জেনারেল রাইটিং :- প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। আমরা মানুষ এবং আমাদের মন আছে। আর বর্তমান সময়ে প্রেম অনেক দেখা যায়। আর এখন প্রেমের মধ্যে আকার বেদ বা ভালোবাসা কম দেখা যায়। শুনেছি আগে নাকি প্রেম ছিল অল্প এবং গভীরতা ছিল বেশি। তবে প্রেম করে জীবনে অনেক মানুষ প্রতারণা হয়েছে এবং কষ্ট পেয়েছেন। হয়তোবা কিছু সংখ্যক লোক প্রেম করে সফল হয়েছে। আবার প্রেম করে ভালোবাসার মানুষ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। কিছু কিছু মানুষ আছে প্রেমের কারণে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিলেন।
প্রেমে পড়লে অনেক মানুষ আত্মহারা এবং খুশি হয়ে যায়। তবে প্রেমের আনন্দ থাকে স্বল্প। আর এই আনন্দ অনেক সময় অল্পক্ষণের মধ্যে নষ্ট হয়ে যায়। কারণ প্রেমের আনন্দ বেশিক্ষণ থাকে না। আর প্রেমের বেদনা থাকে অনেক অনেক বছর। হয়তোবা প্রেমের বেদনা সারা জীবন পর্যন্ত থেকে যায়। তবে প্রেম করে যখন মনের আবেগ প্রকাশ করে তখন প্রেমিক প্রেমিকার কাছে খুব ভালো লাগে মনে হয় ।তারা এই স্বর্গের সুখ পেয়ে গেল। কিন্তু প্রেমিক প্রেমিকা ওই সময় বোঝেনা প্রেমের আনন্দ স্বল্পক্ষণ। হয়তোবা কিছুক্ষণ প্রেমের আনন্দ থাকে মনে। আর কোনো না কোনো কারণে যখন প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন মনের ভিতর বেদনা বসবাস করে।
আর প্রেমের বেদনা এমন ভাবে মানুষকে কষ্ট দেয় মানুষ এক সময় নিঃস্ব হয়ে যায়। তখন মানুষ ডান বাম কিছুই বুঝে না। ভালোবাসার মানুষের জন্য সবসময় ব্যাকুল থাকে। হয়তোবা ওই লোকটি কিছু দিন আগে প্রেমের সম্পর্ক করে আনন্দ পেয়েছে। আর এখন যখন প্রেম নষ্ট হয়ে গেল তখন মনের মধ্যে প্রেমের বেদনা কষ্ট বাসা বেধেছে। এতে করে আস্তে আস্তে প্রেমের বেদনা মানুষকে ক্ষতবিক্ষত করে। কারণ প্রেমের যন্ত্রণা আমি মনে করি পৃথিবীর কষ্টের মধ্যে একটি। কারণ প্রেমের বেদনার কারণে অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কারণ প্রেমের বেদনা অনেকেই সহ্য করতে পারে না।
আমাদের এইখানে একটি ছেলে তার ক্লাসের এক বান্ধবীর সাথে প্রেম করেছিল। যখন মেয়েটির বয়স ১৮ বছর ছেলেটির বয়সও ১৮ বছর ছিল। তখন মেয়েটির জন্য ভালো একটি ফ্যামিলি আসলো। এবং মেয়েটির ফ্যামিলি তাকে বিয়ে দেওয়ার জন্য সব কিছু রেডি করেছে। তবে মেয়েটি ছেলেটিকে বলেছে তোমার ফ্যামিলি যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার পরিবার যদি তোমার কাছে বিয়ে দেয় তাহলে আমি রাজি আছি। কিন্তু যেদিন মেয়েটির গায়ে হলুদ সেদিন ছেলেটি আত্মহত্যা করেছে। এবং মেয়েটিকে না পেয়ে ছেলেটি তার জীবন দিয়ে দিয়েছেন। কিন্তু ছেলেটি তাদের পরিবারে একটিমাত্র ছেলে সন্তান ছিল।
এবং ছেলেটি মা-বাবার কথা একবারও চিন্তা করল না। ভালোবাসার কষ্ট এবং বেদনা নিয়ে আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চলে গেল। অথচ মেয়েটির বিয়ে ঠিক হওয়ার পর থেকে ছেলেটি বেদনা নিয়ে প্রতিটি মিনিট
বেঁচে ছিল। এতে করে বোঝা যায় প্রেমের আনন্দ থাকে অল্প কিছুক্ষণ। আর প্রেমের বেদনা থাকে সারা জীবন। আমি মনে করি প্রেম করা ভালো। কিন্তু অতিরিক্ত আবেগ ভালোবাসা দেখিয়ে নিজের জীবন নষ্ট করা একদম বোকামি। আর স্বল্প আনন্দের মধ্যে মানুষ সুখ খুঁজে পায় মনে হয়। কিন্তু কল্পনা করে না প্রেমের বেদনা তাকে সারা জীবন কষ্ট দিবে। আর এই কষ্টের কারণে অনেক সময় নিজের জীবন নষ্ট হয়ে যায়। এই হচ্ছে আজকে আমার পোস্ট প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
