লাইফ স্টাইল :- হঠাৎ করে কিছু কেনাকাটা করার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঈদের দুই দিন পর আমি হঠাৎ করে কেনাকাটা করতে গেলাম। বিশেষ করে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে গেলাম। আর সেই উপলক্ষে নিজের জন্য কিছু কিনাকাটা করেছি। এই দোকানটি আমার এবং আমার হাজবেন্ডের পরিচিত দোকান। প্রায় সময় আমি এই দোকান থেকে কসমেটিক এবং অন্যান্য জিনিস কিনে থাকি। আর এই দোকানে গেলে দাম তেমন বেশি চায় না। আর পরিচিত বিদায় দিলে তারা সুন্দরভাবে ব্যবহার করে। যদিও ব্যবসায়ীরা এমনিতে যে কোন কাস্টমার গেলে তারা সুন্দর করে ব্যবহার করার চেষ্টা করে। আর এই দোকানে গেলে তারা যেটি দেখানোর জন্য বলে সাথে সাথে ওটি দেখানোর চেষ্টা করে।
প্রথমে আমি নিজের জন্য হাতের আংটি এবং কিছু মাথার বেল কিনেছিলাম। এবং আমার অন্যান্য জিনিস ও প্রয়োজন ছিল টুকিটাকে সেগুলো কিনেছিলাম। কারণ বাজার গেলে এসব জিনিস গুলো একসাথে কিনতে হয়। কারণ আমার হাজবেন্ডের বাড়ি থেকে বাজার একটু দূরে এই কারণে সবসময় বাজারে যাওয়া হয়না। সেইদিন আমার হাজব্যান্ড ও ফ্রী ছিল মাদ্রাসা বন্ধ থাকার কারণে বাজারে গেলাম। আর নিজে গেলে নিজের পছন্দমত জিনিসগুলো কিনা যায়। তবে আমি প্রথমে আমার জিনিসপত্র গুলো কিনে নিলাম। তবে এখানে ভালো মানের গলার রকেট পাওয়া যায়। তবে অন্য জায়গা থেকে এইখানে এই সব রকেট গুলোর দাম খুব কম।
মজার বিষয় হচ্ছে যখন আমি এসব জিনিস কিনছিলাম তখন আমার মেয়ে বারবার দেখাচ্ছে তাকে চশমা কিনে দেওয়ার জন্য। আমার হাজবেন্ডের চোখে সব সবসময় চশমা থাকে। এই কারণে আমার মেয়ে বারবার দেখাচ্ছে তাকে চশমা কিনে দেওয়ার জন্য। এরপর আমি মেয়ের জন্য কয়েকটা চশমা দেখলাম। তারপর একটা চশমা কিনে দিলাম। হাতে দেওয়ার পর সে অনেক খুশি হয়েছে। একবার চোখের সামনে ধরে দেখতেছে আবার চোখের মধ্যে চশমা লাগাচ্ছে। আর বারবার তার বাবাকে দেখাচ্ছে চশমাটি। যদিও ছোট বাচ্চার চশমার দাম খুব কমে ১০০ টাকার মধ্যে এটি। এরপর আমি মেয়ের হাতের জন্য কয়েকটি আংটি কিনেছি।
সত্যি কথা বলতে ছোট বাচ্চার হাতের আংটি গুলো এতই সুন্দর দেখে আমার খুব ভালো লাগলো। এরপর আমি আংটি গুলো মেয়ের হাতে লাগিয়ে দেখলাম দেখলাম বরাবর আছে। এরপর আমি কয়েকটি আংটি কিনলাম। যখন মেয়েকে বললাম তোমার জন্য কিনেছি সে অনেক খুশি হয়ে গেল। সে বারবার আংটিগুলো দেখতেছে। এরপর আমি মেয়ের জন্য একটি ছোট্ট হাতের ব্যাগ কিনেছি। কারণ আমি ব্যাগ নিয়ে বাইর হলে মেয়েটি ব্যাগকে নিয়ে টানাটানি করে। আর কয়েকটি ব্যাগ ছিল আমি লাল ব্যাগ কিনেছি মেয়ের জন্য যেন দেখে তার কাছে ভালো লাগে। সাথে সাথে আমার মেয়ে ব্যাগটি তার গলার মধ্যে লাগিয়ে নিল।
তারপর আমি মেয়ের জন্য ঘামাচি পাউডার কিনলাম ওইখান থেকে। আর একসাথে সবগুলো জিনিসের টাকা হিসাব করে দিয়ে দিলাম। এরপর আমরা চলে গেলাম ফল দোকানে। কারণ আমার মেয়ে লিচু খেতে খুব পছন্দ করে। এ কারণে আমার হাজব্যান্ড বাজারে গেলে সে চেষ্টা করে মেয়ের জন্য লিচু কিনতে। তারপর আমরা অন্য একটি কাপড় দোকানি গিয়ে মেয়ের জন্য কিছু গেঞ্জি কিনেছিলাম। কারণ এখন যে গরম পড়ে এই কারণে চিকন গেঞ্জি গুলো বেশি প্রয়োজন ছোট ছেলেমেয়েদের জন্য। আর এইসব কিনতে কিন্তু হঠাৎ করে দেখি আকাশ মেঘলা হয়ে গেল। মনে হচ্ছে অনেক বেশি বৃষ্টি আসবে। তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। যদিও বাড়িতে আসার পর অনেক বৃষ্টি হয়ে গেল। এই হচ্ছে ঈদের পরে বাজার করার মুহূর্ত।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1935702906361233816?t=s03t0MQvd-RANLUOAPY6cQ&s=19
https://x.com/bdwomen2/status/1935703411900740020?t=iI9jX2f9eIivSUlpO60TTQ&s=19
https://x.com/bdwomen2/status/1935704020624314386?t=OV5vmaUST38Yep7rXTPihQ&s=19
https://x.com/bdwomen2/status/1935704667339808942?t=7ogcR0Sdq85JlIY6-DVr3Q&s=19
https://x.com/bdwomen2/status/1935707179564310558?t=2KcquD5gSjgPsq6Bdlkl9g&s=19