নাটক রিভিউ || সামার ব্রেক

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে সামার ব্রেক। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



yutuytutyjhhgjjh.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকসামার ব্রেক
পরিচালকসাজ্জাদ হোসাইন বাপ্পি
অভিনয়তৌসিফ মাহবুব, কেয়া পায়েল সহ আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব
দৈর্ঘ্য৪৬ মিনিট ১৪ সেকেন্ড
মুক্তির তারিখ১৯ জুন ২০২৪


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


Screenshot_20240722_104036_YouTube.jpg

Screenshot_20240722_104047_YouTube.jpg

Screenshot_20240722_104138_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

প্রথমে নাটকটি খুব সুন্দরভাবে শুরু হয়ে যাবে৷ এরপর নায়িকা এবং তার বান্ধবীদেরকে দেখানো হয়৷ তারা সেখানে দাঁড়িয়ে ছিল নায়িকার বান্ধবীদের বয়ফ্রেন্ডের জন্য৷ তারা সেখানে তখনও পর্যন্ত পৌঁছায়নি৷ তাই তারা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল৷ এরপর দেখানো হয় নায়ককে, সে সেখানে দাঁড়িয়ে ছিল৷ সে নায়িকার দিকে তাকিয়ে ছিল৷ যখন নায়িকা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে এখানে এভাবে তার দিকে তাকিয়ে রয়েছে কেন৷ তখন সে বলে যে সে চোখে দেখতে পায় না৷ সে অনেক মজা নিতে থাকে নায়িকা ও তার বান্ধবীদের সাথে৷ এর পরবর্তী সময় যখন নায়িকার বান্ধবীদের বয়ফ্রেন্ড চলে আসে তখন তারা বুঝতে পারে যে আসলে নায়ক অন্ধ নয়৷ সে তাদের সাথে মজা করেছে এবং এই মজার কারণে তাদের মধ্যে ছোটখাটো একটি ঝামেলাও সৃষ্টি হয়ে যায়৷ এরপর তারা সেখান থেকে সবাই সামার ব্রেক এ চলে যায়৷ আপনারা নাটকের নামটি দেখেই বুঝতে পেরেছেন এখানে সামারের ব্রেক নেওয়ার জন্য তারা সবাই ঘুরতে যাচ্ছে। তাই তারা বন্ধুবান্ধবরা সবাই মিলে এখানে ঘোরার জন্য যাচ্ছিল৷ তারা সবাই গাড়িতে অনেক মজা করছিল৷ সবাই খুব সুন্দর সময় অতিবাহিত করছিল৷ এরপর তারা সামনের দিকে এগিয়ে যেতে যেতে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়৷ সেখানে পৌঁছানোর পর নায়িকা নায়কের প্রতি অনেকটাই রাগান্বিত ভাব প্রকাশ করে৷ নায়িকা তার সাথে কথা বলার চেষ্টা করেনা৷ তবে নায়ক তার সাথে কথা বলার চেষ্টা করে৷ তবে নায়িকা কোনভাবে তার সাথে কথা বলে না।