খুবই সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই পোস্ট লিখেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার লেখা পোস্টটা পড়ে। প্রেমের আনন্দ অল্প কিছু সময়ের জন্য হলেও এটার বেদনা সারা জীবনের জন্য হয়, এটা একদম সত্য একটা কথা। আর এটা একদম বাস্তব একটা কথা।
খুব শীঘ্রই চেষ্টা করব পরবর্তী টপিক নিয়ে আপনাদের মাঝে লেখার জন্য
https://x.com/bdwomen2/status/1885655755094888522?t=X9VgNdf0hyynZdXGovSIew&s=19
ভালোবাসা এমন একটা জিনিস যেটা একবার মনের মধ্যে ঢুকে গেলে কোনদিনই বের হয় না। প্রেম করে যদি সেটাকে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত নিয়ে যা হয় তাহলে তার সার্থকতা পাওয়া যায়। আর তা না হলে সারা জীবন বয়ে বেড়াতে হয় এর কষ্ট। আপনি খুবই সুন্দর লিখেছেন আপু সত্যি প্রেমের আনন্দ ক্ষণস্থায়ী। খুবই ভালো লাগলো আপু আপনার লেখাগুলো পড়ে ধন্যবাদ।
এরকম কিছু বিষয় আছে যেগুলো আমার লিখতে বিশেষ করে অনেক ভালো লাগে
আপনার পোষ্টের টাইটেল এর কথাটার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। প্রেমের আনন্দ শুধুমাত্র স্থল্পক্ষণ এর জন্যই থাকে এটা একদম ঠিক। আর অন্যদিকে এর বেদনা সারা জীবনের জন্যই থেকে যায়। এই বিষয়টা নিয়ে অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। যেটা আমার অনেক ভালো লেগেছে পড়ে। ছোট ছোট আনন্দ গুলোর কথা আমরা ভুলে যাই, তবে বেদনার কথাটা সারা জীবন মনে থেকে যায়।
প্রেমের কিছু কিছু ক্ষেত্রে চারপাশের মানুষরাও অনেক বেশি বিপদ অনুভব করে
আজকে আপনি বাস্তবতাকে তুলে ধরেছেন একদম। বর্তমানে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রেমে পড়ে মানুষ নিজ মা-বাবার কথা না ভেবে এরকম অকাল মৃত্যু ঘটছে। বাবা মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করা সেই সন্তান যদি এরকম ভাবে মৃত্যুবরণ করে তাহলে তো সত্যিই কষ্টদায়ক। আপনার গল্পটি পড়ে আমি মর্মাহত হলাম।
এরকম আমাদের চারপাশেও ঘটে যেগুলো আমরা না চাইতেও দেখতে পাই
আপু আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। ঠিক বলেছেন প্রেমের আনন্দ খুবই অল্প সময় উপভোগ করা যায় কিন্তু বেদনা সারাটি জীবন কুড়ে কুড়ে খায়। কেউ কেউ তো ভালোবাসার মানুষকে না পেয়ে আত্মহত্যা করে ফেলে। তাছাড়া খুব কম মানুষই রয়েছে যারা প্রেমে সফল হয়। যারা ভালোবাসার মানুষকে সারাজীবনের জন্য কাছে পায় তাদের জীবন সুন্দর কিন্তু যারা না পায় তারা দুঃখ বেদনায় জীবনের ইতি টানে। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি টপিক আলোচনা করার জন্য।
আজকে আমার এই টপিক লেখাগুলো আপনার কাছে পড়ে ভীষণ ভালো লাগলো দেখে খুশি হলাম
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান সময়ে এমন ঘটনা প্রায় ঘটে চলেছে। প্রেম নামের খারাপ পথে জড়িত হয়ে কত মানুষ আজ দুনিয়া ত্যাগ করছে এভাবে। কিন্তু ভুল করে বুঝতে পারেনা কত কষ্ট করে তিলে তিলে বড় করেছে পিতা-মাতা। এমন ঘটনা গুলো সত্যি বেদনাদায়ক। তাই আপনার কথাটা আমার কাছে রাইট মনে হলো।
বর্তমান সময়ে এরকম ঘটনাগুলো প্রায় দেখা যায়
খুবই সুন্দর একটি টপিক নিয়ে আপনি আজকের এই পোস্ট লিখেছেন। আপনার পুরো পোস্টটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। আপনি একদম ঠিক বলেছেন প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে আছে, যাঁরা অল্প বয়সে প্রেম করে ছ্যাঁকা খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এরকম বেদনা অনেকেরই সারা জীবন থেকে যায় কিছু করা থাকে না