ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল আমার খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। এই ফুল কম বেশি সবার কাছে ভালো লাগে। সবুজ বড় পাতার মাঝখানে এই ফুলগুলো যখন ফুটে তখন দেখতে চমৎকার লাগে। যদিও এই কাঠগোলাপ ফুল আকারে একটু ছোট এখনো। তবে কাঠগোলা ফুলগুলো কয়েক পাপড়ির মধ্যে হয়ে থাকে। আর এই ফুলগুলো হালকা সাদা এ কারণে দেখতেও কিন্তু চমৎকার লাগে। অনেকদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে থেকে এই কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফি করার পর আমার কাছে খুব ভালো লাগলো। তাই আজকে এই কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে মরিচ ফুলের ফটোগ্রাফি। মরিচ ফুলগুলো ছোট কিন্তু দেখতে খুব ভালো লাগে। যদিও সাদা কালারের মরিচ ফুল অনেক দেখা যায়। আর এই কালারের মরিচ ফুল খুব কমে দেখা যায়। যদিও এই মরিচ গাছ একটু ভিন্ন রকম। এই ফুল থেকে যে মরিচ ধরে ওই মরিচগুলো হয় কালো। আমাদের নিজের বাগানে এই মরিচ গাছটি লাগানো হয়েছে। কিছুদিন আগে আমি এই মরিচ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই মরিচ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে নদীর ফটোগ্রাফি। নদীর পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করে। তবে আমার শ্বশুরবাড়ির পাশে নদী আছে। মাঝেমধ্যে চেষ্টা করি নদীর ধারে ঘুরতে। কারণ নদীর ধারে ঘুরতে গেলে আবহাওয়া যেমন ভালো লাগে তেমনি সৌন্দর্য অসাধারণ লাগে। আর নদীতে পানি কম থাকলেও ওই সময় কাদামাটি দেখা যায় বেশি। সত্যি বলতে নদীতে সকাল বিকাল দুই সময় জোয়ার আসে। যদিও আমি যে সময় ঘুরতে গেলাম ঐ সময় নদীতে জোয়ার ছিল না। তারপরও আমি এই নদীর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নদীর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে জেসমিন ফুলের কলির ফটোগ্রাফি। ফুলগুলো যখন ফোটে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আর এই ফুলের ঘ্রান ও অসাধারণ। তবে জেসমিন ফুল গুলোর পাপড়ি দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। আর এই গাছগুলো রোপন করলে গাছগুলো মোটামুটি একটু বড় হয়। আর গাছের মধ্যে একসাথে অনেকগুলো ফুলো ফুটে। কিছুদিন আগে আমি আমার এক পরিচিত লোকের বাড়ির সামনে থেকে এই জেসমিন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জেসমিন ফুলের ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে সূর্য অস্তের ফটোগ্রাফি। বিকেল বেলা যখন সূর্য অস্ত যায় তখন সূর্যের রঙ একটু পরিবর্তন হয়। আর ওই সময় সূর্যের কালার খুব চমৎকার লাগে। যদিও এখন বর্ষাকাল আবার গরম কাল। এই কারণে সূর্যের রং একটু মেঘলা থাকে। আকাশ যখন মেঘলা থাকে তখন সূর্য একটু ভিন্নরকম থাকে। কিছুদিন আগে বিকেল বেলা যখন আমি আমাদের বাসার সামনে বসে ছিলাম। তখন সন্ধ্যার সময় সূর্যের আলো আমার কাছে খুব ভালো লাগলো। ওই সময় আমি এই সূর্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার ফটোগ্রাফিটি দেখে আপনাদের ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। এখন ফুল আমাদের খুব প্রিয় এবং পছন্দের একটি ফুল। সবজি ফুল হলেও বেগুন ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর বর্তমানে কমবেশি প্রত্যেক বাড়িতে বেগুন গাছ দেখা যায়। বিশেষ করে হাইব্রিড জাতের মরিচ গাছ বেগুন গাছগুলো বাড়িতে রোপন করে অনেকে। আর এই গাছগুলোতে কিন্তু সবজি ও বেশি ধরে। তবে বেগুন গাছের মধ্যে যখন ফুল ফোটে দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এই বেগুন গাছগুলোর বালদির মধ্যে অনেক রকম করে। কিছুদিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1932393956157104355?t=f9sDnDODLbQsdYhdwSJg9A&s=19
আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বেগুন ফুল এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন।
বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। বেশ পরিস্কার ও ঝকঝকে । তাই দেখতে বেশি সুন্দর লাগছে। তবে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://x.com/bdwomen2/status/1932467043359768673?t=OFJnTRkO_vqKfHnrIoMkfA&s=19
https://x.com/bdwomen2/status/1932468067512316227?t=yEVdhq9qPbqvSYsQ1uWgGw&s=19
https://x.com/bdwomen2/status/1932468821811741137?t=Ilz8Z1jJxcstmqNq610Lzw&s=19
আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে।
বেশ সুন্দর ফুলের এবং প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফ গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। এতো চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।