Screenshot_20240722_104159_YouTube.jpg

Screenshot_20240722_104326_YouTube.jpg

Screenshot_20240722_104332_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর তারা একটি স্থানে যায় ঘোরাঘুরি করার জন্য৷ নায়ক এবং নায়কের বন্ধুবান্ধবরা সবাই মিলে একসাথে তারা নৌকা চালাতে থাকে৷ তার এদিক সেদিক ঘুরাঘুরি করতে থাকে৷ এর পাশাপাশি নায়িকা যখন কোন জায়গা পাচ্ছিল না কোন নৌকায় বসবে তখন সে দেখে যে নায়ক একটি নৌকায় বসে আছে এবং তার একটি সিট খালি রয়েছে৷ তখন নায়ক তাকে অফার করে যেখানে বসার জন্য৷ এরপর নায়িকা সেখানে বসে এবং বসার পরে তারা দুজনে অনেক আনন্দ করে ৷ এদিক-সেদিক ঘুরাঘুরি করতে থাকে৷ একই সাথে তারা দুজনে কথা বলতে শুরু করে এবং কথা বলতে বলতে তারা অনেকটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চলে যায়৷ এরপর একদিন রাতের বেলা যখন নায়িকা নদীর ধারে দাঁড়িয়ে ছিল তখন সেখানে নায়ক এবং তার একজন বন্ধু তাকে ভয় দেখালো । ভয় দেখানোর পরে নায়িকা একটি নৌকার উপরে পড়ে যায়৷ একই সাথে নায়ক সেখানে নৌকার উপরে মাথায় বাড়ি দেওয়ার কারণে পড়ে যায়। কারণ নায়িকাকে যখন তারা ভয় দেখাচ্ছিল নায়িকা প্রথমেই নায়ককে একটি লাঠি দিয়ে বাড়ি মারার ফলে সে প্রথমে নৌকার উপরে পড়ে যায়৷ এর পরবর্তীতে নায়িকাও সেই নৌকার উপরে পড়ে যায় এবং সেই নৌকা যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে যায়৷ এটি তারা টের পায়না৷ পরদিন যখন নায়িকা দেখে সে অনেক দূরে চলে এসেছে এবং নায়কের সাথে যে সেখানে এসেছে৷ তখন তারা বুঝতে পারে যে তারা তাদের বন্ধু-বান্ধবদের কাছ থেকে অনেকটাই দূরে চলে এসেছে৷ তাই নায়িকা অনেক কান্নাকাটি করতে থাকে এবং নায়কের উপর ব্লেম দিতে থাকে যে সেই তাকে এখানে প্ল্যান করে নিয়ে এসেছে।


Screenshot_20240722_104353_YouTube.jpg

Screenshot_20240722_104409_YouTube.jpg

Screenshot_20240722_104419_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর তাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যায়৷ সে বলে সে নায়কের সাথে থাকবেনা৷ সে বলে যে সে একা একা এখান থেকে চলে যাবে৷ সেখানে আর থাকবে না৷ তখন সে সেখান থেকে রাগ করে চলে যায়৷ তখন নায়ক বলে যে এখানে একা থাকলে হয়তো তাকে এখানে আর কেউই খুজতে আসবে না এবং তাকে আর খুঁজে পাবে না৷ এভাবেই নায়ক তাকে বিভিন্ন ধরনের কথা বলে৷ বলে যে সে যেন আর কখনো এখানে না আসে৷ তখন নায়িকা এই বিষয়টি বুঝতে পারে এবং সে বলে যেহেতু সে এখানে একা একা থাকতে পারবে না তাই নায়িকা তাকে সাহায্য করবে৷ এরপর তারা দুজনে বিভিন্ন খাবার রান্না করে এবং বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে এনে খেতে থাকে৷ রাতের বেলায়ও তারা একে অপরকে পাহারা দিতে থাকে৷ এক একজন এক এক সময় ঘুমিয়ে পড়ে৷ এরপরদিন তারা সাহায্য চাওয়ার জন্য বাইরে গিয়ে চারপাশে খোঁজ করতে থাকে৷ বিভিন্ন চিহ্ন দিয়ে তাদেরকে খোঁজার জন্য মানুষকে ডাকতে থাকে৷ তবে কেউই আসে না৷ তবে শেষ পর্যন্ত নায়কের যে বন্ধু-বান্ধবরা ছিল তারা তাদেরকে খোঁজার জন্য বের হয়ে যায়৷ যখন দেখে যে তারা আর বাসায় ফিরছে না তখন তারা অতি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায় তাদেরকে খোঁজার জন্য৷ এরপর তারা সেখানে চলে আসে এবং নায়কের সাথে তারা দেখা করে৷ তাদেরকে তারা পেয়ে যায়৷ এরপর তারা সবাই আবারো একসাথে সেখান থেকে চলে যায়৷ এভাবে সুন্দর নাটকটি শেষ হয়ে যায়৷ নায়ক এবং নায়িকারও এভাবেই নতুন একটি সম্পর্ক সৃষ্টি হয়ে যায়।



নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ আসলে এই নাটকের মধ্যে খুবই সুন্দর একটি বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে৷ প্রথমে নায়ককে নায়িকা পছন্দ করত না এবং পরবর্তীতে নায়ককে নায়িকা পছন্দ করতে শুরু করে৷ তার সাথে কথাবার্তা বলতেও শুরু করে৷ এর পরবর্তীতে নায়িকার সাথে আবারও ঝামেলা সৃষ্টি হয়ে যায়৷ যখন নায়িকা এবং নায়ক সেখান থেকে দূরে কোথাও হারিয়ে যায় এবং তারা দুজনে যখন একসাথে তাদের সময় অতিবাহিত করতে থাকে তখন তারা দুজন দুজনকে চিনে নেয়৷ তারা দুজন দুজনের সম্পর্কে অনেক ভালো একটি ধারণা অর্জন করে৷ এভাবেই তাদের মধ্যে মিল হয় এবং শেষ পর্যন্ত যখন তাদের বন্ধুবান্ধব তাদেরকে খুঁজে পায় তখন তাদের খুবই সুন্দরভাবে মিল হয়ে যায়৷ আসলে এরকম বাস্তবিক জীবনেও আমরা অনেক কিছুই দেখতে পাই৷ অনেক মানুষ রয়েছে যারা কাউকে না জেনেই তাদের সম্পর্কে খারাপ ধারণা নিয়ে থাকে৷ তবে তাদের সাথে কিছু সময় অতিবাহিত করার পরেই তাদের আসল রূপ সম্পর্কে জানা যায়৷ আসলে কখনোই কাউকে একবার দেখেই বিচার করে ফেলা উচিত না৷ তার সাথে কিছুদিন চলাফেরা করে তার সাথে কথাবার্তা বলার মাধ্যমে তার বিচার করা উচিত৷ তাহলে আমাদের জীবনের যেসকল মানুষগুলো আসবে অথবা আছে তাদের সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানতে পারবো।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯.৯/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
তারিখ০২.১০.২০২৪
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।

 2 years ago 

সামার ব্রেক নাটকটার কয়েকটা শর্ট ভিডিও দেখেছিলাম আমি। কিন্তু নাটকটা সম্পূর্ণভাবে দেখা হয়নি। নাটকটা সম্পূর্ণভাবে না দেখা হলেও, আপনার রিভিউ পোস্টের মাধ্যমে সহজেই নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারলাম। আর পুরো কাহিনীটা জানতে পেরে তো অনেক ভালো লাগছে। আর আমি যদি সময় পাই তাহলে সামার ব্রেক নাটকটা দেখার চেষ্টা করবো।

 2 years ago 

সবসময় সুন্দর সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে তৌসিফ এবং কেয়া পায়েলের নাটক অনেক ভালো লাগে দেখতে। তাদের নাটকগুলো অনেক সুন্দর হয়। তাদের এই নাটকটা অনেক সুন্দর হয়েছে। আসলে অনেক মানুষ রয়েছে যারা কাউকে একবার দেখলে অনেক কিছুই বিচার করে ফেলে নিজেদের থেকে। তবে এরকমটা করা আসলেই উচিত না। ভেবেচিন্তে বিচার করা উচিত। নাটকটা আমি দেখার চেষ্টা করবো সময় পেলে।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে। অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নাটক দেখতে আমি খুবই পছন্দ করি। তবে সময়ের অভাবে অনেকদিন থেকে নাটক দেখার সময় হয় না। আপনি চমৎকারভাবে নাটক রিভিউ উপস্থাপন করেছেন ভাই। আমি সময় পেলে নাটকটি দেখব।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন ভাই। তৌসিফ মাহবুবের নাটক গুলো ভীষণ ভালো লাগে। তবে এই নাটকটি এখনো দেখা হয়নি, নাটকের রিভিউ পড়ে নাটক টি দেখার আগ্রহ বেড়ে গেলো। সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটক এটি৷ যদি দেখে নেন তাহলে অনেক ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42