আমার লেখা কবিতা// স্বপ্নের পৃথিবী
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
স্বপ্নের এক দেশে আমি,
যেখানে সূর্য ওঠে ধীরে,
আলোর ছোঁয়ায় জেগে উঠে ফুল,
ঘুমিয়ে থাকা টবের শিরে।
সেখানে ভোর মানে শুধু আলো নয়,
ভোর মানে এক নতুন আশার আবির্ভাব,
যেখানে প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসা,
জাগে গভীর ভাবে।
সে দেশে কেউ কারো দিকে কাঁটা ছোঁড়ে না,
চোখে চোখ পড়লেই হাসি ফুটে ওঠে।
ভয় নয়, সেখানে চোখে চোখ রাখা মানেই বন্ধুত্ব।
রঙিন প্রজাপতিরা উড়ে বেড়ায় খোলা মাঠে।
আর শিশুরা আঁকে মেঘে রঙতুলির খেলা।
নদীগুলো কথা বলে,
ঢেউয়ের ছলে ছলে,
সে কথা কেবল হৃদয় বুঝতে পারে।
পাখিরা গান গায়,
মনের মতো করে।
সেখানে যুদ্ধ নেই, নেই কান্না,
নেই কোনো তালা দেওয়া দরজা,
ভালোবাসা সেখানে ঘরের বাতাস,
বন্ধুর মতো পাশে থাকে প্রতিটি সকাল।
বৃক্ষেরা ছায়া দেয় বিনা স্বার্থে,
পথ হারিয়ে গেলে তারা দিক দেখায়।
একটা ছোট্ট ছেলে
তুমিই হতে পারো সে,
হাঁটে খালি পায়ে ঘাসের উপর,
তার চোখে এক পৃথিবী ভাসে,
যে পৃথিবীর নাম স্বপ্ন।
চলো, আমরা সবাই গড়ি সে দেশ,
যেখানে স্বপ্ন ফুরায় না,
ঘুম ভাঙে না হঠাৎ,
যেখানে তুমি, আমি,
আর সব ভালো মানুষ
একসাথে বাঁচি ভালোবাসায়,
সম্মানে, আর স্বপ্নের ছায়ায়।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ কবিতা লিখেছেন। প্রকৃতির এই সুন্দরময় দৃশ্যগুলোর অনুভূতি আপনার কবিতার মাধ্যমে ফুটে উঠেছে,পড়ে ভালো লাগলো
এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।
https://x.com/alif111ahmed/status/1925100225091535021?s=19
https://x.com/alif111ahmed/status/1925100909958451590?s=19
https://x.com/alif111ahmed/status/1925101421508305008?s=19
সবসময় আপনার সুন্দর কবিতা গুলো পড়ে থাকি৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগলো৷ এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি যেভাবে এত সুন্দর একটি কবিতা ফুটিয়ে দিয়েছেন তার পাশাপাশি এখানে কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে৷