ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।
এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে খুব পছন্দের একটি ফুল। এই ফুলগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। যদিও গ্রাম অঞ্চলে এই ফুলগুলো খুব কমে দেখা যায়। আর এই ফুলের ঘ্রাণ এবং ফুলের কালার মানুষকে মুগ্ধ করে। যদিও এই ফুলকে অনেকে আবার অ্যারোমেটিক জুঁই ফুল বলে। তবে জুই ফুলের সাথে কোন সম্পর্ক নেই এই ফুলের। আর এই ফুল গাছগুলো লতাপাতার মতো ছোট থাকায় অবস্থা গাছের মধ্যে অনেক ফুল ফোটে। কিছুদিন আগে আমি নার্সারি বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এটি হচ্ছে নয়ন তারা ফুলের কলির ফটোগ্রাফি। নয়ন তারা ফুলগুলো সবার কম বেশি অনেক প্রিয়। তবে আমার কাছে এমনিতে ফুল বেশি ভালো লাগে। আর নয়ন নয়ন তারা কয়েক রকম এবং কয়েক জাতের আছে। যদিও লাল কালারের নয়ন তারা ফুলগুলো খুব কমে দেখা যায়। তবে এই গাছগুলোর ডাল ভেঙে রোপন করলে কিন্তু গাছ হয়। আর ছোট অবস্থায় এই গাছ গুলোর মধ্যে ফুল ফুটে। কিছুদিন আগে আমি আমার এক পরিচিত লোকের বাড়ি থেকে এই নয় তারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এটি হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই ফুল গুলোর মধ্যে প্রাণ না থাকলেও এ ফুলগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে। তবে বাস্তব ফুল থেকে কোন অংশে এই ফুল গুলো কম না। আর এই ফুল গুলো দিয়ে ঘর এবং অফিস সাজালে বেস্ট চমৎকার লাগে। বর্তমান সময়ে বিয়ে অনুষ্ঠানেও এই ফুলগুলো দিয়ে গাড়ি এবং অন্যান্য জিনিস সাজায়। অনেকদিন আগে আমার এক আত্মীয় বিয়েতে গিয়ে আমি এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আর্টিফিশিয়াল কুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এটি হচ্ছে ড্রাগন ফুলের ফটোগ্রাফি। তবে ড্রাগন ফল আমাদের সবার খুব পরিচিত একটি ফল। আবার অনেকে ড্রাগন ফুল তেমন চিনে না। ড্রাগন ফুল রাতের বেলা গাছের মধ্যে ফুটে। আর দিনের বেলা এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। তবে ড্রাগন ফুল গুলো আকারে বড়। আর এই ফুল যখন ফোটে সত্যি দেখতে চমৎকার লাগে। যদিও কিছুদিন আগে বৃষ্টির সময় আমি আমার এক আত্মীয়র বাসার ছাদের উপর থেকে ড্রাগন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ড্রাগন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ড্রাগন ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এটি হচ্ছে টগর ফুলের ফটোগ্রাফি। টগর ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফুলগুলো পাঁচ পাপড়ির মধ্যে হয়ে থাকে। বিশেষ করে এই ফুলগুলো প্যাঁচানো থাকে। তবে সবুজ ছোট ছোট পাতার মধ্যে এই ছোট ফুলগুলো দেখতে কিন্তু অন্যরকম লাগে। আবার এই ফুল গাছগুলো বেশিরভাগ গ্রীষ্মকালের শীত এবং শীতকালে ফুটে থাকে। কিছুদিন আগে আমি মাদ্রাসার সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এটি হচ্ছে ভিন্ন কালারের মরিচ ফুলের ফটোগ্রাফি। তবে আমরা সাধারণত জানি মরিচ ফুলগুলো সাদা হয়। তবে এই মরিচ গুলো একটু ভিন্নরকম। আর এই মরিচ ফুল যেমন ভিন্নরকম তেমনি মরিচগুলো ভিন্ন রকম হয়। কারণ এই গাছের যখন মরিচ ধরে তখন মরিচগুলো কালো হয়। আর যখন মরিচগুলো পাকে তখন মরিচগুলো লাল হয়। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মরিচ গাছ দেখা যায়। কিছুদিন আগে আমি বৃষ্টির সময় আমাদের নিজের সবজি বাগান থেকেই মরিচ গুলোর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে মরিচ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। বেশ ঝকঝকে ও পরিস্কার। তাই দেখতে বেশ সুন্দর লাগছে। তবে মরিচ ফুলের ফটোগ্রাফিটি বেশি সুন্দর লেগেছে আমার কাছে। বৃষ্টির ফোটা ফুলের পাপড়িতে পরে থাকায় দেখতে বেশি সুন্দর লাগছে।
Hello @selina75! 👋
Congratulations! This post has been upvoted through @steemcurator05. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by: mohammadfaisal
https://x.com/bdwomen2/status/1948747127825596441?t=FYG0H-Ds6gR_3QUx0sixZg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1948741915731742972?t=Mg9ntQN1nePYIpFZ3FJm0g&s=19
ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। আপনিও চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখতে।