আমার আজকের কবিতাটি //মনের মাঝে

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


এই কবিতাটি হৃদয়ের গোপন কোণে জমে থাকা অনুভূতির কথা বলে। আমরা অনেকেই এমন কিছু স্মৃতি বা মানুষকে মন থেকে মুছে ফেলতে পারি না,তারা থেকে যায় নীরবে, গভীর ভালোবাসা কিংবা অসমাপ্ত কথার মতো। মনের মাঝে,কবিতায় সেইসব অনুভবের এক নিঃশব্দ যাত্রা চিত্রিত হয়েছে, যেখানে ভালোবাসা, কষ্ট, আশা আর স্মৃতিরা একসাথে বেঁচে থাকে। প্রতিটি চরণ আমাদের মনে করিয়ে দেয়, মন শুধু যুক্তির বস্তু নয়, বরং এক সাগর আবেগ,যেখানে কেউ চিরকাল রয়ে যায়, অব্যক্ত ভালোবাসার ছায়া হয়ে।আমার লেখা এই কবিতাটি পড়ে আসা করি আপনাদের ভালো লাগবে।


IMG-20241113-WA0013.jpg

Source

“মনের মাঝে ”
মোঃ আলিফ আহমেদ


মনের মাঝে বয়ে চলে,
এক অদৃশ্য স্রোত,
নীরব কথার ভিড়ে,
বাজে হৃদয়ের রথ।
চোখে দেখা যায় না তার,
তবু অনুভবে ঘোরে,
নিঃশব্দে সে আঁকে ছবি,
স্বপ্ন হয়ে জেগে ভোরে।

স্মৃতির পাতায় রেখেছি যে,
কিছু না বলা ব্যথা,
তারা রাতের তারা হয়ে,
চোখে ঝরে কথা।
ভালোবেসে ফেলে আসা,
দুটি পাতার জোড়া,
সেই গল্পই মনে বাজে,
ছুঁয়ে যায় আঁধার ভোরা।

মনের মাঝে রয়ে গেছে,
শিশিরভেজা গান,
যেখানে তুমি ছিলে আমি,
আর ছিল এক খানিক চাঁদ।
কখনো দুঃখ, কখনো হাসি,
কখনো নিঃশব্দ কান্না,
সেই তো মন আধার ভরা,
অথচ আলোয় বান্না।

চাইলে ভুলতে পারি না তো,
এমন একটি মন,
যেখানে তুমি চিরকাল,
থাকবে অন্তর ধন।
এই মন তো কারও নয়,
তবু কারো আশ্রয় চায়,
ভালোবাসার ছায়া পেলে,
বৃষ্টির মতো গায়।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

চমৎকার হয়েছে আপনার লেখা কবিতা। কবিতার লাইনগুলো যেমন ভালো লেগেছে তেমনি কথাগুলোও ভালো লেগেছে। ভাই অসাধারণ কবিতা আপনি উপস্থাপন করেছেন।

 11 months ago 

আপনি খুব চমৎকার একটা কবিতা লিখেছেন আজকে। আপনার লেখা মনের মাঝে কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। মানুষের মনের মাঝে এমন কিছু স্মৃতি থাকে যেগুলো ভুলা যায় না। তবে আপনি সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64068.34
ETH 1738.12
USDT 1.00
SBD 0.42