আমার আজকের কবিতাটি //স্বপ্নের পথে

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আমাদের মনের ভিতর অনেক স্বপ্ন থাকে। আসলে প্রত্যেকটা মানুষের মনের ভিতর স্বপ্ন রয়েছে, সে একদিন অনেক বড় হবে। বাবা-মার মুখ উজ্জ্বল করবে। নিজেকে প্রতিষ্ঠিত করবে এই সমাজ মাঝে। এই স্বপ্ন নিয়ে যেন আমরা বেড়ে ওঠা। আসলে আমরা বুকের ভিতর অনেক বড় স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই। কিন্তু সেই স্বপ্ন আমরা সবসময় পূরণ করতে পারি না। তবে এই স্বপ্ন পূরণের জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। তবে এই স্বপ্নগুলোর লক্ষ্য নিয়ে যখন আমরা দীর্ঘ প্রতীক্ষার মাধ্যমে পথে আগাই। তখন যেন স্বপ্নগুলো অনেক সহজ হয়ে যায়। তাইতো আজকে মনের অনুভূতি থেকেই স্বপ্ন নিয়ে এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG-20241113-WA0013.jpg

Source

“ স্বপ্নের পথে”
মোঃ আলিফ আহমেদ


স্বপ্ন পূরণের জন্য আমি,
এসেছি এই নতুন ভুবনে।
স্বপ্নগুলো পূরণ করব আমি,
নিজের মত করে।

স্বপ্নেকে আমি গুছিয়েছি,
মনের মতো করে,
সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি,
আমি হেঁটে হেঁটে।

স্বপ্নগুলো দেখেছি আমি,
হব একদিন বড়।
সবার মুখে হাসি ফোঁটাবো,
সেটাই যেন মা দোয়া করো।

তাইতো আমি এসেছি আজ,
স্বপ্নের দুয়ার মাঝে,
স্বপ্নকে লালন করি আমি,
বুকেরি মাঝ খানে।

তাইতো আমি স্বপ্নগুলো নিয়ে,
বাঁচে আছি রঙিন এই ভুবনে।
স্বপ্নগুলো পূরণ করবো,
আমি আমার মতো করে।

কে কি বলল আমায়,
দেখার সময় তো নাই আর,
স্বপ্ন পূরণ করতে আমি,
নিজেকে তাই খোঁচায়।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কবিতাটি স্বপ্ন ও লক্ষ্য অর্জনের সংকল্পকে খুব সহজ ও আন্তরিকভাবে ফুটিয়ে তুলেছে। স্বপ্নের প্রতি দৃঢ়তা এবং নিজের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় আমাদেরকে অনুপ্রাণিত করে।কবিতাটি মর্মস্পর্শী ও প্রেরণাদায়ক, বিশেষ করে তরুণদের জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 62391.00
ETH 1661.81
USDT 1.00
SBD 0.47