ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে করলা গাছের কচি আগার ফটোগ্রাফি। এ সময় করলা গাছ এবং সবজি গাছ কম বেশি অনেক জায়গাতে দেখা যায়। আমার শ্বশুর বাড়িতে অনেকখানি জায়গার মধ্যে আমি বিভিন্ন ধরনের সবজি গাছ রোপন করেছি। ওইখানে আমি করলা গাছও রোপন করেছি। আমি সবজি গাছগুলো ঠিক করতে গিয়ে আমি এই করলার কুচি আগার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক সৌন্দর্য সবসময় অন্যরকম ভালো লাগে। কারণ প্রাকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। আর গ্রামাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য এমনিতে অসাধারণ লাগে। কিছুদিন আগে দুপুরবেলা আমি আমার শ্বশুরবাড়ির সামনে গেলাম। তখন তাদের বাড়ির সামনের রাস্তাটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। ওই সময় আমি এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে আমাদের প্রিয় একটি ফুলের কলির ফটোগ্রাফি। এই ফুল আমাদের সবার কমবেশি পরিচিত ফুল। আর এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। জবা ফুল যদিও এটি সম্পূর্ণ ফুটে নাই। তবে জবা ফুলের কলি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আর এই ফুলগুলো আকারে বড় হয়। আর গ্রামাঞ্চলে অনেকে বাড়ির সামনে জবা ফুল গাছ রোপন করে। বিশেষ করে গাছগুলো বড় হলে বাড়ির সামনে সৌন্দর্য বৃদ্ধি পায়। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ির সামনে থেকে এই জবা ফুলের কলির ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে আমাদের প্রিয় এবং পছন্দের একটি ফুল। এই ফুল গুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল যেমন সুন্দর লাগে তেমন ফুলগুলো বড় এই কারণে দেখতে অসাধারণ লাগে। যদিও রঙ্গন ফুল কয়েক রকমের আছে। তবে রঙ্গন ফুল ফোটলে কয়েকদিন তাজা থাকে। কারণ অন্যান্য ফুলগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। আর এই ফুলগুলো সহজে নষ্ট হয় না। গাছ রোপন করলে মোটামুটি অনেক বড় হয়। কিছুদিন আগে বৃষ্টির সময় আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে সবজি ফুলের ফটোগ্রাফি। এইসবজি ফুলগুলো আমাদের খুব পরিচিত ফুল। এইসবজি ফুলকে আমরা চাল কুমড়ো ফুল বলি। এই চাল কুমড়ো ফুলগুলো একটু বড় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সত্যি বলতেই এই সবজি ফুল এমনিতে চমৎকার লাগে। যদিও চাল কুমড়ো ফুল আমরা খাই না। আর চাল কুমড়ো খেতে খেতে বেশ মজাই লাগে। কিছুদিন আগে নিজের সবজি ক্ষেত থেকে আমি এই চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই সবজি ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। পৃথিবীতে সব সৌন্দর্যের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। যদিও এখন বর্ষাকাল এই কারণে আকাশ একটু মেঘলা। আর মাঝেমধ্যে হালকা বৃষ্টি হয় এ কারণে পরিবেশ ও অসাধারণ। কিছুদিন আগে বৃষ্টির সময় আমি ঘুরতে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি করেছিলাম। আর প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে এমনিতে একটু বেশি ভালো লাগে। তাই আজকে এই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1931338926645444883?t=uir5EFwRMGDbzWkJJmiG6w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1931339447955755077?t=tr-UWj70swwFIght6HshgQ&s=19
https://x.com/bdwomen2/status/1931340048261321088?t=hOpw3aUNOlEmCGHwbund8g&s=19
https://x.com/bdwomen2/status/1931340673082704206?t=dIs28gwkyjv5Otz_7797mg&s=19
https://x.com/bdwomen2/status/1931341390522511467?t=B1tstgRoOqeY7Urmt5vP2w&s=19
https://x.com/bdwomen2/status/1931342054744850631?t=iU-WUhcSeOVE0PJQT-QY4g&s=19
https://x.com/bdwomen2/status/1931342931400744974?t=Mm-McgqFbU1EqUm3zjiY7w&s=19
আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রথম এবং শেষের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ আপু আপনাকে।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আজকের এই ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম।
জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে।
ভালো লাগার মত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন আজকে আপনি। আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে করলা গাছের কচি আকার ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। ধন্যবাদ এত চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আপনি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। এ ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো দেখতে সব সময় বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।