(এসো নিজে করি) ডাই :- ক্লে আর কার্ডবোর্ড দিয়ে তৈরি ওয়াল হ্যাংগিং।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে আর কার্ডবোর্ড দিয়ে সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করার চেষ্টা করলাম। ক্লে দিয়ে চেষ্টা করি সবসময় ভালো কিছু তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারন আমার কাছে ঘর সাজানো জিনিসগুলো তৈরি করতে একটু বেশি ভালো লাগে। এখনকার সময়ে নিজে তৈরি করা জিনিসগুলো একটু বেশি ভালো লাগে দেখতে।
তাই আমি সব সময় নিজের তৈরি করা জিনিসগুলো দিয়ে ঘর সাজানোর চেষ্টা করি। আজকে তেলে আর কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে এই ওয়াল হ্যাংগিং তৈরি করলাম। সত্যি বলতে যখন ঘরের এক কোনায় ওয়াল হ্যাংগিং লাগিয়েছিলাম তখন দেখতে বেশ ভালো লাগলো। ভাবতেছি আবারও অন্য ডিজাইনের আরেকটি ওয়াল হ্যাংগিং তৈরি করব। কারণ এই ওয়াল হ্যাংগিং যে দেখেছিল সবার কাছে ভীষণ ভালো লাগলো। যাই হোক চেষ্টা করেছি সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার তৈরি করা এই ওয়াল হ্যাংগিং আপনাদের সবার ও দেখে বেশ ভালো লাগবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কার্ডবোর্ড চিকন চিকন করে সমান করে কয়েকটি কেটে নিয়ে নিলাম। তারপর কার্ডবোর্ড গুলোর চিকন অংশে চারপাশে একটু গোল করে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর কার্ডবোর্ড গুলো চারপাশে ঘাম দিয়ে দুপাশ থেকে ছোট বড় করে সুন্দর করে লম্বা করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সেই চারপাশের ছোট বড় কার্ডবোর্ডের মাঝখানে ঘাম একটি গাছের মতো করে মাঝখানে লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর ঘাম গুলোর নিচের অংশে গাঢ় রফি কালারের ক্লে দিয়ে গাছের গোড়ার মতো করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর উপরের অংশ ছোট ছোট পেলে জোড়া লাগিয়ে একটি গাছের ডালপালা সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর লাল আর হলুদ রঙের ক্লে দিয়ে কয়েকটি ছোট বড় ফুল সুন্দর করে গোল গোল করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর একই রকম ভাবে হলুদ আর বেগুনি কালারের ক্লে দিয়ে আরো কয়েকটি ফুল সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর গাছের ডাল পালা গুলোর চারপাশে ঘাম লাগিয়ে তৈরি করা সুন্দর ফুলগুলো জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর ফুলগুলো চারপাশে সবুজ রঙের ক্লে দিয়ে কয়েকটি পাতা তৈরি করে ঘাম দিয়ে সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর গাছের গোড়ার নিচের অংশে সবুজ রঙের ক্লে দিয়ে ছোট ছোট কিছু ঘাস তৈরি করে চারপাশে লাগিয়ে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি ক্লে কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এ ওয়াল হ্যাংগিং আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
খুব সুন্দর ছিল আপনার এই ফুল তৈরি করাটা। আপনার এত চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করতে দেখে মুগ্ধ হলাম আপু। এ যেন এক ভিন্ন সাজে সাজিয়েছেন আপনি। মনে হচ্ছে গাছটা ফুলে ফুলে পরিপূর্ণ। বেশ দারুণ অনুভূতি দিয়ে তৈরি করেছেন।
ধন্যবাদ আমার এই ওয়াল হ্যাংগিং আপনার কাছে দারুন লেগেছে দেখে
https://x.com/bdwomen2/status/1881705740395843888?t=HaqFnolSb7vO2u8lSBb0GA&s=19
আপু আপনি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর একটি ওয়াল হ্যাংগিং বানিয়েছেন। আপনার এই ওয়াল হ্যাংগিং আমার কাছে খুব ভালো লেগেছে। দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। গাছের ফুলগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়াল হ্যাংগিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন এই ধরনের ওয়াল হ্যাংগিং গুলো ঘরে দেয়ালে টাঙ্গালে দেখতে ভীষণ ভালো লাগে
ওয়াও আপু আপনার তৈরি ডাই পোস্ট দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন যেটা দেখতে খুবই কালারফুল এবং আকর্ষণীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ ক্লে দিয়ে এত সুন্দর একটি ওয়াল হ্যাংগিং তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য
ওয়াও ক্লে আর কার্ডবোর্ড দিয়ে তৈরি ওয়াল হ্যাংগিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ডাই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সত্যি বলতে ঘরের দেয়ালে যখন টাঙ্গিয়েছিলাম তখন ভীষণ ভালো লাগলো
ক্লে ব্যবহার করে সুন্দর সুন্দর ওয়াল হ্যাংগিং তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ওয়াল হ্যাংগিং গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ওয়াল হ্যাংগিং টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। ক্লের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।
প্লে ব্যবহার করে এই ওয়াল হ্যাংগিং আমার নিজের কাছেও তৈরি করতে ভীষণ ভালো লাগলো
ক্লে আর কার্ডবোর্ড দিয়ে তৈরি এই ওয়াল হ্যাংগিং ওয়ালমেট দারুন সুন্দর দেখতে হয়েছে আপু। এত সুন্দর হাতের কাজ করেছেন দেখে খুব ভালো লাগছে। ক্লে দিয়ে কাজ করা যথেষ্ট কঠিন একটি বিষয়। সেখানে আপনি এত সুন্দর একটি কাজ তৈরি করেছেন, যা যথেষ্ট প্রশংসার দাবি রাখে।
ঘর সাজানোর জন্য নিজের তৈরি করা জিনিসগুলোই আমার কাছে ভীষণ ভালো লাগে
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াল হ্যাংগিং আমার দেখতে খুব ভালো লাগে আপু। সুন্দর করে সাজিয়ে যদি ওয়ালে রাখা হয় খুবই সুন্দর দেখায়। ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাই। আপনি কার্ডবোর্ড এবং ক্লে ব্যবহার করে দারুন একটি ওয়াল হ্যাংগিং তৈরি করলেন। খুবই সুন্দর দেখাচ্ছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়াল হ্যাংগিং দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
কার্ডবোর্ড দিয়েও চেষ্টা করলাম সুন্দর করে ডিজাইনটা তৈরি করার জন্য