(এসো নিজে করি) ডাই :- ক্লে দিয়ে দুটি হাঙ্গর তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকে আবারও ক্লে দিয়ে ভিন্নরকম কিছু তৈরি করার চেষ্টা করলাম। সবসময় এ ধরনের জিনিসগুলো তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আজকে বড় থেকে দুটি হাঙ্গর মাছ তৈরি করলাম। এই হাঙ্গর মাছগুলো ক্লে দিয়ে তৈরি করতে একটু বেশি ভালো লাগলো। আমি সব সময় ভালো করে যে কোন জিনিস তৈরি করার চেষ্টা করি। কারণ যে কোন জিনিস ধৈর্য ধরে তৈরি করলে দেখতেও সুন্দর দেখায়। আজকে এই হাঙ্গর মাছগুলো তৈরি করতেও আমার কাছে ভীষণ ভালো লাগলো। তাই আজকে খুব সুন্দর দুটি হাঙ্গর মাছ তৈরি করা আপনাদের মাঝে ভাগ করে। আশা করে আমার তৈরি করা এই হাঙ্গর মাছ গুলো দেখে আপনাদের ও ভীষণ ভালো লাগবে।
উপকরণ
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি দুটি গোল বৃত্ত ক্লে দিয়ে তৈরি করে মাঝখান দিয়ে কেটে দুটি অংশ দুটি কালারের তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর নীল কালারের সাথে হালকা গোলাপি রঙের ক্লে মাঝখানে সুন্দর করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর হালকা গোলাপি রঙের মধ্যে লাল রং কলম দিয়ে মুখের বড় বড় দাঁত সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর নীল রঙের উপরের অংশে কালো এবং সাদা রংয়ের ক্লে দিয়ে দুটি চোখ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর দু'পাশের লেজ এবং আরো কিছু অংশ তৈরি করে চারপাশে জোড়া লাগিয়ে একটি বড় হাঙ্গর মাছ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর একই রকম ভাবে গারো গোলাপি এবং হালকা গোলাপি রংয়ের ক্লে দিয়ে আরো একটি মুখের অংশ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর একই রকম ভাবে আরও দুটি চোখ তৈরি করে ভাঙ্গর মাছের উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর একই রকম ভাবে লেজ এবং আরো কিছু অংশ তৈরি করে জোটা লাগিয়ে আরো একটি বড় হাঙ্গর মাছ তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে দুটি সুন্দর হাঙ্গর মাছ তৈরি করে নিয়ে নিলাম। আশা করে আমার তৈরি করা এই সুন্দর দুটি হাঙ্গর মাছ আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
সত্যি কথা বলতে কি আজকে আমার কাছে আপনার এই পোস্ট অনেক বেশি ভালো লেগেছে। আর হাঙ্গর দুটিকে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। আসলে ক্লে দিয়ে আজ আপনি খুব সুন্দর ভাবে এই হাঙ্গর তৈরি করেছেন যা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার বানানো হাঙ্গর দুটো দেখে আপনার কাছে বেশি ভালো লাগছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার হাতের কাজ সত্যিই অসাধারণ। ক্লে দিয়ে সুন্দর দুটি হাঙ্গর তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে।
আমার হাতের কাজগুলো অসাধারণ বলে মন্তব্য করেছেন শুনে বেশ ভালো লাগলো।
ক্লে দিয়ে তৈরি হাঙরগুলি কিন্তু খুব কিউট হয়েছে আপু। দেখলে একেবারে ফানি হাঙর বলে মনে হচ্ছে। কিন্তু এই কাজটির মাধ্যমে আপনার সুন্দর হাতের কাজের দক্ষতা স্পষ্ট ভাবে আমাদের সামনে ধরা দিল। ক্লের মাধ্যমে এই ধরনের কাজগুলি দেখতে আমার খুব ভালো লাগে। তবে এই ডাই পোস্টে সবথেকে সুন্দর হয়েছে হাঙরের দাঁতগুলো।
ক্লে দিয়ে তৈরি এ ধরনের কাজগুলো দেখতে আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম। ভালো থাকবেন ভাই।
আমার বানানো হাঙ্গর দুটো নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর বানিয়েছেন ক্লে দিয়ে হাঙ্গর দুটো। ক্লের কাজ দেখতে যেমন সুন্দর লাগে ,তেমনই নিজে বিভিন্ন জিনিস বানাতেও পছন্দ করি।আর ক্লে দিয়ে যে কোন জিনিস খুব সুন্দর করে বানান যায়। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে জিনিসগুলো সুন্দর বানানো যায়। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
ক্লে ব্যবহার করে আপনি আজকে অনেক সুন্দর করে দুইটি হাঙ্গর তৈরি করেছেন। ভিন্ন ভিন্ন কালারের ক্লে ব্যবহার করে হাঙ্গর ২ টা তৈরি করায় দেখতে বেশি সুন্দর লাগছিল। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর ডাই তৈরি করে থাকেন। আমার কাছে আপনার ডাই প্রজেক্ট গুলো দেখতে খুব ভালো লাগে। খুবই কিউট লাগছে এই হাঙ্গর গুলো দেখতে।
আমার বানানো ভাঙ্গর দুটো কিউট বলে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
দারুন একটি কাজ করেছেন আপু দেখেই একদম চোখ জুড়িয়ে গেল। হাঙ্গর দুটি খুব সুন্দর করেই তৈরি করেছেন। আর দেখতে একদম নজরকাড়া হয়েছে। আসলে এরকম কাজগুলো করতে সময় লাগলেও করার পর অনেক বেশি সুন্দর লাগে। এত সুন্দর ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার উচ্চতমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্য শুনলে কাজ করতে ভালো লাগে।
কী অসম্ভব কিউট দেখতে আপু! এমন মিষ্টি হাঙ্গর হলে আমি তো জলে নেমে খেলবই। হে হে হে৷ সত্যিই আপনার ক্লে দিয়ে হাতের কাজের তুলনা নেই। অপূর্ব করেন সব কিছু।
আসলে চেষ্টা করেছি সুন্দর হাঙ্গর বানাতে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
দারুন হয়েছে আপনার ক্লে দিয়ে তৈরি করা মাছগুলো। এ ধরনের জিনিসপত্রগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তা ছাড়া ক্লে দিয়ে এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করলে দেখতে কিউট লাগে। তৈরি করার ধাপ গুলো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
এই ধরনের জিনিসপত্র গুলো দেখতে আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম। ভালো থাকবেন আপু সব সময়।