লাগে না মানতে ভালো লাগে না সেগুলোই কবিতার মধ্যে উঠে এলে তখন যেন উচিত কথা মনে হয়। আমার বাংলা ব্লগে এসে আমরা সবাই কমবেশি কবিতা লিখে থাকি বলা চলে যারা কবিতা এতকাল লিখতে না তারাও কলম ধরেছে। বাংলা সাহিত্যে এভাবেই উন্নয়ন নেমে আসুক এবং এগিয়ে চলুক বেঁচে থাকুক মানুষের ভেতরে।

 last year 

একদম ঠিক বলেছেন৷ আমিও প্রথমে কবিতা লিখতাম না৷ এখন শেয়ার করার চেষ্টা করি।

 last year 

দারুন লিখেছেন ভাই। প্রিয় মানুষ ,জীবন এর কিছু বাস্তবতা সহ চমৎকার কিছু অনুভূতির প্রকাশ করেছেন আপনার লেখা আজকের অনু কবিতা গুলোর মধ্য দিয়ে। শেষের কবিতাটি একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। আশা করি এভাবেই চেষ্টা করতে করতে একদিন পূর্ণাঙ্গ কবিতা লিখে ফেলতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

চেষ্টা করব একটা সময় যেন ভালো কবিতা লিখতে পারি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালোবাসা সব সময় আপনার প্রতি আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 last year 

আপনার স্বরচিত অণুকবিতাগুলো পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর এই অণুকবিতাগুলোর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি৷ খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42