লাইফ স্টাইল :- সরিষা ক্ষেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তাই সব সময় আমার সুন্দর কাটানো মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আজকের পোস্টটি আপনাদের দেখে ভীষণ ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সরিষা ক্ষেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত। আসলে কিছুদিন আগে হঠাৎ করে দুপুরবেলা খাওয়া-দাওয়া করার পর মন চাইলে কোথাও ঘুরতে যেতে। তবে কিছুক্ষণ ঘুমানোর পর আমার হাজব্যান্ড আসার পর আমি তাকে বললাম। তখন সে আমাকে বলতে লাগলো কোন রেস্টুরেন্ট বা কোথাও ঘুরে আসতে। এই কথা শোনার পর আমার কাছে খুব ভালো লাগলো। সাথে সাথে আমি তাকে বললাম নদীর ধারে ঘুরতে যাব। কারণ তোমাদের এলাকায় নদীর উপরে চর গুলো অনেক বড় বড়। আর এই সব জায়গাতে ঘুরতে গেলে এমনিতে মন ভালো হয়ে যায়। কারণ এর আগেও আমি কয়েকবার তার সাথে নদীর ধারে এবং অন্য জায়গা ঘুরতে গেলাম।
আপনারা হয়তো অনেকে জানেন আমার শ্বশুর বাড়ির পাশে নদী আছে। আর এই কারণে নদীর ধারে কম বেশি ঘুরতে যাওয়া হয়। এরপর আমি আমার মেয়েকে আমার শাশুড়ির কাছে রেখে দিলাম। কারণ হাঁটাহাঁটি রাস্তা তাই তাকে নেয় নাই। এবং গাড়ি রাস্তা হলে তাকে নেওয়া যেত। ওই সময় আমার হাজব্যান্ড কে আমি জিজ্ঞেস করলাম সরিষা ক্ষেত এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে ঘুরতে যাব। এই কথা শোনার পর আমার হাজব্যান্ড বলছে সরিষা খেতে ফুল এসেছে। এবং কথা শুনে আমি সাথে সাথে বললাম সরিষা খেতে ঘুরতে যাব। এরপর আমি আমার হাজবেন্ডের সাথে রেডি হয়ে সরিষা ক্ষেত ঘুরতে যাওয়ার জন্য বাইর হলাম। আমরা দুজন কথা বলতে বলতে হেঁটে সরিষা খেতে দিকে গেলাম।
সত্যি অবাক হয়ে গেলাম আমি সরিষার ক্ষেতের মধ্যে কি চমৎকার ফুল ফুটেছে। ফুল গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কারণ সবগুলো ফুল এখনো তাজা। আর আসরের নামাজের পর হওয়ার কারণে সূর্যের আলো চমৎকার ছিল। তবে সরিষা খেতে গেলে যেমন ফুল ভালো লাগে তেমনি ফুলের ঘ্রাণ ও ভালো লাগে। আর ফুলের মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখা যায়। সত্যি বলতে যেখানে আমরা ঘুরতে গেলাম তার চারপাশে শুধু ফসল আর ফসল। কারণ এইখানে জমি গুলোর মধ্যে সবাই ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল চাষ করে। আর ফসল গুলোর কারণে জায়গা গুলো দেখতে বেশ ভালো লাগে। তবে আমরা যে দিন ঘুরতে গেলাম ঐদিন বড় একটি টিম এইখানে ঘুরতে আসলো।
প্রায় ১৫ থেকে ২০ জন মহিলা একসাথে সরিষা ক্ষেতে ঘুরতে আসলো। আমার হাজব্যান্ড কে দেখে তারা একটু লজ্জা পাচ্ছিল। এই কারণে আমার হাজব্যান্ড কে আমি বলার সাথে সাথে সে একটু দূরে গেল। তারপর ওই মহিলা গুলো সরিষা ক্ষেতের মধ্যে অনেকক্ষণ সময় অতিবাহিত করল। যদিও ওই মহিলা গুলো আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ। তবে আমি বসে বসে এবং সরিষা ক্ষেতের সৌন্দর্য্য উপভোগ করলাম অনেকক্ষণ। ঐদিন সরিষা ক্ষেতের পাশাপাশি আমরা আরো অন্যান্য ফসল দেখলাম। তবে সরিষা ক্ষেতের মধ্যে যেরকম একটা সৌন্দর্য উপভোগ করা যায় অন্য কিছুর মধ্যে তা উপভোগ করা যায় না। তবে ছোট ছোট কিছু মেয়ে সরিষা ফুল নিয়ে মাথার খোপার মধ্যে রাখল।
তাদের এই গুলো দেখে সত্যি ছোট কালের কথা মনে পড়ে গেল। কারণ ছোটকালে আমরাও কোন ফুল পেলে চুলের মধ্যে রাখতাম। কারণ চুলের মধ্যে রাখলে নিজের কাছে ভালো লাগতো। এবং নদীর দুই পাশে চর গুলোতে সত্যিই অনেক ফসল চাষ করেছে। যখন আমি সরিষা ক্ষেতের মাঝখানের গেলাম দেখলাম একটি শিয়াল বসে রইলো। সত্যি দেখে আমার কাছে খুব ভয় লেগে গেল। কারণ গ্রাম অঞ্চলের নদীর ধারে এবং ফসলের মাঠে শিয়াল অনেক দেখা যায়। যদিও শিয়াল টি আমাকে দেখে তাড়াতাড়ি এখান থেকে চলে গেল। এরপর আমার হাজব্যান্ড এর সাথে আমি নদীর ধারের দিকে গেলাম। তারপর ওখান থেকে আবার সরিষা খেতে এসে আরো কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। সত্যি সরিষা ক্ষেতের সৌন্দর্য এবং ঘ্রাণ। সবকিছু আমাকে মুগ্ধ করেছে। তাই আজকে আমি আপনাদের মাঝে সরিষার খেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করলাম। আশা করি আমার পোস্টটি পড়ে এবং দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
সরিষা ক্ষেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন। শীতকাল আসলেই বাংলাদেশ এবং ভারতে প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হয়। সরিষা ফুল হলুদ রঙের হওয়ায় দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। সরিষা ফুলের ঘ্রাণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমিও কিছুদিন আগে সরিষা ক্ষেতে ঘুরতে গিয়েছিলাম বেশ ভালোয় সময় অতিবাহিত করেছিলাম। আপনি এবং আপনার হাজবেন্ড সহ সরিষা ক্ষেতে ঘোরাঘুরি করেছেন বেশ ভালো সময় অতিবাহিত করেছেন।
আমার নিজের কাছেও ঘুরতে গিয়ে ওই দিন অনেক ভালো লাগলো
Upvoted! Thank you for supporting witness @jswit.
