ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। তবে ভূগোলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলের নাম হচ্ছে ক্লেমাটিস ফুল। যদিও এই ফুলগুলো আমাদের এদিকে খুব কমে দেখা যায়। ছোট পাপড়ি এই ফুল গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তখন গাছের মধ্যে ফুল দেখা যাচ্ছে মনে হয় পাতার চেয়ে ফুল বেশি। কিছুদিন আগে নার্সারি বাগানে ঘুরতে গিয়ে আমি এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে আমাদের সবার প্রিয় এবং পছন্দের একটি ফুল। এই ফুলগুলো দেখলে এমনিতে ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। যদিও জবা ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। তবে কিছু কিছু জবা আছে যেগুলো দেখলে সৌন্দর্য মুগ্ধ হয়ে যায়। আর এই কালারের জবা খুব কমে দেখা যায়। তবে জবা একবার গোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। আর জবা ফুল গাছগুলো আকারে একটু বড় হয়। তবে কিছুদিন আগে নার্সারি বাগান থেকে এই জবা করে ফটোগ্রাফি করেছিল। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলের নাম আমার জানা নেই। তবে অনেকে এই ফুলকে পাতাবাহার ফুল গাছ বলে। তবে এই ফুলগুলো বিভিন্ন জাতের আছে এবং বিভিন্ন কালারের আছে। এবং এই ফুল গাছগুলো রোপন করলে আকারে অনেক বড় হয় মোটামুটি। পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। আর গাছের মধ্যে যখন ফুল ফুটে পাতাছে ফুল বেশি দেখা যায়। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ি থেকে এই ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে গোসল করা সুইমিং এর ফটোগ্রাফি। গ্রাম অঞ্চলে সুইমিং গোসলখানা জায়গাগুলো খুব কমই দেখা যায়। তবে আমার হাজবেন্ডের বাড়ির পাশে একটি বাড়ির মধ্যে সুইমিং পুকুর আছে। যদিও লোকগুলো বাড়িতে থাকে না তারা শহরে থাকে। আর এই সুইমিং পুকুরের মধ্যে তারা মাছ চাষ করে। কিছুদিন আগে মাছ ধরার সময় আমি নিজে ঘুরতে গিয়ে এই পুকুরের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সুইমিং পুকুরের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ লাগে। রঙ্গন ফুল অনেক রকমের এবং অনেক কালার আছে। তবে রঙ্গন ফুল গাছগুলো রোপন করলে আকারে মোটামুটি বড় হয়। আর রঙ্গন ফুল বড় ও ছোট বিভিন্ন সাইজের দেখা যায়। আর এই ফুল গাছগুলো একবার রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। বর্তমানের অঙ্গন ফুল কম বেশি সব জায়গাতে দেখা যায়। কিছুদিন আগে বৃষ্টির সময় ঘুরতে গিয়ে আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই ফটোগ্রাফিটি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাস ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও এই ফুলগুলো কয়েক রকমের আছে। সাদা কালারের বাগান বিলাসফুল খুব কমে দেখা যায়। এই গাছগুলো একবারও রোপন করলে আকার অনেক বড় হয়। এবং এই ফুল গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে। সবুজ পাতার মধ্যে সাদা কালারের ফুল গুলো দেখতেও চমৎকার লাগে। কিছুদিন আগে আমি নার্সারিবাগান থেকে এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সাদা বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1929165613278048433?t=Er3oBFTW41diYeOomP_E8Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে মনোমুগ্ধকর কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রঙ্গন ফুল এবং জবা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর লাগলো দেখতে। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর এবং মনমুগ্ধকর তবে প্রথম দুটি ফটোগ্রাফি এবং ফুল বেশ সুন্দর লাগছিল দেখতে।
আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে জবা ফুল ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। প্রথমে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এটা প্রথমবারের মতোই দেখলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
রঙ্গন ফুলের উপর হালকা পানি জমে থাকায় দেখতে আরও সুন্দর লাগছে। পাশাপাশি অন্য ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন আপু। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।