গল্প :- ভালবাসার মানুষের জন্য পাগলামি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।


heart-2719081_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভালোবাসার মানুষের জন্য পাগলামি করা গল্প। আর এই গল্পটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আমার শাশুড়ির মুখ থেকে শোনা, তার এক দেবরের ওয়াইফের কথা শেয়ার করব। মূলত লোকটি আমার শ্বশুরবাড়ির মানুষ। তার মামাতো বোন যখন পড়ালেখা করত তখন সেই মনে মনে তার ফুফাতো ভাইকে পছন্দ করতেন। ফুফাতো ভাইকে কখনো সেই বলে নাই তাকে সে ভালোবাসে। তবে মনে মনে ভালোবাসা রেখেছে মনে সুযোগ পেলে ফুফাতো ভাইকে ভালোবাসার কথা বলবে। তবে ফুফাতো ভাই কখনো কল্পনা করে নাই তার মামাতো বোন তাকে ভালোবাসে।

এদিকে ফুফাতো ভাই পড়ালেখা করে চাকরি করে। যখন তার মামাতো বোনের জন্য বিয়ের জন্য আসে তখন সেই তালবাহানা করে বিয়ে বসবে না। আর যতই বিয়ে আসে তার জন্য সেই বলে ছেলেগুলো তার পছন্দ না। এভাবে কয়েক বছর পর্যন্ত যত ছেলেরা তার জন্য বিয়ের জন্য আসলো সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর মেয়েটির মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়ল। কারণ বিগত দুই বছর ধরে তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। আর যতই ভালো ভালো ছেলে আসে সে বলে ছেলেগুলো তার পছন্দ না। কি কারনে তার মেয়েকে এরকম করতে লাগলো তারা বোঝে উঠতে পারছে না। একদিন মেয়েটির আপন লোক দিয়ে তাকে জিজ্ঞেস করল কি কারণে এই সমস্যা।

পরে মেয়েটি বলতে লাগলো তার ফুফাতো ভাইকে সেই ভালোবাসে। আর ফুফাতো ভাই তার প্রিয় মানুষ। বিয়ে বসলে সেই ফুফাতো ভাইয়ের কাছে বিয়ে বসবে। এতে করে মেয়েটির বাবা অনেক ক্ষেপে গেল তার ভাগিনার উপর। সে তার ভালোবাসা দিয়ে তার মেয়েকে পাগল করে ফেলেছে। পরে তার মেয়ের মুখ থেকে জানতে পারলো তার ভালোবাসার কথা ফুফাতো ভাইকে বলে নাই। তবে সেই তার ফুফাতো ভাইকে ভালোবাসে। এই কথা শোনার পর মেয়েটির বাবা তার আপন বোনের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন। আর ছেলেটির বাবা মা বিয়েতে রাজি আছে। তবে তার ছেলে রাজি আছে কিনা সেটি জানতে হবে। যদিও ওই ছেলেটির নাম হচ্ছে কাদের। পরে কাদেরকে জিজ্ঞেস করা হলো সেই তার মামাতো বোনকে পছন্দ করে কিনা।

এবং কাদের বলতে লাগলো সে তার মামাতো বোনকে ভালোবাসে না। কারণ সে মামাতো বোনকে নিজের বোনের মতোই মনে করে। আর কখনো মামাতো বোন তাকে বলে নাই সে তাকে ভালবাসে। আর হঠাৎ করে এখন মামাতো বোন কি উদ্দেশ্যে তাকে ভালোবাসে এই কথা বলতেছে সে বিশ্বাস করতে পারল না। পরবর্তীতে কাদের এর মা এবং মেয়েটির বাবা বলতে লাগলো তোমরা নিজেরা কথা বল। পরে কাদের তার মামাতো বোনের সাথে কথা বলল। তখন মামাতো বোন বলতে লাগলো ছোট কাল থেকে সেই তার ফুফাতো ভাইকে ভালোবাসে। এবং মামাতো বোন বলতে লাগলো আমি ভয়ে কখনো আপনাকে বলিনি। তবে আমি সব সময় আপনাকে পছন্দ করতাম।

আর বিয়ে বসলে আমি আপনার কাছেই বসবো। এই কথা শোনার পর ফুফাতো ভাইয সাথে সাথে ওইখানে মামাতো বোনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। আর এতে করে মামাতো বোনের পাগলামি সফল হলো। এবং কিছুদিনের মধ্যে মামাতো বোন তার ভালবাসার প্রিয় মানুষ ফুফাতো ভাইকে বিয়ে করেছেন। বিয়ের পর তারা দুইজন খুব সুখে আছে। আর বর্তমান সময়ে তাদের দুটি ছেলে মেয়ে আছে। আর ছেলেমেয়েগুলো অনেক বড় হয়ে গেল। এখনো পর্যন্ত মামাতো বোন এবং ফুফাতো ভাই সংসার জীবনে সুখেই আছে। এবং কাদের আঙ্কেলের ওয়াইফ সবসময় তার খেয়াল রাখে। বাড়িতে আসলে তার কাপড় থেকে শুরু করে সবকিছু সাফাই করে দেই। এই হচ্ছে ভালোবাসার মানুষের জন্য পাগলামি। আর ভালবাসার মানুষকে যখন পাওয়া হয় তাহলে সব পাগলামি ও সফল হয়। আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক মানুষ আছে প্রিয় মানুষকে পাওয়ার জন্য পাগলামি করে। এখানে এই লোকটি ও তার মনের মানুষকে পাওয়ার জন্য পাগলামি করেছে। আর পাগলামির কারণে সে তার মনের মানুষ ফুফাতো ভাইকে জীবন সঙ্গী করে পেয়েছেন। আর ভালোবাসার মানুষ যখন পাওয়া হয় তখন স্বপ্ন পূরণ হয়।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65672.91
ETH 1771.95
USDT 1.00
SBD 0.44