ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। যদিও চাল কুমড়ো অনেকে খাই না। অন্যান্য সবজির ফুলগুলো যেভাবে মানুষের রান্না করে এবং বিভিন্ন জিনিস বানিয়ে খাই। চাল কুমড়ো ফুল সেরকম কেউ খায় না। তবে ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর গ্রাম অঞ্চলে কুমড়ো গাছ কমবেশি অনেকেই রোপন করে। আমরা নিজেরাও বাড়িতে কুমড়ো গাছ রোপন করেছি। নিজের লাগানো গাছের কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছে আজকে। আশা করি চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগবে আপনাদের।

IMG_20250529_112854.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে টগর ফুলের ফটোগ্রাফি। টগর ফুলগুলো ছোট কিন্তু দেখতে অনেক ভালো লাগে। টগর ফুলগুলো পাঁচ পাপড়ির মধ্যে হয়। আর এই ফুল গুলোর কালার সাদা এ কারণে দেখতে বেশি ভালো লাগে। টগর ফুল গাছ একবার রোপন করলে মোটামুটি কয়েক বছর পর্যন্ত টিকে। যদিও এই গাছগুলো মোটামুটি অনেক বড় হয়। আর যখন গাছের মধ্যে ফুল ফুটে তখন পাতার চেয়ে মনে হয় ফুল বেশি দেখা যায়। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি জায়গা থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। এই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250603_121957.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে নাম না জানার গাছের ফটোগ্রাফি। এই উদ্ভিদের নাম আমার জানা নেই।তবে ভূগোলে চার্জ দিয়ে জানতে পারলাম এই উদ্ভিদের নাম হচ্ছে ডেভিলস ব্যাকবোন । আর এই গাছগুলো খুব কমে দেখা যায় আমাদের এদিকে। যদিও বর্তমান সাময়িক কয়েক জায়গাতে এবং নার্সারি বাগানে কমবেশি গাছ গুলো দেখা যায়। আর এই গাছের পাতাগুলোর কারণে দেখতে কিন্তু চমৎকার লাগে। কিছুদিন আগে রকি ভাইয়াদের বাড়ি থেকে আমি এই গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250523_180922.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে কলা কচু পাতার ফুলের ফটোগ্রাফি। এই ফুল গাছকে আমরা কলা কচু পাতা ফুল গাছ থাকি। তবে এই ফুলগুলো সাদা আকার একটু বড় দেখতে কিন্তু ভালো লাগে। এবং এই ফুল গাছের পাতা দিয়ে মানুষ ভর্তা করে খায়। আবার অনেকেই ডাল দিয়ে এই গাছের পাতাগুলো রান্না করে। তবে এই গাছের পাতাগুলো হচ্ছে ওষুধি গাছ। লতা পাতার মধ্যে যখন ফুল ফোটে দেখতে কিন্তু চমৎকার লাগে। আর বৃষ্টির সময় কিছুদিন আগে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250529_112939.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাসফুল আমাদের সবার খুব পরিচিত এবং প্রিয় একটি ফুল। তবে বাগান বিলাসফুল গুলোর পাপড়ি অনেক পাতলা। যদিও বাগান বিলাস ফুল কয়েক রকমের আছে। আর বাগান বিলাস ফুল গাছগুলো রোপন করলে কিন্তু আকারে অনেক বড় হয়। এবং এই গাছগুলো সহজে মারা যায় না। অনেকে দেখে বাড়ির সামনে এবং অফিসের সামনে বাগান বিলাস ফুলগাছ রোপন করে। কিছুদিন আগে আমি নার্সারিবাগান থেকে এই বাগান বিলাস ফুলের এর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250523_170232.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে মরিচ ফুলের ফটোগ্রাফি। মরিচ ফুলগুলো ছোট তারপরও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর মরিচ গাছের মধ্যে যখন ফুল ফোটে তখন গাছের সৌন্দর্য অনেক বেড়ে যায়। যদিও বর্তমান সময়ে অনেক রকমের হাইব্রিড মরিচ গাছ দেখা যায়। আর এখন বাড়ির মধ্যেও অনেকে বিভিন্ন ধরনের মরিচ গাছ লাগায়। আমাদের বাড়ি তো আমি কয়েক রকমের মরিচ গাছ লাগিয়েছি। তবে সাদা কালারের মরিচ ফুল গুলো বেশি দেখা যায়। আর এই ফুল থেকে কিন্তু মরিচ ধরে। কিছুদিন আগে বৃষ্টির সময় আমি এই মরিচ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে মরিচ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250527_063739.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64238.06
ETH 1729.89
USDT 1.00
SBD 0.42