লাইফ স্টাইল :- হঠাৎ ঈগল পাখির দেখা পাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তাই আজকে ভিন্ন রকম একটি অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। এরকম কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে নিজের কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার পোস্টে আপনাদের অনেক ভালো লাগবে দেখে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার ঈগল পাখি দেখার মুহূর্ত। রমজানে ঈদের সময় আমরা রকি ভাইয়াদের বাড়িতে বেড়াতে গেলাম। মূলত ঈদের পরের দিন আমরা রকি ভাইদের বাড়িতে গেলাম। আর রকি ভাইয়াদের বাড়িতে গেলে আমরা মাঝেমধ্যে এইদিকে ওদিক ঘুরতে যাই। সেদিনও আমরা ঘুরতে বাইর হলাম। কারণ ঐদিন আমার হাজবেন্ড ও সাথে ছিল এই কারণে ঘুরতে বাইর হলাম। আর গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এমনিতে অসাধারণ লাগে। সত্যি বলতে হঠাৎ করে কোন জায়গা ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আমরা সকালবেলা নাস্তা করার পর নির্দিষ্ট একটি জায়গা ঠিক করলাম ওই জায়গা ঘুরতে যাব।
এরপর আমরা নাস্তা করে যখন বাহির হলাম। তখন মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে রইলাম রিক্সা নেওয়ার জন্য। তখন হঠাৎ করে একটি অটো ভ্যান গাড়ি আমাদের সামনে আসলো। আর অটোরিক্সার সাথে বাধা একটি ঈগল পাখি। যদিও ঈগল পাখি গ্রাম অঞ্চলে কম বেশি দেখা যায় দূর থেকে। কখনো সামনে থেকে এভাবে ঈগল পাখি দেখা হয় নাই। আর ঈগল পাখি অনেকে বলে হিংস্র পাখি এই কারণে দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তখন আমার হাজব্যান্ড অটো ভ্যান গাড়ি, লোকটিকে দাঁড়ানোর জন্য বলল। সাথে সাথে লোকটি দাঁড়িয়েছে। তখন লোকটি জিজ্ঞেস করল কি কারণে দাঁড়া করালেন। ওই সময় আমার হাজব্যান্ড বলতে লাগল ঈগল পাখিটি একটু দেখার জন্য।
এবং আমাদের সাথে যারা ছিল সবাই ঈগল পাখি দেখে একটু ভয় পেয়েছে। কেউ সামনে যাচ্ছে না দূর থেকে দেখতেছে। তখন আমার হাজব্যান্ড সামনে আমার মেয়েকে নিয়ে এই ঈগল পাখিটি ধরে দেখছে। তবে আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানা করতে লাগলাম যেন পাখিটি না ধরে। আমি মনে করলাম ঈগল পাখিটি কামড় দেবে এই কারণে। এবং লোকটি বলতে লাগলো এই পাখি আঘাত করবে না। কারণ এই পাখি আমি লালন পালন করি ঈগল পাখি কাউকে আঘাত করে না। তবে ঈগল পাখির চারপাশ দেখতে লাগলো আমার কাছে খুবই ভয় লাগলো। এবং আমার হাজব্যান্ড ও রকি ভাই দুইজন পাখিটি দরে দেখছে। তখন আমার হাজব্যান্ড বলতে লাগলো ভয় নেই সামনে যাওয়ার জন্য বলল।
এরপর আমি ঈগল পাখির একদম সামনে গেলাম। যদিও ঈগল পাখিটি হাত দিয়ে ধরতে লাগলাম তারপর আমার কাছে খুব ভয় লাগলো। আমি একবার পাখির দিকে হাত নেই আবার জলদি হাত সরিয়ে ফেলি। কারণ মোবাইলে দেখি ঈগল পাখি যেভাবে পশু পাখিকে আঘাত করে এই কারণে ভয় লাগতে লাগলো। তারপর পাখিটির গায়ে যখন হাত দিলাম দেখলাম সে কিছুই করছে না। সত্যি বলতে পাখিটির পা ভ্যান গাড়ির সাথে বাধা ছিল। আর বাঁধা অবস্থা দেখে সত্যিই ঈগল পাখিটির জন্য অনেক মায়া হল। কারণ পশু পাখি বাঁধা থাকলে তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। আর পশুপাখি যখন মুক্ত আকাশে থাকে তখন তারা স্বাধীনতা পায়।
এরপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম পাখিটি কতদিন পর্যন্ত তার কাছে। এবং লোকটি বলল এই পাখিটি তার কাছে দুই বছর যাবত। এবং লোকটিকে আমি আরো জিজ্ঞেস করলাম ঈগল পাখিটিকে খাওয়ানো হয়। তারপর লোকটি বলেছে যা কিছু দেই সে এখন সবগুলো খাই। এরপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ঈগল পাখিটি দেখলাম। তারপর ভ্যান গাড়ির লোকটি ওইখান থেকে চলে গেল। তারপর আমরা যে জায়গা ঘুরতে যাব ওই জায়গায় গাড়ি নিয়ে চলে গেলাম। আর যে জায়গায় ঘুরতে গেলাম সেই পর্বটি কোন এক সময় আপনাদের মাঝে শেয়ার করব। সত্যি বলতে ঐদিন ঈগল পাখি দেখে আমার কাছে যেমন ভালো লাগলো তেমন পাখিটির জন্য মায়া হল। আশা করি আমার আজকের পোস্টটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1914690094222729703?t=7Dd4TjyTm-mnvJfQgc7coQ&s=19
https://x.com/bdwomen2/status/1914685583193956646?t=UWTsITrHlF_IdkvPIg4b9A&s=19
https://x.com/bdwomen2/status/1914687523068031075?t=vclsCBB_mm_KZvHqoKHWUw&s=19
https://x.com/bdwomen2/status/1914689253449019753?t=SIoCNprkBvsGMnKXQVxr7A&s=19
ঈগল পাখির দেখা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।ঈগল পাখির ওড়ার দৃশ্য কি মনোমুগ্ধকর।অসাধারণ ফটো! ঈগলের ডানার ছন্দময় গঠন কি সুন্দরভাবে ক্যাপচার করেছেন।অনেক সংস্কৃতিতে ঈগল স্বাধীনতা ও শক্তির প্রতীক। আপনি অনেক সুন্দর করে ঈগল পাখি দেখার মুহূর্ত শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1914691503714394370?t=9lLRKYOf1C65sgLlo2Yw1A&s=19