লাইফ স্টাইল :- কোন বিয়ের দাওয়াত পাওয়ার আগে কিছু কেনাকাটা করে রাখার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তাই সবসময় নিজের কাটানো সুন্দর মুহূর্ত এবং ভালো কোন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে। আজকে আবারো এটি কেনাকাটার পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশাকরি আজকের পোস্টটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

CollageMaker_202557183341681.jpg

কেনাকাটা করতে কার না ভালো লাগে। যদি সেই কেনাকাটা হয় নিজের পছন্দের কিছু কেনাকাটা তাহলে তো আর ভালো লাগে। আমি সবসময় মতো কেনাকাটা করতে অনেক পছন্দ করি। আমার নিজের জন্য এবং আমার মেয়ে তাছাড়া পরিবারের সবার জন্য কেনাকাটা করতে ভালোই লাগে। কিছুদিন যাবৎ এদিক ওদিক অনেক বিয়ের দাওয়াত পাচ্ছি। বিয়ে বাড়িতে গেলে নানা ধরনের খাবার আর সুন্দর করে সাজগোজ করা। খাওয়া দাওয়া করছো তো কোন সময়ের প্রয়োজন হয় না। কিন্তু অন্যকে কোথাও যাওয়ার জন্য রেডি হতে গেলে অনেক সময় দিয়ে রেডি হতে হয়।

IMG_20250321_115811.jpg

IMG_20250321_142118.jpg

আমি আমার থেকেও পরিবারের সবার দিকে নজর দিতে দিতে নিজের সময়টা খুঁজে পাই না। তাই সবসময় চেষ্টা করি পরিবারকে হাসিখুশি রাখার জন্য। তাদের পছন্দের কিছু কিনে তাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আমি যখন আমার বাবার বাড়িতে কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম। তখন ওখান থেকে আমি আর ভাগ্নি এবং বড় আপু এবং সোনিয়া আপু সহ আমরা মার্কেটে গিয়েছিলাম। কারণ বিয়ে বাড়িতে গেলে নিজেকে পরিপূর্ণভাবে সাজিয়ে না রাখলে দেখতেও ভালো লাগে না। তাই ভাবলাম সামনে যে কোন বিয়ে বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করে রাখি।

IMG_20250321_142117.jpg

IMG_20250321_120134.jpg

IMG_20250321_120439.jpg

শ্বশুর বাড়িতে আসলে হাজবেন্ড কে নিয়ে কোথাও বেরোতে পারি না তেমন। কারণ হাজবেন্ড মাদ্রাসা এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকে বেশিরভাগ। তাই আমি বেশিরভাগ বাবার বাড়িতে গেলে আমার বোনদের সাথেই কেনাকাটা করতে বের হই। তাই একদিন বিকেলে আমরা চারজন একসাথে মার্কেটে গেলাম কেনাকাটা করার জন্য। তারপর পরিচিত কয়েকটি দোকানে আমার জন্য জামা এবং আমার শাশুড়ির জন্য কাপড় দেখলাম। তারপর এভাবে কয়েকটি দোকান ঘুরতে ঘুরতে আমার এবং আমার ভাগ্নির দুটি জামা পছন্দ হয়ে গেল।

IMG_20250321_131232.jpg

IMG_20250321_141959.jpg

গোলাপি জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাছাড়া আমার ভাগেরও একই ডিজাইনের সাদা জামাটা পছন্দ হয়েছে। তাই আমরা দুজন ওখান থেকে এই দুটি জামা নিয়েছিলাম। এই জামা গুলোর দাম শুনলে নিজের কাছে নিজেকে গরিব মনে হয়। তখনই মনে হয় আজ হয়তো ফকির হয়ে বাড়িতে ফিরতে হবে। যাইহোক এভাবেই নিজেদের জামা কিনে নিলাম। তারপর অনেক ঘুরে আরো একটি দোকান থেকে আমার নিজের জন্য এটি শাড়ি কিনে নিলাম। তারপর অন্য আরেকটি দোকানে গিয়ে আমার শাশুড়ির জন্য দুটি শাড়ি কিনে নিলাম। এভাবেই আমরা আরো কিছু কেনাকাটা করলাম। তারপর অন্য আরেকটি দোকানে গিয়ে আমার নিজের জন্য আরো একটি জামা কিনে নিলাম।

IMG_20250321_142001.jpg

IMG_20250321_142043.jpg

তারপর মাইসুন এর জন্য কিছু গেঞ্জি সুট কিনে নিলাম। তারপর তানিয়া আপু নাশিয়ার জন্য কিছু কিনে নিল। এভাবেই আমরা কয়েকটি দোকান ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করে নিলাম। কেনাকাটা করতে গেলে ইচ্ছে থেকেও অনেক দ্বিগুণ বাড়তি কেনাকাটা হয়ে যায়। তারপর আমরা এভাবেই বাড়তি আরো কিছু কেনাকাটা করে বাড়িতে চলে আসলেন। বিয়ের দাওয়াত পাওয়ার আগে থেকেই আমি কিছু কেনাকাটা করে রাখলাম। যাতে আমি পরবর্তীতে অল্প সময়ের মধ্যে বাকি কাজগুলো সারতে পারি। এভাবেই কিছু সুন্দর কেনাকাটার মুহূর্ত আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার আজকের পোস্টটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250321_142112.jpg

IMG_20250321_115334.jpg

IMG_20250321_142113.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-05-07-20-22-38-501_com.twitter.android.jpg

Screenshot_2025-05-07-20-24-42-433_com.twitter.android.jpg

 last year 

বিয়ে কিংবা যে কোন প্রোগ্রামের আগে কোন কেনাকাটা করতে ভালোই লাগে। আসলে আমরা সবসময়ই টুকটাক কেনাকাটা করি। কিন্তু বিশেষ কোনো প্রোগ্রামগুলোতে কেনাকাটা করতে বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62923.84
ETH 1711.80
USDT 1.00
SBD 0.40