আমার লেখা কবিতা// স্বপ্নের ঠিকানা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


মনের মাঝে অনেক স্বপ্ন থাকে, স্বপ্নের একটি ঠিকানা থাকবে। সেই ঠিকানায় যেন স্বপ্নের মত সকল চাওয়া পাওয়া পূরণ হবে, এই আকাঙ্ক্ষা এই অনুভূতি যেন আমাদের মনের ভিতর তৈরি হয়। সেই অনুভূতি নিয়েই আজকে আমি একটি কবিতা লিখলাম। কবিতা নাম হল স্বপ্নের ঠিকানা। আশা করছি আপনাদের কাছে আমার লেখা এই কবিতাটি ভালো লাগবে। আসলে আমি কবিতা লিখতে এখন অনেক বেশি পছন্দ করি, যার কারণে সময় পেলে আমি কবিতা লেখার চেষ্টা করি আর এই কবিতার মাধ্যমে আমি আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করি।


taro-7714366_1280.jpg

Source

''স্বপ্নের ঠিকানা”
মোঃ আলিফ আহমেদ


স্বপ্ন মানে মায়ের হাসি,
বাবার কাঁধে ঘুমের ঘর,
পড়ার বইয়ে রঙিন ছবি,
একটা দিন ছিল যেটা পর।

স্বপ্ন মানে সবুজ মাঠে
বন্ধুর সাথে হাঁটা পথ,
ছেলেবেলার মেঠো সন্ধ্যা,
মাটির ঘ্রাণে লুকানো কথা।

স্বপ্নেরও ঠিকানা থাকে,
একটা গাছের ছায়ার তলে,
একটা নদী, স্রোতের মাঝে,
আকাশ দেখে চলেছে চলে।

স্বপ্ন মানে সাহস ভরা
দুচোখজোড়া আলোর রেখা,
নির্বাসনে ফিরে আসা
ভাঙা মনেও শান্ত দেখা।

যেখানে থাকি, যাই যেদিকে,
স্বপ্ন ডাকে কানের পাশে,
চলো তবে,বলে নীরবে,
ভবিষ্যতের আকাশ ঘেঁষে।

স্বপ্ন মানে রক্ত ঘামে
একটি দিন গড়ে তোলা,
ভবিষ্যতের চাবিকাঠি,
হৃদয় দিয়ে লেখা ছোঁয়া।

স্বপ্ন মানে একটি গান,
অধরা, তবু ছোঁয়ার মতো,
স্বপ্ন মানে আমার-তোমার
একটি জীবন, ভালোবাসা-ভরা যত।

তাই রোজ জেগে থাকি আমি,
আকাশ দেখি, খুঁজি ঠিকানা,
যেখানে লেখা স্বপ্নগুলোর
নিজ হাতে গড়া মোদের স্বপ্নের ঠিকানা।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। আপনি আজকে এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। কবিতার সবগুলো লাইন আপনি খুবই সুন্দর করে লিখেছেন। এরকম সুন্দর সুন্দর কবিতা আশা করি সব সময় শেয়ার করবেন।

 last year 

আপনি ভীষণ সুন্দর একটি কবিতা রচনা করেছেন যা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। একদম অন্যরকম একটি অনুভূতি অনুভব হলো। কবিতাটি পড়তে পড়তে যেন অন্য জগতে হারিয়ে গেছিলাম। ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি। পড়ে ভীষণ ভালো লাগলো।

 last year 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা স্বপ্নের ঠিকানা কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। প্রত্যেক মানুষের স্বপ্ন থাকা অসীম। আর থাকে একটি লক্ষ্য এবং ঠিকানা। যাইহোক সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62081.79
ETH 1631.74
USDT 1.00
SBD 0.40