আমার লেখা কবিতা// শীতের প্রকৃতি
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
শীত এসেছে ফুল ফুটেছে,
সরিষা ভরা ফসলের মাঠ জুড়ে।
তাইতো আজ আমরা সকলে,
এসেছি গ্রামের বাড়িতে।
শীতের শুরুতে ফসলের মাঠ জুড়ে,
হলুদের দৃশ্য দেখি আনন্দের সাথে।
তাই তো আজ মন মেতেছে,
হলুদ ফুল ফুটেছে আমাদের মাঠে জুড়ে।
শীতের সকালে পিঠার আমেজে,
মেতে উঠে গ্রামের সকল পরিবারে।
সবাই মিলে যাবো তাই ,
আত্মীয়দের বাড়িতে।
শীতের পিঠা খাবো বলে,
এসেছি আমি মামা বাড়িতে।
শীতের পিঠা খাব তাই,
সকলের এক সাথে।
শীতের সকালে খেজুরের রসের,
মিষ্টি গন্ধ লাগে আমার ভালো।
তাইতো আমি সকালবেলা,
খেজুরের রস খেতে এসেছি বাগানে।
সবাই মিলে খাব মোরা,
গাছ থেকে খেজুরের হাড়ি পেরে।
শীতের সকালে মিষ্টি রোদে,
খেজুরের রস খাব মোরা আনন্দের সাথে।
শীতের প্রকৃতি লাগে আমার,
অনেক অনেক ভালো।
তাইতো গ্রাম বাংলার মাঝে আমি,
ফিরে আসি যে বারে বারে আরো।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
https://twitter.com/AhmedAlif135308/status/1875598791505793373?t=1NKMJA1-7Gxt5jmHhfJn2A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি বরাবর খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন আর আমাদের উপহার দিয়ে থাকেন। আজকেও আপনি একটা কবিতা লিখেছেন শীতকালীন প্রকৃতি নিয়ে যেখানে শীতের সময় মানুষের জীবনযাত্রা, উৎসব সবকিছু খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। হলুদ সরিষা ফুলে ভরে থাকা গ্রামীন মাঠ দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। শীতের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কিত একটি অসাধারণ কবিতা লিখেছেন ভাইয়া আপনি। কবিতার লাইনগুলোতে শীতের প্রকৃতি , উৎসব, জীবনযাত্রা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
বাহ চমৎকার একটি কবিতা লিখেছেন।শীতের প্রকৃতি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে শীত আসলে গ্রাম বাংলা ঠান্ডা যেমন সৌন্দর্য তেমন। আর ওই সময় বিভিন্ন ধরনের মজার পিঠা খাওয়া যায়। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।