ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে সূর্যাস্তের চমৎকার ফটোগ্রাফি। আসলে সূর্য অস্ত সময় প্রাকৃতিক দৃশ্য একটু ভিন্ন রকম হয়ে যায়। বিশেষ করে সূর্যের কালার এবং সুন্দর হালকা অন্ধকার এই কারণে প্রাকৃতিক দৃশ্য একটু চেঞ্জ হয়। তবে ওই সময় পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে সন্ধ্যার একটু আগে ঘরের সামনে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় দেখতেছি সূর্য অস্ত যাচ্ছে। দেখে আমার কাছে খুব ভালো লাগলো দৃশ্যটি। সাথে সাথে আমি সূর্য অস্তের ফটোগ্রাফি করছি। তাই আজকে ফটোগ্রাফিটি আপনাদের মাঝে সুন্দর করে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে ঝড়ে পড়া নয়নতারা ফুলের ফটোগ্রাফি। ফুল যখন গাছের মধ্যে থাকে তখন দেখতে ভালো লাগে। আর যখন ফুল ঝরে যায় তখন ফুলগুলোর সৌন্দর্য চলে যায়। তবে এই নয়ন তারা ফুল ঝরে পড়ে পাতার উপর পড়ে রইল। কিছুদিন আগে যখন আমি সকাল বেলা দেখেছি ফুলটি ঝরে পড়ে রইল দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। এবং ফুলের মধ্যে পাতার মধ্যে কুয়াশা আছে। তখন আমি এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার নয়ন তারা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে কচু পাতার উপর পানি পড়ে থাকার ফটোগ্রাফি। কচু পাতার উপর যখন পানি পড়ে তখন পাতার উপরে পানি গুলো থাকে না। আবার অনেকে বলে কচু পাতা কখনো বিজানো যায় না। কারণ পানি বা কুয়াশাগুলো পাতার মাঝখানে একসাথে হয়ে থাকে। অনেকদিন আগে যখন আমি আমাদের ঘরের সামনে গেলাম তখন কচু পাতার মধ্যে পানি গুলো দেখে আমার কাছে ভালোই লাগলো। কচু পাতার উপর পানি দেখে আমি সাথে সাথে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে কচু পাতার উপর পানি থাকা ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে একটি নদীর ফটোগ্রাফি। আসলে নদীর সৌন্দর্য মানুষ উপভোগ করতে চাই। কারণ নদীর মধ্যে যখন জোয়ার আছে তখন পানিগুলো বেড়ে যায়। আর ওই সময় নদীর মধ্যে আলাদা একটা শো শো শব্দ শোনা যায়। যদিও অনেকে ওই সময় ভয় পাই। তবে ওই সময় সৌন্দর্য উপভোগ করা যায়। অনেকদিন আগে আমি মুসাপুর ব্রিজ দেখতে গেলাম। ওই সময় আমি এই নদীর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নদীর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করে আমার এই নদীর ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে আকাশের সৌন্দর্যের ফটোগ্রাফি। আকাশের সৌন্দর্য এক সময় অন্যরকম থাকে। কারণ গ্রীষ্ম বর্ষা এবং শরৎ মাসে আকাশে সৌন্দর্যগুলো পরিবর্তন হয়। তবে আকাশের মধ্যে মেঘ এবং মেঘলা আকাশ থাকলে ও নীল আকাশ থাকলে ওই সময় আকাশের সৌন্দর্য দেখতে বেশ ভালই লাগে। আর আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হয় এক একটা পাহাড় দাঁড়িয়ে রইলো আকাশের মধ্যে। অনেকদিন আগে আমি এই আকাশের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই আকাশের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে ঝরে পড়া একটি ফুলের ফটোগ্রাফি। আসলে ঝরে পড়া ফুলগুলো দেখলে মায়া হয়। কারণ ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ফুলের প্রতি ভালোবাসা সবাই থাকে। আর ফুল দেখলে বড় ছোট সবাই পছন্দ করে। কিছুদিন আগে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। তখন দেখে আমাদের ঘরের টাইলসের উপর এই ফুলটি পড়ে রইলো। এবং ফুল দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তখন আমি এই ঝরে পড়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি আমার ঝরে পড়া ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপনি এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন, এটা দেখে তো আমি অনেক মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রতিটা ফটোগ্রাফির সৌন্দর্য এত দারুন ছিল যে, কি বলে প্রশংসা করবো বুঝতেই পারছি না আমি। সূর্যাস্ত আর ঝরে পড়া নয়ন তারা ফুলের ফটোগ্রাফি দেখে আমি একটু বেশি মুগ্ধ হয়েছি।
আমার নয়ন তারা ফুলের ফটোগ্রাফি দেখে আপনি একটু মুগ্ধ হয়েছেন শুনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য শুনলে নিজের কাছে ভালো লাগে।
https://x.com/bdwomen2/status/1880972043723960658?t=-zX7AbNtQ_h2IX7heETJuA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই চমৎকার দেখতে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। যে ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। আপনার কোন ফটোগ্রাফির প্রশংসা বেশি করবো বুঝতেই পারছি না। কারণ প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।
আমার রেনডম ফটোগ্রাফি দেখে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
আপনার মতই ফটোগ্রাফি করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আবার অন্যের ফটোগ্রাফি দেখতেও ভালই লাগে। যেমন আপনার ফটোগ্রাফি গুলি দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম আমি। সূর্যাস্তের ফটোগ্রাফি এবং আকাশের ফটোগ্রাফি দুটোই একদম ওয়ালপেপার বানানোর মতো করেছেন। বাদবাকি ফটোগ্রাফি এবং বর্ণনাগুলো চমৎকার দিয়েছেন। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টটি আমার মন ছুয়ে দিয়েছে আপু।
আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হলেন শুনে খুশি হলাম। চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করতে।
আপু আজকে আপনি বেশ কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমিও আপনার মত ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবসময় অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আমার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। ভালো থাকবেন ভাই।
আপনি যে একজন ভালো ফটোগ্রাফার তা আপনার প্রতি সপ্তাহের ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যায়। খুবই দক্ষতার সাথে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ধারণ করে প্রতিটা সপ্তাহে আমাদের মাঝে শেয়ার। সত্যি আপু আপনার ফটোগ্রাফির প্রতি অনেক দক্ষতা রয়েছে। প্রতি সপ্তাহের মত আজও আপনার প্রতিটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে।
আমি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক অনেক ভালো লাগলো।
আজকে যতগুলো ফটোগ্রাফি পোস্ট দেখলাম আপনার পোস্টটি সব থেকে সেরা হয়েছে আমার চোখে। বিশেষ করে নয়নতারা ফুল আর রঙ্গনের ছবি দুটো অদ্ভুত সুন্দর ভাবে তুলেছেন। রঙ্গনের ছবিটা তোমার ভীষণ ভালো লেগেছে আপনি যদি অনুমতি দেন তাহলে ছবিটা আমি ডাউনলোড করতে চাই এবং রাখতে চাই নিজের কাছে। অবশ্যই যদি কখনো আমার কোন লেখার সাথে কোথাও পোস্ট করি অন্য কোন সোশ্যাল মিডিয়াতে আপনার নাম উল্লেখ করব।
সমস্যা নেই আপু আপনার প্রয়োজন হলে আপনি রাখতে পারেন ধন্যবাদ আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে দেখে।
ভালো লাগার মত সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় চমৎকার হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। চোখ ধাঁধালো সব ফটোগ্রাফি শেয়ার করেছে।প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন শুনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ভাই সব সময়।