কিছুদিন আগে আমিও সরিষা খেতে ঘুরতে গিয়েছিলাম। আসলে এরকম জায়গাগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আপু আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন এভাবেই মুহূর্ত সুন্দর করে কাটাতে সবারই ভীষণ ভালো লাগে
সরিষা ক্ষেতে দারুন মুহূর্ত উপভোগ করেছেন দেখছি। আসলে মাঝে মাঝে বিকেল বেলা একটু ঘুরতে মন চায়। তখন যদি গ্রামের আশেপাশে কোথাও মনোরম পরিবেশে ঘুরতে যাওয়া যায় তখন আরো বেশি ভালো লাগে। যেহেতু হাঁটাহাঁটির পথ তাই মেয়েকে না নিয়ে গিয়ে ভালোই করেছেন। কারণ মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। সরিষা ক্ষেতে প্রত্যেকটা সময়ে কিছু না কিছু মানুষ গিয়ে ঘুরাঘুরি করে। কারণ সবাই এরকম সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে।
ঠিক বলেছেন এরকম জায়গায় ঘুরতে ভীষণ আমারও ভালো লাগে
সরিষা ক্ষেতের সৌন্দর্য সত্যিই যেন মনে রাখবার মতন। চোখের সামনে থেকে সরিষা ক্ষেত দেখলে ক্যানভাসে আঁকা ছবির মত লাগে। আর আপনি কত সুন্দর করে সরিষা ক্ষেতের ছবিগুলি তুলে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমি কিছুদিন আগে এমন একটি সরিষা খেতে গিয়েছিলাম। আমার সেই স্মৃতির কথা আপনার পোষ্ট থেকে মনে পড়ে গেল।
আমার কাছে ঐদিন এই সুন্দর মুহূর্তটা কাটাতে ভীষণ ভালো লাগলো
একদিন ভাইয়ার পোস্টে এভাবে সরিষা খেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত পড়েছিলাম। আজকে আপনিও চমৎকার ভাবে মুহূর্তটা শেয়ার করলেন। সরিষা ক্ষেতে এভাবে ঘোরাঘুরি করলে বেশ ভালো লাগে। তবে একটা কথা ঠিক বলেছেন সরিষা ফুলগুলো চুলের মধ্যে রাখলে খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন দুজনে মিলে ঘুরতে গিয়ে ভিশন সময় কাটিয়েছিলাম
বাহ সরিষা ক্ষেতের মধ্যে চমৎকার সময় অতিবাহিত করেছেন দেখতেছি। আসলেই নদীর চরগুলোতে এরকম বিভিন্ন রকমের ফসলের উৎপাদন হয়ে থাকে। যেমন সরিষা ফুল হয়েছে। আপনার হাসবেন্ড সহ দারুন সময় কাটিয়েছেন সরিষা খেতে। সেই সুন্দর মুহূর্তের বর্ণনা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফসলের ক্ষেতের চারপাশে ঘুরতে কার না ভালো লাগে আমার কাছে একটু বেশি ভালো লাগে ঘুরাঘুরি করতে
হলুদ সরিষা ফুলের রাজ্যে ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগলো। প্রকৃতির কাছাকাছি এরকম জায়গা গুলোতে সময় কাটাতে আসলেই ভালো লাগে। আপনারা দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন এবং ফটোগ্রাফি করেছেন। হলুদ ফুলের সৌন্দর্য দেখেও সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন চারপাশের সৌন্দর্যে ঘুরাঘুরি করলে নিজের মনটাও ফ্রেশ থাকে
https://x.com/bdwomen2/status/1891127134871077347?t=O93mz_oWqamS7k4e1vf0_A&s=19