আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম/আদাব
আজকে আমি আপনাদের মাঝে কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আর এই এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল, কারণ নদীর পাড়ে আমি ভ্রমণ করতে গিয়েছিলাম বিশেষ করে নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। নদীর পারে সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করতে পেরেছিলাম। তারপরে আমি বিভিন্ন রকমের রেনডম কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম যে ফটোগ্রাফি গুলো জমা হয়েছিল। সেই ফটোগ্রাফি গুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমার ভালো লাগছে।
প্রথমে আমি শেয়ার করলাম নদীর পারে অপরূপ সৌন্দর্যময় বাঁধের ফটোগ্রাফি। এই বাঁধের দৃশ্য দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগে। বাঁধে দুপাশ দিয়ে গাছ লাগানো হয়েছে। আর অপরূপ সুন্দরময় বাঁধের দৃশ্য দেখতে পেয়ে যেন ফটোগ্রাফি করেছিলাম।
তারপরে নদীর কিনারায় আসলাম। নদীর কিনারায় পাথর রয়েছে। এই পাথরের উপর বসে নদীর অপরূপ সুন্দরময় পানি দেখতেছিলাম। সেখান থেকে মাছ ধরার খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে।অনেকেই বিকেলবেলা এসে এখান থেকে মাছ ধরে।
নদীর পাড়ে বালুরচর ছিল, সেখানে কাশফুলের অপরূপ সুন্দরময় দৃশ্য ছিল। এই কাশফুলের দৃশ্য দেখে আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম। এই ফটোগ্রাফি গুলো জমা হয়েছিল। আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপরে একটি বটগাছের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখতে পেলাম।
অনেকদিন আগে একটি মেলা থেকে আমি কিছু ফুলের গাছ কিনে এনেছিলাম। এই গাছ গুলো আমার বাসার ছাদে আমি লাগিয়েছিলাম। সেই গাছগুলো অনেক বড় হয়েছে এবং কিছু গাছে ফুল ধরেছে, তাই অনেক বেশি ভালো লেগেছে।
নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। বিশেষ করে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্য দেখতে পেয়ে আরো বেশি ভালো লেগেছিল। যার কারণে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গুলোর অনেক ফটোগ্রাফি করে রেখেছিলাম।
তো বন্ধুরা আপনাদের মাঝে আজকে আমি এই ফটোগ্রাফিগুলো শেয়ার করলাম। আসলে এই ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। তাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আর নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলো আমার কাছে দারুন লেগেছিলো।🖤✨।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি ✨ |
| মডেল | এম-৩১ |
| ক্যাপচার | @alif111 |
| অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
আসলেই ভাই নদীর পাড়ে কাটানো মুহূর্ত একেবারেই অসাধারণ হয়ে থাকে। নদীর পাড়ে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি সংগ্রহ করে রেখেছিলেন যেগুলো এখন আমাদের সাথে শেয়ার করে দিলেন আজকে। সাথে আপনার ছাদ বাগানে লাগানো ফুল গাছের ফটোগ্রাফি গুলিও দেখতে পেলাম। আকাশ,পাথর সহ নদী এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এরকম দুর্দান্ত ফটোগ্রাফি গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য।
https://twitter.com/AhmedAlif135308/status/1886865775199445125?t=PKKGrcwgJYVLTMSFXeyN0Q&s=19
ভাইয়া আপনি এলোমেলো বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবুজ প্রকৃতির ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। বিকালে নদীর তীরে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
মাঝে মাঝে এরকম সবুজ শ্যামল প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে মন চায়। আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো আনন্দ আর কোথাও নেই। আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি ধারণ করেছেন
সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে নদী পাড়ের সৌন্দর্যটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। যাইহোক চমৎকার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি এতো সুন্দর হয়েছে কোনটা ছেড়ে যে কোনটাকে ভালো বলবো কিছুই বুজতে পারতেছি না। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে সূর্যের ফটোগ্ৰাফি একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে
ভিন্ন ভিন্ন রকমের রেনডম ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা রেনডম ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের রেনডম ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। আমার কাছে আপনার ৫ নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.