ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলের নাম আমার জানা নেই। আর এই ফুল দেখে আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো। সত্যি বলতে এই ফুলের কালার কিন্তু অসাধারণ। কিছু ফুল আছে দেখলে অন্যরকম লাগে। ঈদের পরে যখন আমি ঘুরতে গেলাম তখন একটি বাড়ির সামনে এই নাম না জানা ফুল গাছটি দেখতে পাই। এবং গাছের মধ্যে ছোট ছোট ফুল দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমি এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250401_120208.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলগুলো যখন গাছের মধ্যে ফুটে দেখতে চমৎকার লাগে। তবে রঙ্গন ফুল যখন গাছের মধ্যে ফুটে তখন কিছুদিন ফুল গুলো তাজা থাকে। আর রঙ্গন ফুল গাছ একবার রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। এই ফুলগুলো আকারে একটু বড় হয়। বড় বড় সবুজ পাতার মধ্যে এই ফুল গুলো দেখতে চমৎকার লাগে। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের এই রঙ্গন ফুলের ফটো কাছে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250414_095709.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে হাড়িয়া পাতার ফুলের ফটোগ্রাফি। এই ফুলের গাছকে আমরা হাড়িয়া পাতা বলে থাকি। সত্যি বলতে এই গাছের ফুলগুলো সাদা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং এই ফুল গাছ দিয়ে মানুষ অনেক কিছু আসবাবপত্র তৈরি করে। তবে আমাদের গ্রামাঞ্চলে হাড়িয়া পাতার অনেক বড় বড় বাগান আছে। আর গ্রাম অঞ্চলে এই ফুল গুলো দেখা যায়। কিছুদিন আগে বিকেল বেলা শ্বশুর এলাকায় ঘুরতে গিয়ে আমি এই হাড়িয়া পাতার ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250507_173517.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এটি হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি। তবে অন্যান্য সবচেয়ে ফুলের থেকে মিষ্টি কুমড়োর ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কারণ মিষ্টি কুমড়ো ফুলগুলো একটু বড় এবং ফুলের কালার ও চমৎকার। তবে অন্যান্য সবজি ফুলগুলো অনেকক্ষণ তাজা থাকে। আর মিষ্টি কুমড়ো ফুলগুলো যখন উঠে রৌদ্র পড়লে সাথে সাথে নষ্ট হয়ে যায়। আর এই ফুলের পাপড়ি কিন্তু বড় এবং নরম। তবে কালকে সকাল বেলা আমি নিজের সবজি ক্ষেত থেকে এই মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250509_094428.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে পছন্দের গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল গুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে গোলাপ ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। গোলাপ ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। গোলাপ ফুলের মধ্যে কাটা আছে তেমনি গোলাপ ফুলের মধ্যে ভালোবাসা আছে। আবার গোলাপ ফুল তো অনেকে ফুলের রানী ও বলে। গোলাপ ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। কিছুদিন আগে আমি বেড়াতে গিয়ে আমার এক আত্মীয় বাড়ির সামনে থেকে গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250417_114704.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুল আমাদের সবার খুব পরিচিত একটি ফুল। বেগুন হচ্ছে একটি প্রিয় সবজির নাম । বেগুন খেতে যেমন ভালো লাগে। তেমনি বেগুন ফুল গুলো দেখতে ভালো লাগে। আর এখন কিন্তু সব জায়গাতে কম বেশি বেগুন গাছ দেখা যায়। কারণ মানুষ বাড়ির মধ্যেও বেগুন গাছ চাষ করে। আর বেগুন এমন একটি সবজি যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজা লাগে। তবে কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই বেগুনের ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করলাম।

IMG_20250506_141729.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে।

 last year 

আজ আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। না শেয়ার করা রেনডম ফটোগ্রাফি এগুলো দেখতে খুবই চমৎকার লাগছে।ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

IMG_20250514_173450.jpg

 last year 

অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গন এবং হাড়িয়া ফুলের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু দারুন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা সব গুলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আজকে তো আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে কুমড়ো ফুলের ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এবং ফটোগ্রাফি গুলো খুব সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আপনার ফুলের ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিলো।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ । ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62490.60
ETH 1674.10
USDT 1.00
SBD 0.47