রেসিপি :- মুরগির মাংস আর পরোটার অসাধারণ রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি মুরগির মাংসের রেসিপি এবং মজাদার পরোটা তৈরি করলাম। আমার কাছে তো কষানো মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। তার সাথে পরোটা দিয়ে খেতে তো আরো মজা লাগে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন রকম কিছু রেসিপি তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে মুরগির মাংস এবং পরোটা রেসিপি দুটোই আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকদিন ইচ্ছে করল নিজেই মুরগির মাংস রান্না করে পরোটা দিয়ে খাব। কারণ দোকানের খাবার খেতে খেতে আর ইচ্ছে করে না খেতে। তাই মাঝেমধ্যেই ঘরে তৈরি করে যে কোন জিনিস খাওয়ার চেষ্টা করি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ও খুবই পছন্দ হবে।

IMG_20250219_165118.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
মুরগির মাংসপরিমাপ মতো
আলুবড় গুলো ২-৩ টা
পেঁয়াজ কুচি২ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১ চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি আলু আর মুরগির মাংসের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম।

IMG_20250219_163919.jpg

ধাপ - ২ :

তারপর এটি মুরগির মাংস গুলোকে একটি কড়াই এর মধ্যে গরম তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিলাম।

IMG_20250219_164001.jpg

ধাপ - ৩ :

তারপর তার সাথে থাকা আলু গুলো কেউ কিছুটা লাল লাল করে ভেজে মুরগির মাংসের সাথে নিয়ে নিলাম।

IMG_20250219_164013.jpg

ধাপ - ৪ :

তারপর আবারো একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মসলা দিয়ে কিছুটা পরিমাপ পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম।

20220805_093333.jpg

ধাপ - ৫ :

তারপর তার মধ্যে ভেজে রাখা আলু এবং মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেটে ছেড়ে নিয়ে নিলাম।

IMG_20250219_164055.jpg

ধাপ - ৬ :

তারপর কষানো মাংস গুলোর মধ্যে পানি দিয়ে ভালো করে নেটে ছেড়ে কষানো মুরগির মাংস রান্না করে নিয়ে নিলাম।

IMG_20250219_164131.jpg

ধাপ - ৭ :

তারপরের মধ্যে গরম পানি দিয়ে তার মধ্যে আটা দিয়ে ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে মেখে নিয়ে নিলাম।

IMG_20250219_164204.jpg

ধাপ - ৮ :

তারপর রুটি গুলোকে ভালো করে বেলে হাত দিয়ে চারকোনা করে আবারো ভালো করে বেলে অনেকগুলো রুটি তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250219_164238.jpg

ধাপ - ৯ :

তারপর তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে পরোটা গুলোকে সুন্দর করে এক এক করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250219_164255.jpg

শেষ ধাপ :

এভাবে কষানো মাংসের সাথে পরোটা তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20250219_164636.jpg

IMG_20250219_165118.jpg

IMG_20250219_164503.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

মুরগির মাংস আর পরোটার যে রেসিপি আপনি শেয়ার করেছেন তা তো আমার অলটাইম ফেভারিট। অসাধারণ সুন্দরভাবে রান্না করে এই রেসিপিটি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন বলে ধন্যবাদ। এবং পরোটা আর মাংস পেলে পেট ভরে খেয়ে নেব। এখন আপাতত আপনার দেওয়া সুন্দর ছবিগুলি দেখেই শান্তি পেলাম। অসাধারণ এমন সব রেসিপি আরও শেয়ার করবেন।

 last year 

আমি মাঝেমধ্যে খেতে ইচ্ছে করলে তৈরি করে খাওয়ার চেষ্টা করি

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

IMG_20250219_184628.jpg

 last year 

এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের মুরগির মাংস আর পরোটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুন লেগেছে।

 last year 

ঠিক বলেছেন হঠাৎ খেতে ইচ্ছে করলে ছটফট এভাবে তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে

 last year 

বাহ বেশ সুন্দর করে পরোটা বানিয়েছেন তো । আমরা সাধারণত তিনকোনা পরোটা বানাই। আপনার চারকোনা পরোটাও অভিনব লাগলো। আসলে এইভাবে ভাঁজ করে করে বেলে নিয়ে পরোটা ভাজলে পরোটা বেশি নরম হয় এবং খেতেও ভালো লাগে। মাংসের রেসিপি নিয়ে আলাদা করে আর কি বলব। বেশ মজার হয়েছে তা বোঝাই যাচ্ছে।

 last year 

ঠিক বলেছেন যখন খেতে ইচ্ছে করে ঘরোয়া পদ্ধতিতে এভাবে তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে

 last year 

মুরগির মাংস আর পরোটার লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রেসিপি দেখলে যেন কোনভাবেই লোভ সামলা থাকা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের শেয়ার করার জন্য।

 last year 

আমি নিজেও চেষ্টা করেছি সুন্দর একটি মজাদার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

বাড়ির তৈরি খাবার মানেই স্বাস্থ্যকর, দোকানের খাবার অনেকসময় বাসী থাকে।যাইহোক আপনার রেসিপিটি অসাধারণ হয়েছে, পরোটাগুলি দেখেই লোভ লেগে গেল।ধন্যবাদ আপু।

 last year 

আমার কাছেও বাড়িতে তৈরি করা খাবার গুলো খেতে একটু বেশি ভালো লাগে মাস

 last year 

বাহ মুরগির মাংস ভুনা দিয়ে পরোটা খেতে কতই না ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। আপনি বেশ মজার করে মুরগির মাংসের রেসিপি তৈরি করলেন। আবার পরোটা ভাজি করলেন মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

মুরগির মাংস এবং পরোটা দুটোই আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে।

 last year 

মুরগির মাংস দিয়ে পরোটা সকালবেলা খেতে খুব ভালো লাগবে নিশ্চয়ই। সকাল বেলা বা, সন্ধ্যায় বেশ মজা করে খাওয়া যাবে এমন রেসিপি। মুরগির মাংস আর পরোটার অসাধারণ রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

সকালবেলা অথবা সন্ধ্যার পরে এই ভাবে তৈরি করে খেলে অনেক মজা লাগে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 64041.49
ETH 1748.03
USDT 1.00
SBD 0.42